Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশীদের জন্য দ্রুত স্বাভাবিক হতে পারে ভিসা কার্যক্রম, জানালেন ভারতের হাইকমিশনার

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
বাংলাদেশীদের জন্য দ্রুত স্বাভাবিক হতে পারে ভিসা কার্যক্রম, জানালেন ভারতের হাইকমিশনার

ঢাকা: ঢাকা–নয়াদিল্লি সম্পর্কের নতুন অধ্যায়ে ইতিবাচক বার্তা। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। হাইকমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের গভীর বাণিজ্যিক ও জনসম্পর্ক রয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ আরও জোরদার করতে ভিসা প্রক্রিয়ার জটিলতা দ্রুত কাটিয়ে ওঠার বিষয়ে কাজ চলছে।


তিনি বলেন, “দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ অব্যাহত রাখবে। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক করার ব্যাপারে আমরা আশাবাদী।”

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। তবে আলোচনায় উঠে আসে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়ও।

মন্ত্রী জানান, বন্ধ থাকা বর্ডার হাট পুনরায় চালু করা এবং কিছু স্থলবন্দর সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলের ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতি চাঙ্গা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তবে বৈঠকে ভারতীয় অর্থায়নে চলমান বা প্রস্তাবিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান বাণিজ্যমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা, সীমান্ত বাণিজ্যের ধীরগতি ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এমন পরিস্থিতিতে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাসকে ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

বিশেষ করে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক ভারতে যাতায়াত করেন। ফলে ভিসা প্রক্রিয়া সহজ হলে সাধারণ মানুষের উপকার হবে বলে মনে করা হচ্ছে।

এখন নজর—কবে থেকে বাস্তবে স্বাভাবিক হবে ভিসা পরিষেবা এবং কত দ্রুত সীমান্ত বাণিজ্য চাঙা হয়।

বিষয় : India Bangladesh Visa

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলাদেশীদের জন্য দ্রুত স্বাভাবিক হতে পারে ভিসা কার্যক্রম, জানালেন ভারতের হাইকমিশনার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
ঢাকা: ঢাকা–নয়াদিল্লি সম্পর্কের নতুন অধ্যায়ে ইতিবাচক বার্তা। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। হাইকমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের গভীর বাণিজ্যিক ও জনসম্পর্ক রয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ আরও জোরদার করতে ভিসা প্রক্রিয়ার জটিলতা দ্রুত কাটিয়ে ওঠার বিষয়ে কাজ চলছে।তিনি বলেন, “দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ অব্যাহত রাখবে। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক করার ব্যাপারে আমরা আশাবাদী।”বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। তবে আলোচনায় উঠে আসে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়ও।মন্ত্রী জানান, বন্ধ থাকা বর্ডার হাট পুনরায় চালু করা এবং কিছু স্থলবন্দর সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলের ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতি চাঙ্গা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে বৈঠকে ভারতীয় অর্থায়নে চলমান বা প্রস্তাবিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান বাণিজ্যমন্ত্রী।সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা, সীমান্ত বাণিজ্যের ধীরগতি ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এমন পরিস্থিতিতে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাসকে ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।বিশেষ করে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক ভারতে যাতায়াত করেন। ফলে ভিসা প্রক্রিয়া সহজ হলে সাধারণ মানুষের উপকার হবে বলে মনে করা হচ্ছে।এখন নজর—কবে থেকে বাস্তবে স্বাভাবিক হবে ভিসা পরিষেবা এবং কত দ্রুত সীমান্ত বাণিজ্য চাঙা হয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার