Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অশ্লীল কনটেন্ট ছড়ানোর জের! ৫ টি ওটিটি প্ল্যাটফর্ম ও বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
অশ্লীল কনটেন্ট ছড়ানোর জের! ৫ টি ওটিটি প্ল্যাটফর্ম ও বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্র

নয়া দিল্লি: ডিজিটাল দুনিয়ায় অশ্লীলতা রুখতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অশালীন এবং কুরুচিকর কনটেন্ট সম্প্রচারের অভিযোগে সারা দেশের মোট ৫টি ওটিটি প্ল্যাটফর্মকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক সূত্রে খবর, বারবার সতর্ক করা সত্ত্বেও অশালীন দৃশ্য এবং অশ্লীল চিত্রনাট্য প্রদর্শনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কেবল ওটিটি প্ল্যাটফর্মই নয়, এই ধরনের কনটেন্ট প্রচার করার জন্য ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং প্রায় ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও ব্লক করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন এবং শালীনতার নিয়ম লঙ্ঘন করায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজিটাল মাধ্যমে সুস্থ পরিবেশ বজায় রাখতেই এই ‘ক্লিন আপ’ ড্রাইভ চালানো হচ্ছে বলে জানা গেছে।

বিষয় : KolkataNews ottblock censorship socialmedianews informationandbroadcastministry

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


অশ্লীল কনটেন্ট ছড়ানোর জের! ৫ টি ওটিটি প্ল্যাটফর্ম ও বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্র

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়া দিল্লি: ডিজিটাল দুনিয়ায় অশ্লীলতা রুখতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অশালীন এবং কুরুচিকর কনটেন্ট সম্প্রচারের অভিযোগে সারা দেশের মোট ৫টি ওটিটি প্ল্যাটফর্মকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক সূত্রে খবর, বারবার সতর্ক করা সত্ত্বেও অশালীন দৃশ্য এবং অশ্লীল চিত্রনাট্য প্রদর্শনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেবল ওটিটি প্ল্যাটফর্মই নয়, এই ধরনের কনটেন্ট প্রচার করার জন্য ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং প্রায় ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও ব্লক করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন এবং শালীনতার নিয়ম লঙ্ঘন করায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজিটাল মাধ্যমে সুস্থ পরিবেশ বজায় রাখতেই এই ‘ক্লিন আপ’ ড্রাইভ চালানো হচ্ছে বলে জানা গেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার