Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘আমায় খুঁজছিলি’ বলেই যুবকের মাথায় গুলি, হাওড়ায় সাতসকালে হাড়হিম করা হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
‘আমায় খুঁজছিলি’ বলেই যুবকের মাথায় গুলি, হাওড়ায় সাতসকালে হাড়হিম করা হত্যাকাণ্ড
হাওড়ায় সাতসকালে হাড়হিম করা হত্যাকাণ্ড

হাওড়া: সাতসকালে খাস উত্তর হাওড়ার গোলাবাড়িতে ঘটে গেল এক বীভৎস হত্যাকাণ্ড। কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব জীবনেই জনসমক্ষে এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল। মৃত যুবকের নাম সফিক খান। বুধবার ভোরের এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সিসিটিভি ক্যামেরায়।

মৃত সফিক খানের বাড়ি গোলাবাড়ি থানার পিলখানা এলাকায়। তিনি পেশায় প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এদিন ভোর ৪টে ১০ মিনিট নাগাদ রাস্তার পাশে একটি দোকানের সামনে খাবার নিতে এসেছিলেন তিনি। সেই সময় দুই যুবক তাঁর সামনে এসে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দা ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এক দুষ্কৃতী সফিকের সামনে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে এবং অন্যজন নিঃশব্দে তাঁর পিছনে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলি চালানোর ঠিক আগে এক আততায়ী বলে ওঠে, “আমায় খুঁজছিলি?” এর পরপরই পিছন থেকে সফিকের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়।

সফিক মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তাঁর বুক ও মাথায় আরও কয়েক রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। রক্তাত্ব অবস্থায় সফিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে মহম্মদ হারুন খান এবং রোহিত নামে দুই যুবক। পরিবারের দাবি, হারুনের সঙ্গে পুরনো বিবাদের জেরেই এই পরিকল্পিত খুনের ঘটনা ঘটেছে। তবে এই খুনের পিছনে তোলাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা কাজ করছে, তা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে এবং আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : westbengal BreakingNews HowrahNews CrimeNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘আমায় খুঁজছিলি’ বলেই যুবকের মাথায় গুলি, হাওড়ায় সাতসকালে হাড়হিম করা হত্যাকাণ্ড

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
হাওড়া: সাতসকালে খাস উত্তর হাওড়ার গোলাবাড়িতে ঘটে গেল এক বীভৎস হত্যাকাণ্ড। কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব জীবনেই জনসমক্ষে এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল। মৃত যুবকের নাম সফিক খান। বুধবার ভোরের এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সিসিটিভি ক্যামেরায়।মৃত সফিক খানের বাড়ি গোলাবাড়ি থানার পিলখানা এলাকায়। তিনি পেশায় প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এদিন ভোর ৪টে ১০ মিনিট নাগাদ রাস্তার পাশে একটি দোকানের সামনে খাবার নিতে এসেছিলেন তিনি। সেই সময় দুই যুবক তাঁর সামনে এসে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দা ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এক দুষ্কৃতী সফিকের সামনে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে এবং অন্যজন নিঃশব্দে তাঁর পিছনে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলি চালানোর ঠিক আগে এক আততায়ী বলে ওঠে, “আমায় খুঁজছিলি?” এর পরপরই পিছন থেকে সফিকের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়।সফিক মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তাঁর বুক ও মাথায় আরও কয়েক রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। রক্তাত্ব অবস্থায় সফিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে মহম্মদ হারুন খান এবং রোহিত নামে দুই যুবক। পরিবারের দাবি, হারুনের সঙ্গে পুরনো বিবাদের জেরেই এই পরিকল্পিত খুনের ঘটনা ঘটেছে। তবে এই খুনের পিছনে তোলাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা কাজ করছে, তা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে এবং আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার