Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কার্নির ভারত সফরের আগেই কি রানার নাগরিকত্ব কাড়ছে কানাডা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
কার্নির ভারত সফরের আগেই কি রানার নাগরিকত্ব কাড়ছে কানাডা?

নয়াদিল্লি: ২০০৮ সালের মুম্বই ধারাবাহিক হামলার অন্যতম মূলচক্রী তাহাউর রানার কানাডিয়ান নাগরিকত্ব কেড়ে নিতে চলেছে সে দেশের সরকার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আসন্ন ভারত সফরের ঠিক আগেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। যদিও ওটাওয়া এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে, কানাডার সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউজ’-এর একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। যদিও লক্ষ্যণীয় বিষয় হল, সন্ত্রাসবাদে যোগসাজশের জন্য নয়, বরং নাগরিকত্ব পাওয়ার সময় ভুল তথ্য দেওয়ার অভিযোগে রানার নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে! 


সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, ২০০০ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করার সময় রানা দাবি করেছিলেন, তিনি শেষ চার বছর টরেন্টো ও অটোয়ায় ছিলেন। কিন্তু, কানাডা পুলিশের তদন্তে দেখা গিয়েছে, সেই সময় তিনি আদতে আমেরিকার শিকাগোয় ছিলেন এবং সেখানে বিপুল সম্পত্তি কেনাবেচা করেছিলেন। তাই, ‘কানাডার নাগরিকত্ব আইনের অবমাননা’ এবং ‘মিথ্যা বয়ান’ দেওয়ার কারণে তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের অভিবাসন ও শরণার্থী দফতর।


এদিকে, আগামী বৃহস্পতিবার - ২৬ ফেব্রুয়ারি ভারতে আসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর জমানায় খলিস্তানি ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, কার্নি তা মেটানোর ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজ্জর হত্যাকাণ্ড সংক্রান্ত স্পর্শকাতর তথ্য গোপন রাখা এবং রানার নাগরিকত্ব বাতিলের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় সঙ্কেত হতে পারে।


৬৫ বছর বয়সী পাক বংশোদ্ভূত এই কানাডিয়ান নাগরিক বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। দীর্ঘদিন আমেরিকায় জেল খাটার পর গত এপ্রিল মাসে তাঁকে ভারতের হাতে তুলে দেয় ওয়াশিংটন। বিমানে নয়াদিল্লি পৌঁছানোর পরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) তাঁকে গ্রেফতার করে।


এই প্রেক্ষাপটে কার্নি ভারতে পা রাখার আগেই কি কানাডা সরকার রানার নাগরিকত্ব বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা করবে? এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

বিষয় : Mumbai NEW DELHI global news canada citizenship carney

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


কার্নির ভারত সফরের আগেই কি রানার নাগরিকত্ব কাড়ছে কানাডা?

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: ২০০৮ সালের মুম্বই ধারাবাহিক হামলার অন্যতম মূলচক্রী তাহাউর রানার কানাডিয়ান নাগরিকত্ব কেড়ে নিতে চলেছে সে দেশের সরকার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আসন্ন ভারত সফরের ঠিক আগেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। যদিও ওটাওয়া এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে, কানাডার সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউজ’-এর একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। যদিও লক্ষ্যণীয় বিষয় হল, সন্ত্রাসবাদে যোগসাজশের জন্য নয়, বরং নাগরিকত্ব পাওয়ার সময় ভুল তথ্য দেওয়ার অভিযোগে রানার নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে! সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, ২০০০ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করার সময় রানা দাবি করেছিলেন, তিনি শেষ চার বছর টরেন্টো ও অটোয়ায় ছিলেন। কিন্তু, কানাডা পুলিশের তদন্তে দেখা গিয়েছে, সেই সময় তিনি আদতে আমেরিকার শিকাগোয় ছিলেন এবং সেখানে বিপুল সম্পত্তি কেনাবেচা করেছিলেন। তাই, ‘কানাডার নাগরিকত্ব আইনের অবমাননা’ এবং ‘মিথ্যা বয়ান’ দেওয়ার কারণে তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের অভিবাসন ও শরণার্থী দফতর।এদিকে, আগামী বৃহস্পতিবার - ২৬ ফেব্রুয়ারি ভারতে আসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর জমানায় খলিস্তানি ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, কার্নি তা মেটানোর ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজ্জর হত্যাকাণ্ড সংক্রান্ত স্পর্শকাতর তথ্য গোপন রাখা এবং রানার নাগরিকত্ব বাতিলের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় সঙ্কেত হতে পারে।৬৫ বছর বয়সী পাক বংশোদ্ভূত এই কানাডিয়ান নাগরিক বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। দীর্ঘদিন আমেরিকায় জেল খাটার পর গত এপ্রিল মাসে তাঁকে ভারতের হাতে তুলে দেয় ওয়াশিংটন। বিমানে নয়াদিল্লি পৌঁছানোর পরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) তাঁকে গ্রেফতার করে।এই প্রেক্ষাপটে কার্নি ভারতে পা রাখার আগেই কি কানাডা সরকার রানার নাগরিকত্ব বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা করবে? এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার