Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তারেক জমানার শুরুতেই বাংলাদেশের সেনায় বড় রদবদল!

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক জমানার শুরুতেই বাংলাদেশের সেনায় বড় রদবদল!

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই দেশের সামরিক কাঠামোয় বড়সড় সংস্কার আনলেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পর, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন ৬০ বছর বয়সী এই নেতা। আর, দায়িত্ব নিয়েই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে আমূল পরিবর্তন ঘটিয়েছেন তিনি। যা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের সেনা সদর দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমানকে সেনাবাহিনীর নতুন চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের স্থলাভিষিক্ত হলেন। মাইনুর রহমান ইতিপূর্বে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের প্রধান হিসাবে কর্মরত ছিলেন।


এছাড়াও, অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (DGFI)-এর মহাপরিচালক পদে আনা হয়েছে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে। তিনি মেজর জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলমের স্থলাভিষিক্ত হলেন। যাঁকে বর্তমানে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে।


তারেক রহমান সরকারের এই রদবদলের প্রভাব পড়েছে নয়াদিল্লিতেও। ভারতে বাংলাদেশ হাইকমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) পদে নিয়োগ করা হয়েছে সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে।

বিষয় : Bangladesh Tarique Rahman Bangladesh Election dhaka dgfi highcommission

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


তারেক জমানার শুরুতেই বাংলাদেশের সেনায় বড় রদবদল!

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই দেশের সামরিক কাঠামোয় বড়সড় সংস্কার আনলেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পর, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন ৬০ বছর বয়সী এই নেতা। আর, দায়িত্ব নিয়েই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে আমূল পরিবর্তন ঘটিয়েছেন তিনি। যা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।বাংলাদেশের সেনা সদর দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমানকে সেনাবাহিনীর নতুন চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের স্থলাভিষিক্ত হলেন। মাইনুর রহমান ইতিপূর্বে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের প্রধান হিসাবে কর্মরত ছিলেন।এছাড়াও, অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (DGFI)-এর মহাপরিচালক পদে আনা হয়েছে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে। তিনি মেজর জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলমের স্থলাভিষিক্ত হলেন। যাঁকে বর্তমানে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে।তারেক রহমান সরকারের এই রদবদলের প্রভাব পড়েছে নয়াদিল্লিতেও। ভারতে বাংলাদেশ হাইকমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) পদে নিয়োগ করা হয়েছে সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার