Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট আসে ভোট যায়, মেটে না তৃষ্ণা! পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোট আসে ভোট যায়, মেটে না তৃষ্ণা! পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

রঘুনাথগঞ্জ: গ্রীষ্মের শুরুতেই জলের হাহাকার। দীর্ঘদিনের পানীয় জলসংকটের স্থায়ী সমাধান না হওয়ায় এবার রাজপথে নামলেন গ্রামবাসীরা। সোমবার সকালে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের মিয়াপুর গ্রামের বাসিন্দারা ওমরপুর-লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন।


এদিন সকাল থেকেই মিয়াপুর গ্রামের পুরুষ ও মহিলারা খালি কলসি এবং বালতি হাতে নিয়ে রাস্তার ওপর বসে পড়েন। এর ফলে ওই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে আটকে পড়ে সার সার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি। ফলে চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা।

বিক্ষোভকারীদের দাবি, গ্রামে পানীয় জলের কল থাকলেও সেখান থেকে পর্যাপ্ত জল মেলে না। মাইলের পর মাইল হেঁটে দূর-দূরান্ত থেকে জল বয়ে আনতে হয় মহিলাদের। তাঁদের অভিযোগ,স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত প্রশাসনকে বারবার লিখিত জানানো হলেও কোনো লাভ হয়নি। প্রতিবার ভোটের আগে আশ্বাসের বন্যা মিললেও কাজের কাজ কিছুই হয় না। প্রশাসনের উদাসীনতাতেই আজ তাঁদের রাজপথে নামতে হয়েছে।


খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পানীয় জলের সুরাহা করার লিখিত প্রতিশ্রুতি মেলার পর, প্রায় কয়েক ঘণ্টা পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।


জরুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, পাইপলাইনের ত্রুটি পরীক্ষা করা এবং প্রয়োজনে নতুন সাবমার্সিবল পাম্প বসানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রতিশ্রুতি পূরণ না হলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মিয়াপুরের বাসিন্দারা।

বিষয় : MurshidabadNews WATERCRISIS DRINKINGWATERISSUE MIYAPUR PUBLICPROTEST

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোট আসে ভোট যায়, মেটে না তৃষ্ণা! পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রঘুনাথগঞ্জ: গ্রীষ্মের শুরুতেই জলের হাহাকার। দীর্ঘদিনের পানীয় জলসংকটের স্থায়ী সমাধান না হওয়ায় এবার রাজপথে নামলেন গ্রামবাসীরা। সোমবার সকালে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের মিয়াপুর গ্রামের বাসিন্দারা ওমরপুর-লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন।এদিন সকাল থেকেই মিয়াপুর গ্রামের পুরুষ ও মহিলারা খালি কলসি এবং বালতি হাতে নিয়ে রাস্তার ওপর বসে পড়েন। এর ফলে ওই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে আটকে পড়ে সার সার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি। ফলে চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা।বিক্ষোভকারীদের দাবি, গ্রামে পানীয় জলের কল থাকলেও সেখান থেকে পর্যাপ্ত জল মেলে না। মাইলের পর মাইল হেঁটে দূর-দূরান্ত থেকে জল বয়ে আনতে হয় মহিলাদের। তাঁদের অভিযোগ,স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত প্রশাসনকে বারবার লিখিত জানানো হলেও কোনো লাভ হয়নি। প্রতিবার ভোটের আগে আশ্বাসের বন্যা মিললেও কাজের কাজ কিছুই হয় না। প্রশাসনের উদাসীনতাতেই আজ তাঁদের রাজপথে নামতে হয়েছে।খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পানীয় জলের সুরাহা করার লিখিত প্রতিশ্রুতি মেলার পর, প্রায় কয়েক ঘণ্টা পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।জরুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, পাইপলাইনের ত্রুটি পরীক্ষা করা এবং প্রয়োজনে নতুন সাবমার্সিবল পাম্প বসানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রতিশ্রুতি পূরণ না হলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মিয়াপুরের বাসিন্দারা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার