Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘প্রচারের ব্যর্থ চেষ্টা’ বলেছিলেন রাহুল, উলটো সুরে এআই সম্মেলনের ভূয়সী প্রশংসা থারুরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
‘প্রচারের ব্যর্থ চেষ্টা’ বলেছিলেন রাহুল, উলটো সুরে এআই সম্মেলনের ভূয়সী প্রশংসা থারুরের

দেশের প্রথম সারির কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন বা ‘এআই ইমপ্যাক্ট সামিট’ ঘিরে এখন সরগরম জাতীয় রাজনীতি। তবে এই আলোচনার কেন্দ্রে সম্মেলনের প্রযুক্তি নয়, বরং কংগ্রেসের অন্দরের ‘গৃহযুদ্ধ’। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী যখন এই সম্মেলনকে ‘প্রচারের ব্যর্থ চেষ্টা’ বলে আক্রমণ করেছেন, তখন ঠিক উলটো সুরে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর।



শুরুর তিন দিনের মধ্যেই একাধিক বিতর্কে জড়িয়েছে এই এআই সম্মেলন। ডিজিটাল ইন্ডিয়ার এই হাই-টেক ইভেন্টে খোদ ওয়াইফাই ও ইন্টারনেটের বেহাল দশা সামনে এসেছে। এমনকি নয়ডার একটি বিশ্ববিদ্যালয়ের স্টলে চিনা রোবট কুকুর ‘ওরিয়ন’-কে নিজেদের উদ্ভাবন বলে দাবি করায় চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে খোদ ক্ষমা পর্যন্ত চাইতে হয়।


এই সুযোগে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, ভারতের নিজস্ব প্রতিভা বিকাশের বদলে আন্তর্জাতিক মঞ্চে তথ্য বিক্রি করার ফন্দি আঁটা হচ্ছে এই সম্মেলনে। চিনা পণ্যকে ভারতীয় বলে চালানো নিয়ে কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকেও বিঁধেছেন তিনি।


তবে ঠিক এর পরেই শশী থারুরের মন্তব্য জল্পনা বাড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধীর কড়া অবস্থানের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে থারুর বলেন, “ছোটখাটো ভুল বা অব্যবস্থা হতেই পারে, তা নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই। সার্বিকভাবে এই সম্মেলন অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান ও প্রভাবশালী নেতারা এখানে এসে কৃত্রিম বুদ্ধিমত্তার সুসংহত বিকাশের কথা বলছেন, যা ভারতের জন্য ইতিবাচক।”


ক’দিন আগেই দলের মূলস্রোতে ফেরার ইঙ্গিত দেওয়া থারুরের এই ডিগবাজি ফের কংগ্রেসের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, রাহুল গান্ধীর সঙ্গে এই মতপার্থক্য কি ফের দলের সঙ্গে থারুরের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে? নাকি আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি দলের উর্ধ্বে উঠে ব্যক্তিগত মত প্রকাশ করছেন?

বিষয় : Rahul Gandhi AI SUMMIT SASHI THAROOR INDIANPOLITICS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘প্রচারের ব্যর্থ চেষ্টা’ বলেছিলেন রাহুল, উলটো সুরে এআই সম্মেলনের ভূয়সী প্রশংসা থারুরের

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দেশের প্রথম সারির কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন বা ‘এআই ইমপ্যাক্ট সামিট’ ঘিরে এখন সরগরম জাতীয় রাজনীতি। তবে এই আলোচনার কেন্দ্রে সম্মেলনের প্রযুক্তি নয়, বরং কংগ্রেসের অন্দরের ‘গৃহযুদ্ধ’। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী যখন এই সম্মেলনকে ‘প্রচারের ব্যর্থ চেষ্টা’ বলে আক্রমণ করেছেন, তখন ঠিক উলটো সুরে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর।শুরুর তিন দিনের মধ্যেই একাধিক বিতর্কে জড়িয়েছে এই এআই সম্মেলন। ডিজিটাল ইন্ডিয়ার এই হাই-টেক ইভেন্টে খোদ ওয়াইফাই ও ইন্টারনেটের বেহাল দশা সামনে এসেছে। এমনকি নয়ডার একটি বিশ্ববিদ্যালয়ের স্টলে চিনা রোবট কুকুর ‘ওরিয়ন’-কে নিজেদের উদ্ভাবন বলে দাবি করায় চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে খোদ ক্ষমা পর্যন্ত চাইতে হয়।এই সুযোগে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, ভারতের নিজস্ব প্রতিভা বিকাশের বদলে আন্তর্জাতিক মঞ্চে তথ্য বিক্রি করার ফন্দি আঁটা হচ্ছে এই সম্মেলনে। চিনা পণ্যকে ভারতীয় বলে চালানো নিয়ে কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকেও বিঁধেছেন তিনি।তবে ঠিক এর পরেই শশী থারুরের মন্তব্য জল্পনা বাড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধীর কড়া অবস্থানের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে থারুর বলেন, “ছোটখাটো ভুল বা অব্যবস্থা হতেই পারে, তা নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই। সার্বিকভাবে এই সম্মেলন অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান ও প্রভাবশালী নেতারা এখানে এসে কৃত্রিম বুদ্ধিমত্তার সুসংহত বিকাশের কথা বলছেন, যা ভারতের জন্য ইতিবাচক।”ক’দিন আগেই দলের মূলস্রোতে ফেরার ইঙ্গিত দেওয়া থারুরের এই ডিগবাজি ফের কংগ্রেসের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, রাহুল গান্ধীর সঙ্গে এই মতপার্থক্য কি ফের দলের সঙ্গে থারুরের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে? নাকি আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি দলের উর্ধ্বে উঠে ব্যক্তিগত মত প্রকাশ করছেন?

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার