Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নেশার টাকার জন্য মাকে গুলি করে ঘরে আগুন, তারপর নিজেও ‘আত্মঘাতী’!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
নেশার টাকার জন্য মাকে গুলি করে ঘরে আগুন, তারপর নিজেও ‘আত্মঘাতী’!

পারিবারিক অশান্তি যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তার সাক্ষী থাকল আসানসোলের কুলটি। নেশার টাকার জন্য নিজের মাকে গুলি করে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর, নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণী এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজা মুখোপাধ্যায়। অভিযোগ, রাজা দীর্ঘদিন ধরে নেশার কবলে ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই তাঁর বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি তিনি বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য তাঁর বাবা দয়াময় মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছিলেন। বুধবার এই নিয়ে অশান্তি চরমে পৌঁছালে প্রাণভয়ে বাবা দয়াময়বাবু পুরুলিয়ার কাশিপুরে মেয়ের বাড়িতে পালিয়ে যান।


কিন্তু বৃহস্পতিবার বাড়িতে একা পেয়ে মা মীরা মুখোপাধ্যায়ের ওপর চড়াও হন রাজা। অভিযোগ, অশান্তি চলাকালীন তিনি মাকে লক্ষ্য করে গুলি চালান। এরপর রাগের মাথায় গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বুঝতে পেরে শেষে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই যুবক। প্রতিবেশীরা ধোঁয়া দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ও দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় এক যুবক কীভাবে আগ্নেয়াস্ত্র পেল এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।

বিষয় : asansole

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নেশার টাকার জন্য মাকে গুলি করে ঘরে আগুন, তারপর নিজেও ‘আত্মঘাতী’!

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
পারিবারিক অশান্তি যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তার সাক্ষী থাকল আসানসোলের কুলটি। নেশার টাকার জন্য নিজের মাকে গুলি করে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর, নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণী এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজা মুখোপাধ্যায়। অভিযোগ, রাজা দীর্ঘদিন ধরে নেশার কবলে ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই তাঁর বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি তিনি বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য তাঁর বাবা দয়াময় মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছিলেন। বুধবার এই নিয়ে অশান্তি চরমে পৌঁছালে প্রাণভয়ে বাবা দয়াময়বাবু পুরুলিয়ার কাশিপুরে মেয়ের বাড়িতে পালিয়ে যান।কিন্তু বৃহস্পতিবার বাড়িতে একা পেয়ে মা মীরা মুখোপাধ্যায়ের ওপর চড়াও হন রাজা। অভিযোগ, অশান্তি চলাকালীন তিনি মাকে লক্ষ্য করে গুলি চালান। এরপর রাগের মাথায় গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বুঝতে পেরে শেষে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই যুবক। প্রতিবেশীরা ধোঁয়া দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ও দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।পুলিশ ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় এক যুবক কীভাবে আগ্নেয়াস্ত্র পেল এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার