Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশে হাইভোল্টেজ ভোট: সাড়ে ৯ লক্ষ বাহিনী ও ড্রোন নজরদারিতে মুড়েছে দেশ

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে হাইভোল্টেজ ভোট: সাড়ে ৯ লক্ষ বাহিনী ও ড্রোন নজরদারিতে মুড়েছে দেশ

ঢাকা: দীর্ঘ টালমাটাল পরিস্থিতির পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। একই সঙ্গে চলবে প্রস্তাবিত সংস্কার নিয়ে গণভোটও। এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওপার বাংলাকে। নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে সাড়ে ৯ লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী।


বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আঞ্চলিক ঝুঁকি মূল্যায়ন করেই নিরাপত্তার ছক সাজানো হয়েছে। সারা দেশে মোট ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৪ হাজার কেন্দ্রকেই ‘অত্যন্ত বা মাঝারি’ মাত্রায় স্পর্শকাতর বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঢাকায় মোট ২,১৩১টি কেন্দ্রের মধ্যে ১,৬১৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ঢাকা শহরের মাত্র দু’টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। ৯০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। পুলিশকর্মীরা বডিক্যাম পরে ডিউটি করবেন এবং আকাশপথে নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেওয়া হবে।


ভোটগ্রহণ প্রক্রিয়া ও ভোটার তালিকা


বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা (ভারতীয় সময় সকাল ৭টা) থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টে পর্যন্ত। এবারের নির্বাচনের বিশেষত্ব হলো,

১. দ্বৈত ভোট: ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন—একটি প্রার্থী বাছাইয়ের জন্য এবং অন্যটি দেশের প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত জানাতে (গণভোট)

২. ভোটার সংখ্যা: বাংলাদেশে বর্তমানে ১২ কোটি ৭৭ লক্ষ ভোটার রয়েছেন, যার মধ্যে ৩.৫৮ শতাংশই নতুন ভোটার।


আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে মূলত লড়াই হচ্ছে খালেদা জিয়ার বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামায়াতে ইসলামীর জোটের মধ্যে। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম জনমত যাচাইয়ের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

বিষয় : Bangladesh Bangladesh Election

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলাদেশে হাইভোল্টেজ ভোট: সাড়ে ৯ লক্ষ বাহিনী ও ড্রোন নজরদারিতে মুড়েছে দেশ

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: দীর্ঘ টালমাটাল পরিস্থিতির পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। একই সঙ্গে চলবে প্রস্তাবিত সংস্কার নিয়ে গণভোটও। এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওপার বাংলাকে। নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে সাড়ে ৯ লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী।বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আঞ্চলিক ঝুঁকি মূল্যায়ন করেই নিরাপত্তার ছক সাজানো হয়েছে। সারা দেশে মোট ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৪ হাজার কেন্দ্রকেই ‘অত্যন্ত বা মাঝারি’ মাত্রায় স্পর্শকাতর বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঢাকায় মোট ২,১৩১টি কেন্দ্রের মধ্যে ১,৬১৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ঢাকা শহরের মাত্র দু’টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। ৯০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। পুলিশকর্মীরা বডিক্যাম পরে ডিউটি করবেন এবং আকাশপথে নজরদারির জন্য ড্রোনের সাহায্য নেওয়া হবে।ভোটগ্রহণ প্রক্রিয়া ও ভোটার তালিকাবৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা (ভারতীয় সময় সকাল ৭টা) থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টে পর্যন্ত। এবারের নির্বাচনের বিশেষত্ব হলো,১. দ্বৈত ভোট: ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন—একটি প্রার্থী বাছাইয়ের জন্য এবং অন্যটি দেশের প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত জানাতে (গণভোট)২. ভোটার সংখ্যা: বাংলাদেশে বর্তমানে ১২ কোটি ৭৭ লক্ষ ভোটার রয়েছেন, যার মধ্যে ৩.৫৮ শতাংশই নতুন ভোটার।আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে মূলত লড়াই হচ্ছে খালেদা জিয়ার বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামায়াতে ইসলামীর জোটের মধ্যে। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম জনমত যাচাইয়ের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার