Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জুম্মার নামাজে রক্তাক্ত ইসলামাবাদ, ভয়াবহ বিস্ফোরণে মৃত ১৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জুম্মার নামাজে রক্তাক্ত ইসলামাবাদ, ভয়াবহ বিস্ফোরণে মৃত ১৫

ইসলামাবাদ: ফের রক্তাক্ত হল ইসলামাবাদ। শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন রাজধানীর তরলাই এলাকার একটি ধর্মীয় প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত অন্তত ৬০ জন।


পাকিস্তানি প্রশাসন জানায়, ঘটনাটি শাহজাদ টাউন এলাকার তরলাই ইমামবাড়ায় ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। নিরাপত্তার স্বার্থে ইমামবাড়ি ও সংলগ্ন এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজধানীজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।


আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজধানীর একাধিক বড় হাসপাতালে জরুরি পরিষেবা চালু করা হয়েছে—ইসলামাবাদ পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস) এবং সিডিএ হাসপাতাল। পিমস হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক, বার্ন সেন্টার ও নিউরোলজি বিভাগকে সম্পূর্ণ সক্রিয় রাখা হয়েছে। গুরুতর আহতদের পিমস ও পলিক্লিনিকে ভর্তি করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তকারী সংস্থাগুলি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। এটি নাশকতা না কি অন্য কোনও কারণে বিস্ফোরণ—তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারিভাবে এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।


বিশ্লেষকদের মতে, রাজধানীর মতো সংবেদনশীল এলাকায় ধর্মীয় উপাসনাস্থলে বিস্ফোরণ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। অতীতেও দেশে ধর্মীয় স্থানে হামলার একাধিক নজির রয়েছে—ফলে এই ঘটনার তদন্তে দ্রুত অগ্রগতির দিকে নজর আন্তর্জাতিক মহলেরও।

বিষয় : Pakistan Inlamabad

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


জুম্মার নামাজে রক্তাক্ত ইসলামাবাদ, ভয়াবহ বিস্ফোরণে মৃত ১৫

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ইসলামাবাদ: ফের রক্তাক্ত হল ইসলামাবাদ। শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন রাজধানীর তরলাই এলাকার একটি ধর্মীয় প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত অন্তত ৬০ জন।পাকিস্তানি প্রশাসন জানায়, ঘটনাটি শাহজাদ টাউন এলাকার তরলাই ইমামবাড়ায় ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। নিরাপত্তার স্বার্থে ইমামবাড়ি ও সংলগ্ন এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজধানীজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজধানীর একাধিক বড় হাসপাতালে জরুরি পরিষেবা চালু করা হয়েছে—ইসলামাবাদ পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস) এবং সিডিএ হাসপাতাল। পিমস হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক, বার্ন সেন্টার ও নিউরোলজি বিভাগকে সম্পূর্ণ সক্রিয় রাখা হয়েছে। গুরুতর আহতদের পিমস ও পলিক্লিনিকে ভর্তি করা হচ্ছে।বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তকারী সংস্থাগুলি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। এটি নাশকতা না কি অন্য কোনও কারণে বিস্ফোরণ—তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারিভাবে এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।বিশ্লেষকদের মতে, রাজধানীর মতো সংবেদনশীল এলাকায় ধর্মীয় উপাসনাস্থলে বিস্ফোরণ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। অতীতেও দেশে ধর্মীয় স্থানে হামলার একাধিক নজির রয়েছে—ফলে এই ঘটনার তদন্তে দ্রুত অগ্রগতির দিকে নজর আন্তর্জাতিক মহলেরও।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার