Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অজিত পওয়ারের বিমানে কারা কারা ছিলেন? কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬
অজিত পওয়ারের বিমানে কারা কারা ছিলেন? কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

বারামতী: মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি (অজিত গোষ্ঠী) প্রধান অজিত পওয়ার। বুধবার সকালে পুণের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভিএসআর (VSR) অপারেটরের একটি চার্টার্ড বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা দুই পাইলটসহ মোট পাঁচজনই প্রাণ হারিয়েছেন।


দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে অজিত পওয়ারের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এবং কর্মীরা ছিলেন। বিমানের পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন সাহিল মদন, বিমানের ফার্স্ট অফিসার ক্যাপ্টেন যশ, অজিত পওয়ারের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং নেতার ব্যক্তিগত সহকারী বা অ্যাটেনডেন্ট প্রত্যেকের মৃত্যু হয়েছে


অজিত পওয়ার যে বিমানে সফর করছিলেন সেটি ছিল ভিএসআর ভেঞ্চারস পরিচালিত একটি লিয়ারজেট-৪৫ (Learjet 45) বিমান। যার রেজিস্ট্রেশন নম্বর ছিল VT-SSK। মুম্বই থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে এবং আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারতে তিনি বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বিমানটি অত্যন্ত আধুনিক হলেও অবতরণের ঠিক আগের মুহূর্তে এটি নিয়ন্ত্রণ হারায়।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারামতী বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের একদম কাছে এসে বিমানটি যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সেটি আছড়ে পড়ে এবং দাউদাউ করে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মাঠের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিমানের টুকরো ছড়িয়ে রয়েছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। বিমানটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে।


বারামতী গ্রামীণ পুলিশের সুপার সন্দীপ সিং জানিয়েছেন, ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিনটি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।


অজিত পওয়ারের এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁর বোন তথা সাংসদ সুপ্রিয়া সুলে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও বিরোধী দলের নেতারাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) জানিয়েছে, আবহাওয়া না কি যান্ত্রিক ত্রুটি—ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হলে দুর্ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


অজিত পওয়ারের বিমানে কারা কারা ছিলেন? কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image
বারামতী: মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি (অজিত গোষ্ঠী) প্রধান অজিত পওয়ার। বুধবার সকালে পুণের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভিএসআর (VSR) অপারেটরের একটি চার্টার্ড বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা দুই পাইলটসহ মোট পাঁচজনই প্রাণ হারিয়েছেন।দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে অজিত পওয়ারের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এবং কর্মীরা ছিলেন। বিমানের পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন সাহিল মদন, বিমানের ফার্স্ট অফিসার ক্যাপ্টেন যশ, অজিত পওয়ারের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং নেতার ব্যক্তিগত সহকারী বা অ্যাটেনডেন্ট প্রত্যেকের মৃত্যু হয়েছেঅজিত পওয়ার যে বিমানে সফর করছিলেন সেটি ছিল ভিএসআর ভেঞ্চারস পরিচালিত একটি লিয়ারজেট-৪৫ (Learjet 45) বিমান। যার রেজিস্ট্রেশন নম্বর ছিল VT-SSK। মুম্বই থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে এবং আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারতে তিনি বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বিমানটি অত্যন্ত আধুনিক হলেও অবতরণের ঠিক আগের মুহূর্তে এটি নিয়ন্ত্রণ হারায়।প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারামতী বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের একদম কাছে এসে বিমানটি যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সেটি আছড়ে পড়ে এবং দাউদাউ করে আগুন ধরে যায়।দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মাঠের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিমানের টুকরো ছড়িয়ে রয়েছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। বিমানটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে।বারামতী গ্রামীণ পুলিশের সুপার সন্দীপ সিং জানিয়েছেন, ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিনটি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।অজিত পওয়ারের এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁর বোন তথা সাংসদ সুপ্রিয়া সুলে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও বিরোধী দলের নেতারাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) জানিয়েছে, আবহাওয়া না কি যান্ত্রিক ত্রুটি—ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হলে দুর্ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার