Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রজাতন্ত্র দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬
প্রজাতন্ত্র দিবস আজ

কলকাতা: ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস । এই দিনটি প্রতিটি ভারতীয়র কাছে অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন। কারণ, ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। পাশাপাশি ভারত নিজেকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল। চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে ভারতবর্ষ তার ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। যা আবার মনে করিয়ে দেয় আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতন্ত্রের শক্তিকে।। সারাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গজুড়েও যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবহে দিনটি পালিত হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে দেশের সংবিধান ও বীর শহীদদের। সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনিক উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মুর্শিদাবাদের বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ধুমধাম করে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। সকাল ৮টা ৫৭ মিনিটে সিপাহী বিদ্রোহের শহীদ বেদীতে মাল্যদান করেন জেলাশাসক নিতীন সিংহানীয়া। ঠিক ৯টায় তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। পতাকা উত্তোলনের পর পুলিশি প্যারেড, হর্স ফায়ার এবং স্কুল ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় এবং জেলাশাসক জেলাবাসীকে শুভেচ্ছা জানান।

মালদা শহরের লক্ষ্মণ শেঠ স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলাশাসক প্রীতি গোয়েল জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি সুসজ্জিত ট্যাবলো গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করেন এবং জেলার বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

অন্যদিকে, মালদা রেল ডিভিশনের ডিআরএম মনীশ গুপ্ত সকাল সাড়ে ৮টায় রেলওয়ে স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন। আরপিএফ ও স্কুল পড়ুয়াদের কুচকাওয়াজের পাশাপাশি রেলের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন তিনি। বিশেষ কাজের জন্য রেল কর্মীদের এদিন পুরস্কৃত করা হয়।


পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মেদিনীপুর পুলিশ লাইন ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক বিজিত কৃষ্ণ। এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক তাঁর বক্তব্যে সংবিধানের গুরুত্ব ও দেশসেবার আদর্শ তুলে ধরেন।

হিডেন স্টোরিজ নিউজ/কলকাতা/রাই

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


প্রজাতন্ত্র দিবস আজ

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস । এই দিনটি প্রতিটি ভারতীয়র কাছে অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন। কারণ, ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। পাশাপাশি ভারত নিজেকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল। চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে ভারতবর্ষ তার ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। যা আবার মনে করিয়ে দেয় আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও গণতন্ত্রের শক্তিকে।। সারাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গজুড়েও যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবহে দিনটি পালিত হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে দেশের সংবিধান ও বীর শহীদদের। সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনিক উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মুর্শিদাবাদের বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ধুমধাম করে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। সকাল ৮টা ৫৭ মিনিটে সিপাহী বিদ্রোহের শহীদ বেদীতে মাল্যদান করেন জেলাশাসক নিতীন সিংহানীয়া। ঠিক ৯টায় তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। পতাকা উত্তোলনের পর পুলিশি প্যারেড, হর্স ফায়ার এবং স্কুল ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় এবং জেলাশাসক জেলাবাসীকে শুভেচ্ছা জানান।মালদা শহরের লক্ষ্মণ শেঠ স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলাশাসক প্রীতি গোয়েল জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি সুসজ্জিত ট্যাবলো গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করেন এবং জেলার বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।অন্যদিকে, মালদা রেল ডিভিশনের ডিআরএম মনীশ গুপ্ত সকাল সাড়ে ৮টায় রেলওয়ে স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন। আরপিএফ ও স্কুল পড়ুয়াদের কুচকাওয়াজের পাশাপাশি রেলের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন তিনি। বিশেষ কাজের জন্য রেল কর্মীদের এদিন পুরস্কৃত করা হয়।পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মেদিনীপুর পুলিশ লাইন ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক বিজিত কৃষ্ণ। এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক তাঁর বক্তব্যে সংবিধানের গুরুত্ব ও দেশসেবার আদর্শ তুলে ধরেন।হিডেন স্টোরিজ নিউজ/কলকাতা/রাই

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার