Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুরীর জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল চত্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬
পুরীর জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল চত্বর

পুরী: ফের বড়সড় নাশকতার আশঙ্কায় কেঁপে উঠল ওড়িশার পুরী। জগন্নাথ মন্দিরে বোমা মারার এবং হামলার হুমকি ঘিরে মঙ্গলবার থেকে ছড়াল চরম উত্তেজনা। পরিস্থিতির গুরুত্ব বুঝে মন্দির চত্বরজুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ওড়িশা পুলিশের এটিএস (সন্ত্রাস দমন বাহিনী) এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।


মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে জগন্নাথ মন্দিরের পাশাপাশি পুরীর একটি শপিং মলে হামলা এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়ার ওপর হামলার হুমকি দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হতেই তৎপর হয় প্রশাসন। মন্দিরে প্রবেশের প্রতিটি পথে শুরু হয় কড়া তল্লাশি।


পুলিশ জানিয়েছে, জনৈক এক মহিলার নামে খোলা একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই হুমকি পোস্টটি করা হয়েছিল। তবে ওই মহিলার দাবি, কেউ তাঁর নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে সাইবার সেল ও পুরী পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। তাঁকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজেপি সাংসদ শুভাশিস খুন্তিয়া জানিয়েছেন, শুধু সোশ্যাল মিডিয়া পোস্টই নয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোনেও খুনের হুমকি দিয়েছে। তিনি ইতিমধ্যেই পুরীর পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। সাইবার থানায় একটি মামলাও রুজু করা হয়েছে।


পুরীর এসপি প্রতীক সিংহ জানান, কয়েক দিন আগেও জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে পোস্ট করা হয়েছিল। পরে সেটি ডিলিটও করে দেওয়া হয়। গত বছর অগস্ট মাসেও মন্দিরের দেওয়ালে সন্দেহজনক হুমকিবার্তা লেখা পাওয়া গিয়েছিল। বারবার কেন শতাব্দীপ্রাচীন এই পবিত্র মন্দিরকে লক্ষ্য করা হচ্ছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। ভক্তদের সুরক্ষায় মন্দিরে প্রবেশের আগে প্রত্যেকের ব্যাগ ও পরিচয়পত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পুরীর জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল চত্বর

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
পুরী: ফের বড়সড় নাশকতার আশঙ্কায় কেঁপে উঠল ওড়িশার পুরী। জগন্নাথ মন্দিরে বোমা মারার এবং হামলার হুমকি ঘিরে মঙ্গলবার থেকে ছড়াল চরম উত্তেজনা। পরিস্থিতির গুরুত্ব বুঝে মন্দির চত্বরজুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ওড়িশা পুলিশের এটিএস (সন্ত্রাস দমন বাহিনী) এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে জগন্নাথ মন্দিরের পাশাপাশি পুরীর একটি শপিং মলে হামলা এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়ার ওপর হামলার হুমকি দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হতেই তৎপর হয় প্রশাসন। মন্দিরে প্রবেশের প্রতিটি পথে শুরু হয় কড়া তল্লাশি।পুলিশ জানিয়েছে, জনৈক এক মহিলার নামে খোলা একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই হুমকি পোস্টটি করা হয়েছিল। তবে ওই মহিলার দাবি, কেউ তাঁর নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে সাইবার সেল ও পুরী পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। তাঁকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বিজেপি সাংসদ শুভাশিস খুন্তিয়া জানিয়েছেন, শুধু সোশ্যাল মিডিয়া পোস্টই নয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোনেও খুনের হুমকি দিয়েছে। তিনি ইতিমধ্যেই পুরীর পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। সাইবার থানায় একটি মামলাও রুজু করা হয়েছে।পুরীর এসপি প্রতীক সিংহ জানান, কয়েক দিন আগেও জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দিয়ে পোস্ট করা হয়েছিল। পরে সেটি ডিলিটও করে দেওয়া হয়। গত বছর অগস্ট মাসেও মন্দিরের দেওয়ালে সন্দেহজনক হুমকিবার্তা লেখা পাওয়া গিয়েছিল। বারবার কেন শতাব্দীপ্রাচীন এই পবিত্র মন্দিরকে লক্ষ্য করা হচ্ছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। ভক্তদের সুরক্ষায় মন্দিরে প্রবেশের আগে প্রত্যেকের ব্যাগ ও পরিচয়পত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার