Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটারতালিকায় 'কারচুপি': দুর্গাপুরে মহকুমাশাসকের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬
ভোটারতালিকায় 'কারচুপি': দুর্গাপুরে মহকুমাশাসকের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ

দুর্গাপুর: ভোটারতালিকায় ব্যাপক অনিয়ম এবং মৃত ও ভিনরাজ্যে চলে যাওয়া ব্যক্তিদের নাম তালিকা থেকে না সরানোর অভিযোগে বৃহস্পতিবার দুর্গাপুরে মহকুমা শাসকের (এসডিও) দফতরের সামনে সরব হল ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। অভিযোগ, রাজনৈতিক চাপে পড়ে আধিকারিকরা 'ফর্ম-৭' (নাম বাদ দেওয়ার আবেদন) গ্রহণ করতে অস্বীকার করছেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে জিতেন্দ্র তিওয়ারি সরাসরি তোপ দাগেন পাণ্ডবেশ্বর বিধানসভাকেন্দ্রের ভোটারতালিকা নিয়ে। তাঁর দাবি, এই কেন্দ্রে এমন অনেক নাম ভোটারতালিকায় রয়েছে, যাদের বাস্তবে কোনও অস্তিত্ব নেই। তিনি অভিযোগ করেন, তালিকায় বহু মানুষের নাম রয়েছে, যাঁরা অনেক দিন আগেই মারা গিয়েছেন। এমন অনেক ভোটারের নাম রয়েছে যাঁরা স্থায়ীভাবে এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ভোটারতালিকা থেকে এই নামগুলি বাদ দেওয়া হচ্ছে না।

বিজেপির অভিযোগ, বুথস্তরের আধিকারিকরা (বিএলও) উপরতলার বা শাসকদলের চাপে এই ভুয়া নামগুলি কাটতে পারছেন না। জিতেন্দ্র তেওয়ারি বলেন, "পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় এমন বহু মানুষের হদিস মিলেছে, যাদের কোনও অস্তিত্ব নেই। আমরা বারবার এই অসঙ্গতিগুলো প্রশাসনের নজরে এনেছি। কিন্তু বিএলওরা এতটাই চাপের মুখে রয়েছেন যে তাঁরা এই নামগুলি মুছতে পারছেন না।"

এদিন এই প্রক্রিয়ার শেষ দিন হওয়ায় বিজেপিকর্মীরা নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিকের (ইআরও) কাছে ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত 'ফর্ম-৭' আবেদন গ্রহণ করতে হবে এবং ভোটারতালিকা স্বচ্ছ করতে হবে। এই দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।

এদিনের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা শাসকের দফতর চত্বরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটারতালিকায় 'কারচুপি': দুর্গাপুরে মহকুমাশাসকের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
দুর্গাপুর: ভোটারতালিকায় ব্যাপক অনিয়ম এবং মৃত ও ভিনরাজ্যে চলে যাওয়া ব্যক্তিদের নাম তালিকা থেকে না সরানোর অভিযোগে বৃহস্পতিবার দুর্গাপুরে মহকুমা শাসকের (এসডিও) দফতরের সামনে সরব হল ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। অভিযোগ, রাজনৈতিক চাপে পড়ে আধিকারিকরা 'ফর্ম-৭' (নাম বাদ দেওয়ার আবেদন) গ্রহণ করতে অস্বীকার করছেন।বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে জিতেন্দ্র তিওয়ারি সরাসরি তোপ দাগেন পাণ্ডবেশ্বর বিধানসভাকেন্দ্রের ভোটারতালিকা নিয়ে। তাঁর দাবি, এই কেন্দ্রে এমন অনেক নাম ভোটারতালিকায় রয়েছে, যাদের বাস্তবে কোনও অস্তিত্ব নেই। তিনি অভিযোগ করেন, তালিকায় বহু মানুষের নাম রয়েছে, যাঁরা অনেক দিন আগেই মারা গিয়েছেন। এমন অনেক ভোটারের নাম রয়েছে যাঁরা স্থায়ীভাবে এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ভোটারতালিকা থেকে এই নামগুলি বাদ দেওয়া হচ্ছে না।বিজেপির অভিযোগ, বুথস্তরের আধিকারিকরা (বিএলও) উপরতলার বা শাসকদলের চাপে এই ভুয়া নামগুলি কাটতে পারছেন না। জিতেন্দ্র তেওয়ারি বলেন, "পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় এমন বহু মানুষের হদিস মিলেছে, যাদের কোনও অস্তিত্ব নেই। আমরা বারবার এই অসঙ্গতিগুলো প্রশাসনের নজরে এনেছি। কিন্তু বিএলওরা এতটাই চাপের মুখে রয়েছেন যে তাঁরা এই নামগুলি মুছতে পারছেন না।"এদিন এই প্রক্রিয়ার শেষ দিন হওয়ায় বিজেপিকর্মীরা নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিকের (ইআরও) কাছে ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত 'ফর্ম-৭' আবেদন গ্রহণ করতে হবে এবং ভোটারতালিকা স্বচ্ছ করতে হবে। এই দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।এদিনের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা শাসকের দফতর চত্বরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার