Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হুমায়ুনের নতুন দল 'বিজেপির প্রোডাক্ট', তোপ দেবাংশুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬
হুমায়ুনের নতুন দল 'বিজেপির প্রোডাক্ট', তোপ দেবাংশুর

ডেবরা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বঞ্চনা এবং প্রতিবেশী রাজ্যগুলিতে বাঙালিদের উপর নিগ্রহের প্রতিবাদে মেদিনীপুরের মাটি থেকে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে দেবাংশু কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি এবং বিরোধী শিবিরের সাম্প্রতিক কার্যকলাপকে।

ভোটারতালিকা সংশোধন বা ‘এসআইআর’ নিয়ে বিজেপি যে প্রচার চালাচ্ছে, তাকে ‘মিথ্যা ও কুৎসা’ বলে উড়িয়ে দেন দেবাংশু। তিনি বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার চলছে। আর এখানে বিজেপি সাধারণ মানুষকে হেনস্থা করছে। নির্বাচনের আগে তৃণমূলের ভোট কাটতেই কিছু ছোট ছোট দল বা গোষ্ঠীকে ময়দানে নামানো হয়েছে। এরা আসলে সবাই বিজেপিরই তৈরি করা প্রোডাক্ট।” ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের টালবাহানার বিরুদ্ধেও এদিন সরব হন দেবাংশু। 

জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। সেই প্রসঙ্গে দেবাংশুকে প্রশ্ন করা হলে তিনি শ্লেষের সুরে বলেন, “হুমায়ুন কবীরকে নিয়ে মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। তিনি তো ক্রমাগত দলবদল করেন। তিনি একটা নতুন দল গড়তেই পারেন, সেটা তাঁর ব্যাপার। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলার মতো গুরুত্ব তাঁর নেই।”

আগামী ১৬ জানুয়ারি বিজেপির নবান্ন অভিযানের ডাককেও এদিন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন দেবাংশু। বিজেপির ধর্না কর্মসূচিকে বিদ্রুপ করে তিনি বলেন, “এসব কর্মসূচিতে সাধারণ মানুষের কোনও যোগ নেই। প্রচারের আলোয় থাকতেই বিজেপি নবান্ন অভিযানের নাটক করছে।”

এদিন ডেবরার এই সভা থেকে দেবাংশু অভিযোগ করেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে এবং এখন ভোটারতালিকার নামে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজনের রাজনীতি করতে চাইছে। ডেবরার এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতানেত্রীরা এবং দলের হাজার-হাজার কর্মী-সমর্থক। বিধানসভা ভোটের আগে জঙ্গল মহলের এই গুরুত্বপূর্ণ জনপদে দেবাংশুর এই সভাকে আদতে শাসকদলের শক্তি প্রদর্শন হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হুমায়ুনের নতুন দল 'বিজেপির প্রোডাক্ট', তোপ দেবাংশুর

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
ডেবরা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বঞ্চনা এবং প্রতিবেশী রাজ্যগুলিতে বাঙালিদের উপর নিগ্রহের প্রতিবাদে মেদিনীপুরের মাটি থেকে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে দেবাংশু কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি এবং বিরোধী শিবিরের সাম্প্রতিক কার্যকলাপকে।ভোটারতালিকা সংশোধন বা ‘এসআইআর’ নিয়ে বিজেপি যে প্রচার চালাচ্ছে, তাকে ‘মিথ্যা ও কুৎসা’ বলে উড়িয়ে দেন দেবাংশু। তিনি বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার চলছে। আর এখানে বিজেপি সাধারণ মানুষকে হেনস্থা করছে। নির্বাচনের আগে তৃণমূলের ভোট কাটতেই কিছু ছোট ছোট দল বা গোষ্ঠীকে ময়দানে নামানো হয়েছে। এরা আসলে সবাই বিজেপিরই তৈরি করা প্রোডাক্ট।” ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের টালবাহানার বিরুদ্ধেও এদিন সরব হন দেবাংশু। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। সেই প্রসঙ্গে দেবাংশুকে প্রশ্ন করা হলে তিনি শ্লেষের সুরে বলেন, “হুমায়ুন কবীরকে নিয়ে মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। তিনি তো ক্রমাগত দলবদল করেন। তিনি একটা নতুন দল গড়তেই পারেন, সেটা তাঁর ব্যাপার। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলার মতো গুরুত্ব তাঁর নেই।”আগামী ১৬ জানুয়ারি বিজেপির নবান্ন অভিযানের ডাককেও এদিন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন দেবাংশু। বিজেপির ধর্না কর্মসূচিকে বিদ্রুপ করে তিনি বলেন, “এসব কর্মসূচিতে সাধারণ মানুষের কোনও যোগ নেই। প্রচারের আলোয় থাকতেই বিজেপি নবান্ন অভিযানের নাটক করছে।”এদিন ডেবরার এই সভা থেকে দেবাংশু অভিযোগ করেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে এবং এখন ভোটারতালিকার নামে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজনের রাজনীতি করতে চাইছে। ডেবরার এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতানেত্রীরা এবং দলের হাজার-হাজার কর্মী-সমর্থক। বিধানসভা ভোটের আগে জঙ্গল মহলের এই গুরুত্বপূর্ণ জনপদে দেবাংশুর এই সভাকে আদতে শাসকদলের শক্তি প্রদর্শন হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার