রাজ্যের পঞ্চায়েতগুলিতে দীর্ঘদিন ধরেই কর্মী সংকটের অভিযোগ রয়েছে। সেই সমস্যা কাটাতেই বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। চলতি বছরের মধ্যেই পঞ্চায়েত দপ্তরে ১১ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে এবার শুধু নিয়োগ নয়, বদলাচ্ছে গোটা নিয়োগ ব্যবস্থাও।
সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, এতদিন জেলা স্তরে পঞ্চায়েত আইনের আওতায় নিয়োগ করা হলেও, এবার সেই দায়িত্ব দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশন (PSC)-কে। অর্থাৎ, ভবিষ্যতে পঞ্চায়েতের নিয়োগ হবে কেন্দ্রীয়ভাবে। এই পরিবর্তন কার্যকর করতে প্রথমে আইন সংশোধন করতে হবে। সেই প্রক্রিয়া শুরু হওয়ার পরই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বর থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। দিলীপ ঘোষের দাবি, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী এক লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পঞ্চায়েত দপ্তরে এই ১১ হাজার নিয়োগ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে তিনি উল্লেখ করেন।
২১ জুলাইকে সামনে রেখে জঙ্গিপুরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বহু পঞ্চায়েতে প্রশাসনিক কাজ ব্যাহত হয়েছে। কোথাও বোর্ড ভেঙে গিয়েছে, কোথাও প্রশাসক দায়িত্ব সামলাচ্ছেন। আবার অনেক জায়গায় জনপ্রতিনিধিদের অনুপস্থিতি এবং কর্মী স্বল্পতার কারণে একাধিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতেই দ্রুত নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন