Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ওদের ফেরালে আমিই দল ছাড়ব’! একুশের আগে মমতাকেই প্রকাশ্যে আল্টিমেটাম কল্যাণের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
‘ওদের ফেরালে আমিই দল ছাড়ব’! একুশের আগে মমতাকেই প্রকাশ্যে আল্টিমেটাম কল্যাণের
ফাইল ছবি

একুশে জুলাইয়ের প্রস্তুতির মাঝেই তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আরও প্রকট হল। দলত্যাগীদের দলে ফেরানো হলে নিজেই তৃণমূল ছেড়ে বেরিয়ে যাবেন, এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে।


ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক ও সাংসদ দল ছেড়ে নতুন রাজনৈতিক শিবিরে যোগ দিয়েছেন। সেই প্রেক্ষাপটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের কাউকে যদি ফের দলে নেওয়া হয়, তবে তিনি নিজেই দল ছাড়বেন। এমনকি প্রকাশ্যেই সেই সিদ্ধান্তের কথা জানাবেন বলেও ঘোষণা করেন। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দল ছেড়ে যাওয়া নেতাদের নিয়ে আক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। বরং সংগঠনকে আরও শক্তিশালী করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। একই সঙ্গে ভোটে বিপর্যয়ের জন্য দলের কিছু সিদ্ধান্তকেও পরোক্ষে কাঠগড়ায় তোলেন তিনি।


আরজি কর হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন পরিষেবা


উল্লেখ্য, এর আগেও প্রার্থী বাছাই এবং নির্বাচনী কৌশল নিয়ে আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করেছিলেন কল্যাণ। এবার তাঁর মন্তব্যের তির কার্যত দলীয় নেতৃত্বের দিকেই গিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের উদ্দেশে বলেছিলেন, যারা যেতে চায় তারা যেন ২১ জুলাইয়ের আগেই চলে যায়। সেই আবহে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কড়া অবস্থান তৃণমূলের অন্দরের অস্বস্তিকে আরও সামনে এনে দিল।

বিষয় : Mamata Banerjee TMC WestBengalPolitics kalyanbanerjee 21stjuly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৮ জুলাই ২০২৬


‘ওদের ফেরালে আমিই দল ছাড়ব’! একুশের আগে মমতাকেই প্রকাশ্যে আল্টিমেটাম কল্যাণের

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
একুশে জুলাইয়ের প্রস্তুতির মাঝেই তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আরও প্রকট হল। দলত্যাগীদের দলে ফেরানো হলে নিজেই তৃণমূল ছেড়ে বেরিয়ে যাবেন, এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে।ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক ও সাংসদ দল ছেড়ে নতুন রাজনৈতিক শিবিরে যোগ দিয়েছেন। সেই প্রেক্ষাপটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের কাউকে যদি ফের দলে নেওয়া হয়, তবে তিনি নিজেই দল ছাড়বেন। এমনকি প্রকাশ্যেই সেই সিদ্ধান্তের কথা জানাবেন বলেও ঘোষণা করেন। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দল ছেড়ে যাওয়া নেতাদের নিয়ে আক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। বরং সংগঠনকে আরও শক্তিশালী করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। একই সঙ্গে ভোটে বিপর্যয়ের জন্য দলের কিছু সিদ্ধান্তকেও পরোক্ষে কাঠগড়ায় তোলেন তিনি।আরজি কর হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন পরিষেবাউল্লেখ্য, এর আগেও প্রার্থী বাছাই এবং নির্বাচনী কৌশল নিয়ে আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করেছিলেন কল্যাণ। এবার তাঁর মন্তব্যের তির কার্যত দলীয় নেতৃত্বের দিকেই গিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের উদ্দেশে বলেছিলেন, যারা যেতে চায় তারা যেন ২১ জুলাইয়ের আগেই চলে যায়। সেই আবহে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কড়া অবস্থান তৃণমূলের অন্দরের অস্বস্তিকে আরও সামনে এনে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার