Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হোটেলে ডেকে সারারাত নারকীয় অত্যাচার! বিবস্ত্র করে বারান্দায় দাঁড় করালো বন্ধু, চাঞ্চল্য কলকাতায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬
হোটেলে ডেকে সারারাত নারকীয় অত্যাচার! বিবস্ত্র করে বারান্দায় দাঁড় করালো বন্ধু, চাঞ্চল্য কলকাতায়
প্রতীকী ছবি

কলকাতা: সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব যে এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি কলকাতার এই যুবতী। বেড়াতে যাওয়ার নাম করে হোটেলে ডেকে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ, মদ্যপ অবস্থায় রাতভর নৃশংস নির্যাতন এবং শেষে বিবস্ত্র করে হোটেলের বারান্দায় যেতে বাধ্য করার মতো এক শিউরে ওঠা অভিযোগ সামনে এসেছে। এই চরম পাশবিক অত্যাচারের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই যুবতী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায়। নির্যাতিতা তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো ও ধর্ষণের মামলা রুজু করে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় সাত বছর আগে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাঁশদ্রোণী ব্রহ্মপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। সেই আলাপ থেকেই ধীরে ধীরে বাড়ে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। অভিযোগ, ২০২১ সাল থেকে বেড়াতে যাওয়ার নাম করে ওই যুবতীকে কলকাতার বাইরে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। শুধু তাই নয়, যুবতীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইলে তুলে রাখে সে। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার এবং পরিচিতদের দেখানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। ব্ল্যাকমেলের ফাঁদে ফেলে বছরের পর বছর ধরে তরুণীর ওপর ইচ্ছার বিরুদ্ধে চলে যৌন নির্যাতন। লোকলজ্জা ও চরম ভয়ে এতদিন বিষয়টি বাড়ির কাউকে জানাতে পারেননি নির্যাতিতা।

তবে সম্প্রতি অত্যাচারের মাত্রা সমস্ত সীমা ছাড়িয়ে যায়। তরুণীর অভিযোগ, দিনকয়েক আগে জোকা অঞ্চলের একটি হোটেলে নিয়ে গিয়ে মদ্যপ অবস্থায় তাঁর ওপর সারারাত ধরে নারকীয় যৌন নির্যাতন চালায় ওই যুবক। এখানেই শেষ নয়, চরম বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে যুবতীকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ঘরের বাইরে হোটেলের বারান্দায় গিয়ে দাঁড়াতে বাধ্য করে সে। পরদিন সকালে কোনোমতে আতঙ্কগ্রস্ত অবস্থায় সেই হোটেল থেকে পালিয়ে বাড়ি ফেরেন তরুণী। শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলেন তিনি। এরপর পরিবারের সহায়তায় প্রথমে বন্দরের মেটিয়াবুরুজ থানায় অভিযোগ দায়ের করা হয়। যেহেতু ঘটনার মূল সূত্রপাত এবং অভিযুক্তের বাড়ি বাঁশদ্রোণী এলাকায়, তাই মেটিয়াবুরুজ থানা একটি ‘জিরো এফআইআর’ দায়ের করে মামলার সমস্ত নথি বাঁশদ্রোণী থানায় স্থানান্তরিত করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : CrimeNews HiddenStoriesNews WOMENSAFETY KolkataPolice BansdroniCrime KolkataHorror SocialMediaTrap

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬


হোটেলে ডেকে সারারাত নারকীয় অত্যাচার! বিবস্ত্র করে বারান্দায় দাঁড় করালো বন্ধু, চাঞ্চল্য কলকাতায়

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব যে এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি কলকাতার এই যুবতী। বেড়াতে যাওয়ার নাম করে হোটেলে ডেকে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ, মদ্যপ অবস্থায় রাতভর নৃশংস নির্যাতন এবং শেষে বিবস্ত্র করে হোটেলের বারান্দায় যেতে বাধ্য করার মতো এক শিউরে ওঠা অভিযোগ সামনে এসেছে। এই চরম পাশবিক অত্যাচারের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই যুবতী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায়। নির্যাতিতা তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো ও ধর্ষণের মামলা রুজু করে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় সাত বছর আগে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাঁশদ্রোণী ব্রহ্মপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। সেই আলাপ থেকেই ধীরে ধীরে বাড়ে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। অভিযোগ, ২০২১ সাল থেকে বেড়াতে যাওয়ার নাম করে ওই যুবতীকে কলকাতার বাইরে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। শুধু তাই নয়, যুবতীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইলে তুলে রাখে সে। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার এবং পরিচিতদের দেখানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। ব্ল্যাকমেলের ফাঁদে ফেলে বছরের পর বছর ধরে তরুণীর ওপর ইচ্ছার বিরুদ্ধে চলে যৌন নির্যাতন। লোকলজ্জা ও চরম ভয়ে এতদিন বিষয়টি বাড়ির কাউকে জানাতে পারেননি নির্যাতিতা।তবে সম্প্রতি অত্যাচারের মাত্রা সমস্ত সীমা ছাড়িয়ে যায়। তরুণীর অভিযোগ, দিনকয়েক আগে জোকা অঞ্চলের একটি হোটেলে নিয়ে গিয়ে মদ্যপ অবস্থায় তাঁর ওপর সারারাত ধরে নারকীয় যৌন নির্যাতন চালায় ওই যুবক। এখানেই শেষ নয়, চরম বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে যুবতীকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ঘরের বাইরে হোটেলের বারান্দায় গিয়ে দাঁড়াতে বাধ্য করে সে। পরদিন সকালে কোনোমতে আতঙ্কগ্রস্ত অবস্থায় সেই হোটেল থেকে পালিয়ে বাড়ি ফেরেন তরুণী। শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলেন তিনি। এরপর পরিবারের সহায়তায় প্রথমে বন্দরের মেটিয়াবুরুজ থানায় অভিযোগ দায়ের করা হয়। যেহেতু ঘটনার মূল সূত্রপাত এবং অভিযুক্তের বাড়ি বাঁশদ্রোণী এলাকায়, তাই মেটিয়াবুরুজ থানা একটি ‘জিরো এফআইআর’ দায়ের করে মামলার সমস্ত নথি বাঁশদ্রোণী থানায় স্থানান্তরিত করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার