Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফেব্রুয়ারিতেই শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা! মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ পর্ষদের, দেখে নিন সময়সূচির বড় বদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
ফেব্রুয়ারিতেই শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা! মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ পর্ষদের, দেখে নিন সময়সূচির বড় বদল
মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ পর্ষদের। ছবি-সংগৃহীত

কলকাতা: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলে এলো সবথেকে বড় আপডেট। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ নির্ঘণ্ট ও দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই মেগা পরীক্ষা। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত প্রধান বিষয়ের পরীক্ষা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার সূচি প্রকাশের পাশাপাশি এবার পরীক্ষা পরিচালনার সময়সীমা ও নিয়মেও বেশ কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন সামনে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ, যা প্রত্যেক পরীক্ষার্থী এবং স্কুল কর্তৃপক্ষের জেনে রাখা অত্যন্ত জরুরি।

পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পর্ষদ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। তবে মূল লেখা শুরুর আগে প্রথম ১৫ মিনিট সময় শুধুমাত্র প্রশ্নপত্র ভালো করে পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা উত্তরপত্রে লেখার জন্য পুরো ৩ ঘণ্টা সময় হাতে পাবে। সাধারণ বিষয়ের পরীক্ষা দুপুর ২টোয় শেষ হলেও ভোকেশনাল ও কারিগরি বিষয়ের ক্ষেত্রে সময়ের তারতম্য থাকছে। যেমন, সিউয়িং অ্যান্ড নিড্ল ক্রাফ্টের পরীক্ষা চলবে বিকেল ৩টে পর্যন্ত, আবার মিউজিকের পরীক্ষা শেষ হবে দুপুর ১টাতেই। কম্পিউটার অ্যাপ্লিকেশনের লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট বরাদ্দ করা হলেও এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলিকেই। অন্যদিকে, বৃত্তিমূলক বা ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটের।

পর্ষদের সূচি খতিয়ে দেখলে জানা যাচ্ছে, এবার বাংলা ও ইংরেজি-সহ মোট ১২টি আঞ্চলিক ভাষায় প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। আর দ্বিতীয় ভাষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা ইংরেজি, বাংলা অথবা নেপালি— এই তিনটি মাধ্যমের মধ্যে থেকে নিজেদের পছন্দমতো বিকল্প বেছে নিতে পারবে। তবে মূল ও ঐচ্ছিক বিষয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হলেও শারীরিক শিক্ষা, সমাজসেবা এবং কর্মশিক্ষা— এই তিনটি বিষয়ের পরীক্ষার তারিখ এখনই ঘোষণা করেনি মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, এই বিশেষ তিনটি বিষয়ের পরীক্ষার দিনক্ষণ পরবর্তী সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল ও পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews WestBengalEducation MadhyamikExam2027 WBBSE MadhyamikRoutine

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


ফেব্রুয়ারিতেই শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা! মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ পর্ষদের, দেখে নিন সময়সূচির বড় বদল

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলে এলো সবথেকে বড় আপডেট। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ নির্ঘণ্ট ও দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই মেগা পরীক্ষা। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত প্রধান বিষয়ের পরীক্ষা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার সূচি প্রকাশের পাশাপাশি এবার পরীক্ষা পরিচালনার সময়সীমা ও নিয়মেও বেশ কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন সামনে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ, যা প্রত্যেক পরীক্ষার্থী এবং স্কুল কর্তৃপক্ষের জেনে রাখা অত্যন্ত জরুরি।পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পর্ষদ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। তবে মূল লেখা শুরুর আগে প্রথম ১৫ মিনিট সময় শুধুমাত্র প্রশ্নপত্র ভালো করে পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা উত্তরপত্রে লেখার জন্য পুরো ৩ ঘণ্টা সময় হাতে পাবে। সাধারণ বিষয়ের পরীক্ষা দুপুর ২টোয় শেষ হলেও ভোকেশনাল ও কারিগরি বিষয়ের ক্ষেত্রে সময়ের তারতম্য থাকছে। যেমন, সিউয়িং অ্যান্ড নিড্ল ক্রাফ্টের পরীক্ষা চলবে বিকেল ৩টে পর্যন্ত, আবার মিউজিকের পরীক্ষা শেষ হবে দুপুর ১টাতেই। কম্পিউটার অ্যাপ্লিকেশনের লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট বরাদ্দ করা হলেও এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলিকেই। অন্যদিকে, বৃত্তিমূলক বা ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটের।পর্ষদের সূচি খতিয়ে দেখলে জানা যাচ্ছে, এবার বাংলা ও ইংরেজি-সহ মোট ১২টি আঞ্চলিক ভাষায় প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। আর দ্বিতীয় ভাষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা ইংরেজি, বাংলা অথবা নেপালি— এই তিনটি মাধ্যমের মধ্যে থেকে নিজেদের পছন্দমতো বিকল্প বেছে নিতে পারবে। তবে মূল ও ঐচ্ছিক বিষয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হলেও শারীরিক শিক্ষা, সমাজসেবা এবং কর্মশিক্ষা— এই তিনটি বিষয়ের পরীক্ষার তারিখ এখনই ঘোষণা করেনি মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, এই বিশেষ তিনটি বিষয়ের পরীক্ষার দিনক্ষণ পরবর্তী সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল ও পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার