Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভয়াবহ নির্যাতনের শিকার বিজেপি সমর্থক গৃহবধূ: পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬
ভয়াবহ নির্যাতনের শিকার বিজেপি সমর্থক গৃহবধূ: পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ছবি--প্রতীকী

নরেন্দ্রপুর: প্রকাশ্য দিবালোকে এক বিজেপি সমর্থক গৃহবধূকে ল্যাম্পপোস্টে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজপুর-নরেন্দ্রপুর পুরসভার পশ্চিম নিশ্চিন্দপুর এলাকার এই ঘটনায় অভিযোগের তির সোনারপুর উত্তরের প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামীদের দিকে। নির্যাতিতার অভিযোগ, জমি বিবাদ ও তোলাবাজিকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলা এই অত্যাচারের চূড়ান্ত পর্যায় ঘটল শুক্রবার, যেখানে মহিলার মাথা ন্যাড়া করে দিয়ে তাঁর জিভ কেটে নেওয়ারও চেষ্টা করা হয়।


ভুক্তভোগী দম্পতির দাবি, গত বছরের মে মাস থেকে জমি দখল ও ৭৫ হাজার টাকা তোলা দাবির সূত্র ধরে এই অত্যাচারের শুরু। তোলা দিতে অস্বীকার করায় ওই দম্পতির ওপর নেমে আসে ধারাবাহিক নির্যাতন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে এক সময় বাধ্য হয়েই বসতভিটা ছাড়তে হয়েছিল তাঁদের। প্রশাসনিক হস্তক্ষেপে কিছুদিন আগে পরিবারটি ঘরে ফিরলেও, রেহাই মেলেনি হুমকি ও ভয়প্রদর্শন থেকে। গত শুক্রবার ওই মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা চড়াও হয় তাঁদের বাড়িতে। মহিলার ছোট্ট মেয়ের সামনেই চলে বেধড়ক মারধর, এমনকী খুন্তির ছ্যাঁকা দেওয়া হয় শিশুটিকেও। এরপর ওই মহিলাকে ওড়নার ফাঁস দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় পাশের মাঠে। সেখানে একটি ল্যাম্পপোস্টে বেঁধে চলে অকথ্য অত্যাচার। চুল কামিয়ে দেওয়ার পাশাপাশি পকেট থেকে ব্লেড বের করে তাঁর জিভ কেটে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।


নরেন্দ্রপুর থানায় ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনার পরেই এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। ঘটনার তদন্তে নেমে শনিবার রাতভর তল্লাশি চালিয়ে টালিগঞ্জ এলাকা থেকে তারিফ উদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অভিযোগপত্রে থাকলেও, ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ভোট-পরবর্তী সময়ে সমাজবিরোধীদের এই দাপট কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং পুলিশকে দ্রুত কঠোর পদক্ষেপ করতে হবে। অন্যদিকে, যে প্রাক্তন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ, তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। নৃশংস এই ঘটনার নেপথ্যে থাকা বাকিদের গ্রেপ্তারির দাবিতে এখন সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিষয় : justiceforvictim narendrapurhorror violenceagainstwomen

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১২ জুলাই ২০২৬


ভয়াবহ নির্যাতনের শিকার বিজেপি সমর্থক গৃহবধূ: পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image
নরেন্দ্রপুর: প্রকাশ্য দিবালোকে এক বিজেপি সমর্থক গৃহবধূকে ল্যাম্পপোস্টে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজপুর-নরেন্দ্রপুর পুরসভার পশ্চিম নিশ্চিন্দপুর এলাকার এই ঘটনায় অভিযোগের তির সোনারপুর উত্তরের প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামীদের দিকে। নির্যাতিতার অভিযোগ, জমি বিবাদ ও তোলাবাজিকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলা এই অত্যাচারের চূড়ান্ত পর্যায় ঘটল শুক্রবার, যেখানে মহিলার মাথা ন্যাড়া করে দিয়ে তাঁর জিভ কেটে নেওয়ারও চেষ্টা করা হয়।ভুক্তভোগী দম্পতির দাবি, গত বছরের মে মাস থেকে জমি দখল ও ৭৫ হাজার টাকা তোলা দাবির সূত্র ধরে এই অত্যাচারের শুরু। তোলা দিতে অস্বীকার করায় ওই দম্পতির ওপর নেমে আসে ধারাবাহিক নির্যাতন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে এক সময় বাধ্য হয়েই বসতভিটা ছাড়তে হয়েছিল তাঁদের। প্রশাসনিক হস্তক্ষেপে কিছুদিন আগে পরিবারটি ঘরে ফিরলেও, রেহাই মেলেনি হুমকি ও ভয়প্রদর্শন থেকে। গত শুক্রবার ওই মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা চড়াও হয় তাঁদের বাড়িতে। মহিলার ছোট্ট মেয়ের সামনেই চলে বেধড়ক মারধর, এমনকী খুন্তির ছ্যাঁকা দেওয়া হয় শিশুটিকেও। এরপর ওই মহিলাকে ওড়নার ফাঁস দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় পাশের মাঠে। সেখানে একটি ল্যাম্পপোস্টে বেঁধে চলে অকথ্য অত্যাচার। চুল কামিয়ে দেওয়ার পাশাপাশি পকেট থেকে ব্লেড বের করে তাঁর জিভ কেটে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।নরেন্দ্রপুর থানায় ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনার পরেই এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। ঘটনার তদন্তে নেমে শনিবার রাতভর তল্লাশি চালিয়ে টালিগঞ্জ এলাকা থেকে তারিফ উদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অভিযোগপত্রে থাকলেও, ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ভোট-পরবর্তী সময়ে সমাজবিরোধীদের এই দাপট কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং পুলিশকে দ্রুত কঠোর পদক্ষেপ করতে হবে। অন্যদিকে, যে প্রাক্তন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ, তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। নৃশংস এই ঘটনার নেপথ্যে থাকা বাকিদের গ্রেপ্তারির দাবিতে এখন সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার