Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিনা টিকিট, ধূমপান থেকে অশালীন আচরণ - সবেতেই কড়া ব্যবস্থা; নতুন আইনে বদলাচ্ছে কলকাতা মেট্রোর নিয়ম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬
 বিনা টিকিট, ধূমপান থেকে অশালীন আচরণ - সবেতেই কড়া ব্যবস্থা; নতুন আইনে বদলাচ্ছে কলকাতা মেট্রোর নিয়ম
ছবি--প্রতীকী

কলকাতা মেট্রোয় যাত্রীদের জন্য বদলে যাচ্ছে জরিমানার নিয়ম। দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেনের পর এবার মেট্রোতেও বাড়ছে জরিমানার অঙ্ক। বিনা টিকিটে যাত্রা, ধূমপান, অশালীন আচরণ বা মেট্রো চত্বরে বিশৃঙ্খলা তৈরি করলে এবার আরও কড়া পদক্ষেপ করবে কর্তৃপক্ষ।


নতুন নিয়ম অনুযায়ী, মেট্রোয় বিনা টিকিটে ধরা পড়লে জরিমানা ২৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০০ টাকা। শুধু তাই নয়, কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব যাত্রা করা বা গেট দিয়ে অন্যের সঙ্গে একসঙ্গে বেরিয়ে যাওয়ার মতো ঘটনাকেও বিনা টিকিটের যাত্রা হিসেবে ধরা হবে। কলকাতা মেট্রোয় চালু হচ্ছে জন বিশ্বাস আইন, ২০২৬। এই আইনের আওতায় বিভিন্ন অপরাধ অনুযায়ী জরিমানা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনে যাত্রীদের সচেতন করার জন্য বিজ্ঞাপন দেওয়ার কাজ শুরু হয়েছে। মেট্রোর কোচ, স্টেশন বা ভূগর্ভস্থ এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভাঙলে দিতে হবে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা। প্রয়োজনে টিকিট বা পাস বাজেয়াপ্তও করা হতে পারে। জরিমানা দিতে অস্বীকার করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে এবং ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।'


আইনের ঊর্ধ্বে কেউ নয়'— রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে সুকান্ত


এছাড়াও মদ্যপ অবস্থায় মেট্রোয় উঠে অন্য যাত্রীদের বিরক্ত করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড বা দু’টিই হতে পারে। মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অশোভন আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধা তৈরি করলেও জরিমানা হতে পারে। এমন ক্ষেত্রে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা এবং টিকিট বাতিলের ব্যবস্থা রয়েছে। শুধু যাত্রী নয়, মেট্রো কর্মীদের জন্যও রয়েছে কঠোর নিয়ম। 


দায়িত্ব পালনের সময় কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তির মুখে পড়তে পারেন। অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলেও এবার শাস্তির মুখে পড়তে হবে। এমন ঘটনায় ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা দু’টিই হতে পারে।

বিষয় : KolkataMetro metroupdate TRAVELUPDATE publictransport metrobus

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬


বিনা টিকিট, ধূমপান থেকে অশালীন আচরণ - সবেতেই কড়া ব্যবস্থা; নতুন আইনে বদলাচ্ছে কলকাতা মেট্রোর নিয়ম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
কলকাতা মেট্রোয় যাত্রীদের জন্য বদলে যাচ্ছে জরিমানার নিয়ম। দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেনের পর এবার মেট্রোতেও বাড়ছে জরিমানার অঙ্ক। বিনা টিকিটে যাত্রা, ধূমপান, অশালীন আচরণ বা মেট্রো চত্বরে বিশৃঙ্খলা তৈরি করলে এবার আরও কড়া পদক্ষেপ করবে কর্তৃপক্ষ।নতুন নিয়ম অনুযায়ী, মেট্রোয় বিনা টিকিটে ধরা পড়লে জরিমানা ২৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০০ টাকা। শুধু তাই নয়, কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব যাত্রা করা বা গেট দিয়ে অন্যের সঙ্গে একসঙ্গে বেরিয়ে যাওয়ার মতো ঘটনাকেও বিনা টিকিটের যাত্রা হিসেবে ধরা হবে। কলকাতা মেট্রোয় চালু হচ্ছে জন বিশ্বাস আইন, ২০২৬। এই আইনের আওতায় বিভিন্ন অপরাধ অনুযায়ী জরিমানা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনে যাত্রীদের সচেতন করার জন্য বিজ্ঞাপন দেওয়ার কাজ শুরু হয়েছে। মেট্রোর কোচ, স্টেশন বা ভূগর্ভস্থ এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভাঙলে দিতে হবে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা। প্রয়োজনে টিকিট বা পাস বাজেয়াপ্তও করা হতে পারে। জরিমানা দিতে অস্বীকার করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে এবং ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।'আইনের ঊর্ধ্বে কেউ নয়'— রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে সুকান্তএছাড়াও মদ্যপ অবস্থায় মেট্রোয় উঠে অন্য যাত্রীদের বিরক্ত করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড বা দু’টিই হতে পারে। মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অশোভন আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধা তৈরি করলেও জরিমানা হতে পারে। এমন ক্ষেত্রে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা এবং টিকিট বাতিলের ব্যবস্থা রয়েছে। শুধু যাত্রী নয়, মেট্রো কর্মীদের জন্যও রয়েছে কঠোর নিয়ম। দায়িত্ব পালনের সময় কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তির মুখে পড়তে পারেন। অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলেও এবার শাস্তির মুখে পড়তে হবে। এমন ঘটনায় ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা দু’টিই হতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার