Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বারুইপুরে সার্চ অপারেশনের সময় উদ্ধার আরও এক দেহ, দুই ঘটনার যোগ খতিয়ে দেখছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬
বারুইপুরে সার্চ অপারেশনের সময় উদ্ধার আরও এক দেহ, দুই ঘটনার যোগ খতিয়ে দেখছে পুলিশ
ছবি সংগৃহীত

বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। তার মধ্যেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। যে জলাশয় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেই পুকুর থেকেই উদ্ধার হল আরও এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম কৃষ্ণকান্ত হালদার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে এলাকায়।


পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন কৃষ্ণকান্ত হালদার। রবিবার নাবালিকার দেহ উদ্ধারের পর তদন্তের স্বার্থে ওই জলাশয়ে সার্চ অপারেশন চালাচ্ছিল বারুইপুর থানার পুলিশ। সেই সময়ই পুকুর থেকে উদ্ধার হয় কৃষ্ণকান্তের দেহ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কৃষ্ণকান্ত হালদারের কোনও ব্যক্তিগত শত্রু ছিল কি না, তিনি কী কাজ করতেন বা তাঁর নিখোঁজ হওয়ার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রাথমিকভাবে এই মৃত্যু খুন, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। সব দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে বারুইপুর থানার পুলিশ।

বিষয় : South24Parganas westbengaltmc PoliceInvestigation CRIMEUPDATE MURDERCASE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৬ জুলাই ২০২৬


বারুইপুরে সার্চ অপারেশনের সময় উদ্ধার আরও এক দেহ, দুই ঘটনার যোগ খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। তার মধ্যেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। যে জলাশয় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেই পুকুর থেকেই উদ্ধার হল আরও এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম কৃষ্ণকান্ত হালদার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে এলাকায়।পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন কৃষ্ণকান্ত হালদার। রবিবার নাবালিকার দেহ উদ্ধারের পর তদন্তের স্বার্থে ওই জলাশয়ে সার্চ অপারেশন চালাচ্ছিল বারুইপুর থানার পুলিশ। সেই সময়ই পুকুর থেকে উদ্ধার হয় কৃষ্ণকান্তের দেহ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কৃষ্ণকান্ত হালদারের কোনও ব্যক্তিগত শত্রু ছিল কি না, তিনি কী কাজ করতেন বা তাঁর নিখোঁজ হওয়ার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রাথমিকভাবে এই মৃত্যু খুন, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। সব দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে বারুইপুর থানার পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার