Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত! আগামী শিক্ষাবর্ষেই পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ, সঙ্গে ২৫ লক্ষ টাকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬
 শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত! আগামী শিক্ষাবর্ষেই পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ, সঙ্গে ২৫ লক্ষ টাকার ঘোষণা
ছবি--প্রতীকী

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম আবির্ভাব দিবসে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যক্রমে ড. শ্যামাপ্রসাদের জীবন, পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা, রাষ্ট্রচিন্তা এবং জনজীবনে তাঁর অবদান অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেন তিনি। পাশাপাশি ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনের সংস্কারের জন্য বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দের কথাও জানান মুখ্যমন্ত্রী।


সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম আবির্ভাব দিবস উপলক্ষে মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। অনুষ্ঠানে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পাঠ্যবইয়ে ড. শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ গঠনে ভূমিকা, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, আইনসভায় তাঁর বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতে শিল্পমন্ত্রী হিসেবে অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর ভূমিকা অন্তর্ভুক্ত করা হবে। তাঁর মতে, এই বিষয়গুলি বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়ানো ও চর্চা হওয়া প্রয়োজন।


কান্দিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন, মাল্যদান গার্গী দাস ঘোষের


এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ভবানীপুরের বিধায়ক হিসেবে চলতি অর্থবর্ষে এলাকা উন্নয়ন তহবিল থেকে মিত্র ইনস্টিটিউশনের সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়টিকে কেন্দ্রের পিএম শ্রী এবং অটল প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। 


তাঁর বক্তব্য, বিদ্যালয়ের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পরিকাঠামোর উন্নয়ন এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ করা হবে। বক্তৃতার শেষে ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে। তাঁর বার্তা ছিল, “Nation First, Nation First, Nation First.” পাশাপাশি বিদ্যালয়ের এক হাজার পড়ুয়ার হাতে ভগিনী নিবেদিতার লেখা The Master as I Saw Him বই তুলে দেওয়ার ঘোষণাও করেন তিনি।

বিষয় : educationalnews suvendu adhikari shyamaprasadmukherjee schooleducation pmshri

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৬ জুলাই ২০২৬


শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত! আগামী শিক্ষাবর্ষেই পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ, সঙ্গে ২৫ লক্ষ টাকার ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম আবির্ভাব দিবসে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যক্রমে ড. শ্যামাপ্রসাদের জীবন, পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা, রাষ্ট্রচিন্তা এবং জনজীবনে তাঁর অবদান অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেন তিনি। পাশাপাশি ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনের সংস্কারের জন্য বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দের কথাও জানান মুখ্যমন্ত্রী।সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম আবির্ভাব দিবস উপলক্ষে মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। অনুষ্ঠানে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পাঠ্যবইয়ে ড. শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ গঠনে ভূমিকা, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, আইনসভায় তাঁর বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতে শিল্পমন্ত্রী হিসেবে অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর ভূমিকা অন্তর্ভুক্ত করা হবে। তাঁর মতে, এই বিষয়গুলি বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়ানো ও চর্চা হওয়া প্রয়োজন।কান্দিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন, মাল্যদান গার্গী দাস ঘোষেরএদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ভবানীপুরের বিধায়ক হিসেবে চলতি অর্থবর্ষে এলাকা উন্নয়ন তহবিল থেকে মিত্র ইনস্টিটিউশনের সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়টিকে কেন্দ্রের পিএম শ্রী এবং অটল প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তাঁর বক্তব্য, বিদ্যালয়ের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পরিকাঠামোর উন্নয়ন এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ করা হবে। বক্তৃতার শেষে ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে। তাঁর বার্তা ছিল, “Nation First, Nation First, Nation First.” পাশাপাশি বিদ্যালয়ের এক হাজার পড়ুয়ার হাতে ভগিনী নিবেদিতার লেখা The Master as I Saw Him বই তুলে দেওয়ার ঘোষণাও করেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার