Hidden Stories (বাংলা)
সর্বশেষ

২০০ বছরের দেবোত্তর জমি ও মন্দির দখলের অভিযোগ, প্রশাসনিক তদন্তের নির্দেশ

২০০ বছরের দেবোত্তর জমি ও মন্দির দখলের অভিযোগ, প্রশাসনিক তদন্তের নির্দেশ
ছবি--প্রতীকী

রাজ্যের মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনার জন্য চালু হওয়া ‘জনতার দরবার’ কর্মসূচিতে এবার উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। বুধবার সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে ভবানীপুর এলাকায় জমি ও মন্দির দখলের অভিযোগ জানানো হয় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।


আইনজীবী মোনালিসা দত্ত এবং রূপা মাইতি অভিযোগ করেন, ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ বছরের পুরনো ২২ কাঠা দেবোত্তর জমি ও মন্দির দখল করে নেওয়া হয়েছে। তাঁদের দাবি, জমি মাফিয়াদের সঙ্গে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির যোগ রয়েছে। মোনালিসা দত্তের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি। এমনকি পুলিশের কাছেও বারবার জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁর দাবি। তিনি আরও জানান, তাঁর আইনজীবী পরিচয়কে প্রশ্নের মুখে ফেলা হয়েছে এবং তাঁর ডিগ্রির কাগজপত্রকেও নকল বলে দাগিয়ে দেওয়া হয়েছে।


অন্যদিকে আইনজীবী রূপা মাইতি অভিযোগ করেন, মন্দিরে পুজো করা ও ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে। গত ১৬ বছর ধরে পুজো চললেও সাম্প্রতিক সময়ে প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়েছে বলে তাঁর দাবি। অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, স্থানীয় একাধিক ব্যক্তি ও পুলিশ আধিকারিকদের নামও এই ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

ফরাক্কায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, রক্তাক্ত ১২ নম্বর জাতীয় সড়ক

এই বিষয়ে তারা ‘জনতার দরবার’-এ এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানান। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মুখ্যসচিবকে গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

বিষয় : TMC WestBengalPolitics KolkataNews Bhawanipur janatardarbar landdispute

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৪ জুন ২০২৬


২০০ বছরের দেবোত্তর জমি ও মন্দির দখলের অভিযোগ, প্রশাসনিক তদন্তের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
রাজ্যের মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনার জন্য চালু হওয়া ‘জনতার দরবার’ কর্মসূচিতে এবার উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। বুধবার সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে ভবানীপুর এলাকায় জমি ও মন্দির দখলের অভিযোগ জানানো হয় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।আইনজীবী মোনালিসা দত্ত এবং রূপা মাইতি অভিযোগ করেন, ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ বছরের পুরনো ২২ কাঠা দেবোত্তর জমি ও মন্দির দখল করে নেওয়া হয়েছে। তাঁদের দাবি, জমি মাফিয়াদের সঙ্গে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির যোগ রয়েছে। মোনালিসা দত্তের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি। এমনকি পুলিশের কাছেও বারবার জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁর দাবি। তিনি আরও জানান, তাঁর আইনজীবী পরিচয়কে প্রশ্নের মুখে ফেলা হয়েছে এবং তাঁর ডিগ্রির কাগজপত্রকেও নকল বলে দাগিয়ে দেওয়া হয়েছে।অন্যদিকে আইনজীবী রূপা মাইতি অভিযোগ করেন, মন্দিরে পুজো করা ও ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে। গত ১৬ বছর ধরে পুজো চললেও সাম্প্রতিক সময়ে প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়েছে বলে তাঁর দাবি। অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, স্থানীয় একাধিক ব্যক্তি ও পুলিশ আধিকারিকদের নামও এই ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে।ফরাক্কায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, রক্তাক্ত ১২ নম্বর জাতীয় সড়ক এই বিষয়ে তারা ‘জনতার দরবার’-এ এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানান। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মুখ্যসচিবকে গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার