তৃণমূল কংগ্রেসের ফ্রিজ হয়ে যাওয়া তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ঘিরে এবার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করল বিধাননগর থানা। সূত্রের খবর, ওই অ্যাকাউন্টগুলির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য তলব করা হয়েছে।
তদন্তকারীরা জানতে চেয়েছেন, এই অ্যাকাউন্টগুলি কবে খোলা হয়েছিল, কোন নথির ভিত্তিতে খোলা হয়েছে, এবং কার বা কাদের নামে এগুলি রয়েছে। পাশাপাশি অ্যাকাউন্ট খোলার সময়কার KYC ডকুমেন্ট, অনুমোদন সংক্রান্ত কাগজপত্র এবং সংশ্লিষ্ট রেকর্ডও চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু অ্যাকাউন্ট খোলার তথ্যই নয়, গত পাঁচ বছরের সম্পূর্ণ ব্যাঙ্ক স্টেটমেন্টও জমা দিতে বলা হয়েছে। তদন্তকারীরা মূলত খতিয়ে দেখছেন, কোন কোন উৎস থেকে এই অ্যাকাউন্টগুলিতে টাকা এসেছে, কীভাবে লেনদেন হয়েছে এবং কোথায় কোথায় সেই অর্থ পাঠানো হয়েছে।
আরামবাগে ভয়াবহ বাস দুর্ঘটনা, উল্টে গেল যাত্রীবোঝাই বাস; মৃত ২ মহিলা, আহত বহু
প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে, এই অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেন হয়েছে এবং কাটমানির টাকার প্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ফলে পুরো ফান্ড ট্রেইল বিশ্লেষণ করে অর্থের উৎস খতিয়ে দেখছে সাইবার থানা। এরই মধ্যে জানা গিয়েছে, ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সূত্রের আরও দাবি, এই ঘটনায় কালীঘাট তৃণমূলের তরফে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিষয়টি হাইকোর্টে চ্যালেঞ্জ করার সম্ভাবনা রয়েছে। এর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। পরে সংগঠনের কোষাধ্যক্ষ পদে পরিবর্তন করা হয় বলেও জানা যায়। অন্যদিকে বিরোধী শিবির ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে নিশানা করতে শুরু করেছে। অ্যাকাউন্ট ফ্রিজ ও লেনদেন সংক্রান্ত অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন