Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিম্নচাপ অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

নিম্নচাপ অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা
ছবি সংগৃহীত

সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টির ছন্দে শুরু হয়েছে বাংলা। সকাল থেকে আকাশের মুখ ভার, আর তার মধ্যেই আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা - আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য ও ডুয়ার্স এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।


আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিহার থেকে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে আবহাওয়ার মূল নিয়ন্ত্রক। এর প্রভাবেই গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবারও শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ অক্ষরেখাটি ধীরে ধীরে সরে গেলে বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে কিছুটা কমতে পারে। কিন্তু সেই বিরতি দীর্ঘস্থায়ী হবে না। বুধবারের পর ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।


উত্তরবঙ্গেও পরিস্থিতি একই রকম সক্রিয়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দু-একদিন বৃষ্টির বিস্তার কিছুটা কমলেও সপ্তাহের শেষভাগে ফের সক্রিয় হবে বর্ষা। শুক্রবারের পর থেকে উত্তর ও দক্ষিণ - দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ এবং বিস্তার বাড়তে পারে।

বিষয় : WEATHER UPDATE MonsoonUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২২ জুন ২০২৬


নিম্নচাপ অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image
সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টির ছন্দে শুরু হয়েছে বাংলা। সকাল থেকে আকাশের মুখ ভার, আর তার মধ্যেই আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা - আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য ও ডুয়ার্স এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিহার থেকে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে আবহাওয়ার মূল নিয়ন্ত্রক। এর প্রভাবেই গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবারও শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ অক্ষরেখাটি ধীরে ধীরে সরে গেলে বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে কিছুটা কমতে পারে। কিন্তু সেই বিরতি দীর্ঘস্থায়ী হবে না। বুধবারের পর ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গেও পরিস্থিতি একই রকম সক্রিয়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দু-একদিন বৃষ্টির বিস্তার কিছুটা কমলেও সপ্তাহের শেষভাগে ফের সক্রিয় হবে বর্ষা। শুক্রবারের পর থেকে উত্তর ও দক্ষিণ - দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ এবং বিস্তার বাড়তে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার