Hidden Stories (বাংলা)
সর্বশেষ

২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে আইনি জট, মমতা-অভিষেকের কাছে ব্যাখ্যা চাইল আদালত

২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে আইনি জট, মমতা-অভিষেকের কাছে ব্যাখ্যা চাইল আদালত
ছবি--প্রতীকী

বছরের পর বছর ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে কেন্দ্র করে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট ও জনভোগান্তির অভিযোগ উঠেছে। এবার সেই ইস্যুতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করল কলকাতা হাই কোর্ট।


সূত্রের খবর, ২০১৮ সালে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ। সেই মামলায় তৃণমূল-সহ রাজ্যের ৩৮টি রাজনৈতিক দলকে পক্ষ করা হয়েছিল। মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছিল, রাজনৈতিক সভা বা মিছিলের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে না।


তৎকালীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, বড় রাজনৈতিক কর্মসূচির জেরে শহরে ব্যাপক যানজট তৈরি হয়। এর ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি অ্যাম্বুল্যান্স ও অন্যান্য জরুরি পরিষেবাও বাধার মুখে পড়ে। তাই সভা-মিছিলের জন্য কোনও প্রধান রাস্তা সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশে আরও বলা হয়েছিল, যানবাহন ও পথচারীদের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে এবং জরুরি পরিষেবার জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিন্তু অভিযোগ, সেই নির্দেশিকা কার্যকরভাবে মানা হয়নি। ২১ জুলাইয়ের সমাবেশে বছরের পর বছর রাস্তা আটকে কর্মসূচি হয়েছে বলে দাবি মামলাকারীদের।


এই পরিস্থিতিতে আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে কলকাতা হাই কোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের নিজেদের অবস্থান ও বক্তব্য আদালতে জানাতে বলা হয়েছে। রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আদালতের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

বিষয় : BengalPolitics MAMATABANERJEE AbhishekBanerjee 21july

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৯ জুন ২০২৬


২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে আইনি জট, মমতা-অভিষেকের কাছে ব্যাখ্যা চাইল আদালত

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
বছরের পর বছর ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে কেন্দ্র করে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট ও জনভোগান্তির অভিযোগ উঠেছে। এবার সেই ইস্যুতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করল কলকাতা হাই কোর্ট।সূত্রের খবর, ২০১৮ সালে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ। সেই মামলায় তৃণমূল-সহ রাজ্যের ৩৮টি রাজনৈতিক দলকে পক্ষ করা হয়েছিল। মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছিল, রাজনৈতিক সভা বা মিছিলের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে না।তৎকালীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, বড় রাজনৈতিক কর্মসূচির জেরে শহরে ব্যাপক যানজট তৈরি হয়। এর ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি অ্যাম্বুল্যান্স ও অন্যান্য জরুরি পরিষেবাও বাধার মুখে পড়ে। তাই সভা-মিছিলের জন্য কোনও প্রধান রাস্তা সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশে আরও বলা হয়েছিল, যানবাহন ও পথচারীদের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে এবং জরুরি পরিষেবার জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিন্তু অভিযোগ, সেই নির্দেশিকা কার্যকরভাবে মানা হয়নি। ২১ জুলাইয়ের সমাবেশে বছরের পর বছর রাস্তা আটকে কর্মসূচি হয়েছে বলে দাবি মামলাকারীদের।এই পরিস্থিতিতে আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে কলকাতা হাই কোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের নিজেদের অবস্থান ও বক্তব্য আদালতে জানাতে বলা হয়েছে। রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আদালতের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার