সল্টলেক: ‘মেসি কাণ্ড’-এর তদন্তে এবার আরও কোণঠাসা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি হাজিরা এড়িয়ে চলায় এবার সরাসরি চরম আল্টিমেটাম দেওয়া হলো তদন্তকারীদের পক্ষ থেকে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মঙ্গলবার বেলা ১২টার মধ্যে তিনি যদি থানায় হাজিরা না দেন, তবে তাঁর বিরুদ্ধে আইন অমান্য ও তদন্তে অসহযোগিতার গুরুতর অভিযোগ তুলে সোজা আদালতের দ্বারস্থ হবে পুলিশ। তিন-তিনবার নোটিস পাঠানোর পরও প্রাক্তন মন্ত্রীর এই রহস্যময় ‘নিখোঁজ’ হয়ে যাওয়া ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে রহস্য ও জল্পনা তুঙ্গে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার দুপুরে বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার দুপুর ১২টায় সেই ডেডলাইন পার হয়ে গেলেও তিনি থানায় পা রাখেননি, এমনকি তদন্তকারীদের কোনও বার্তাও পাঠাননি। বর্তমানে তিনি ঠিক কোথায় রয়েছেন, সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য নেই পুলিশের কাছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে আইনি রক্ষাকবচ পেয়েছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু সেই রক্ষাকবচের মূল শর্তই ছিল তদন্তে পূর্ণ সহযোগিতা করা, যা অমান্য করায় ইতিপূর্বেই আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার সেই শর্তভঙ্গের বিষয়টিকেই হাতিয়ার করে তাঁর রক্ষাকবচ বাতিলের দাবিতে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিধাননগর পুলিশ।
“মোদীর কর্মসূচিতে জনদুর্ভোগ কমাতেই রেড রোড বেছে নেওয়া হয়েছে”: দিলীপ ঘোষ
অন্যদিকে এই মেসি ইভেন্টের অন্যতম প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে অরূপ বিশ্বাসের আইনি রক্ষাকবচের তীব্র বিরোধিতা করেছেন। তাঁর স্পষ্ট দাবি, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও প্রাক্তন মন্ত্রী হাজিরা না দেওয়ায় এই মেগা কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, এই চক্রের শিকড় কতদূর তা টেনে বার করতে এবার জুঁই বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার জন্য জোরদার আইনি পদক্ষেপ শুরু করেছেন শতদ্রু। সব মিলিয়ে মেসি-সংক্রান্ত এই বিতর্কিত অনুষ্ঠানের জল যতদূর গড়াচ্ছে, ততই বিধাননগর পুলিশের তদন্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে তৈরি হচ্ছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন