Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাইকোর্টে মেলেনি অনুমতি, বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬
হাইকোর্টে মেলেনি অনুমতি, বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি না মেলায় এবার সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে না গিয়ে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। আগামী ৩ অগস্ট শীর্ষ আদালতে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিনি শুরু থেকেই তদন্তে পূর্ণ সহযোগিতা করে আসছেন। এমনকি নির্দেশ অনুযায়ী তিনি নিজের কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। তবুও তাঁর চিকিৎসার প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দিয়ে বিদেশযাত্রায় বাধা দেওয়া হচ্ছে এবং হাইকোর্ট তাঁর আর্দশে সাড়া দিচ্ছে না। সেই কারণেই ন্যায়বিচারের আশায় তিনি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।

এর আগে গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের আবেদন ওঠে। সেই সময় আদালত মন্তব্য করে, কলকাতার হাসপাতালে তাঁর চোখের চিকিৎসা কেন করা হচ্ছে না। এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড যদি মনে করে যে এই চিকিৎসার জন্য বিদেশ যাওয়া বাধ্যতামূলক, তবেই বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এই আবেদনের কড়া বিরোধিতা করে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের গতি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। শেষমেশ হাইকোর্ট তাঁর আইনি রক্ষাকবচ আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়ালেও বিদেশযাত্রার অনুমতি দেয়নি।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড় ভেঙে গুরুতর চোট লাগে। তারপর থেকেই টানা চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগে চিকিৎসার প্রয়োজনে হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রেও একাধিকবার পাড়ি দিতে হয়েছে তৃণমূলের এই শীর্ষনেতাকে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : TMC WestBengalNews SupremeCourt AbhishekBanerjee HiddenStoriesNews kolkatahighcourt LegalUpdate EyeTreatment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৯ জুলাই ২০২৬


হাইকোর্টে মেলেনি অনুমতি, বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি না মেলায় এবার সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে না গিয়ে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। আগামী ৩ অগস্ট শীর্ষ আদালতে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিনি শুরু থেকেই তদন্তে পূর্ণ সহযোগিতা করে আসছেন। এমনকি নির্দেশ অনুযায়ী তিনি নিজের কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। তবুও তাঁর চিকিৎসার প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দিয়ে বিদেশযাত্রায় বাধা দেওয়া হচ্ছে এবং হাইকোর্ট তাঁর আর্দশে সাড়া দিচ্ছে না। সেই কারণেই ন্যায়বিচারের আশায় তিনি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।এর আগে গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের আবেদন ওঠে। সেই সময় আদালত মন্তব্য করে, কলকাতার হাসপাতালে তাঁর চোখের চিকিৎসা কেন করা হচ্ছে না। এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড যদি মনে করে যে এই চিকিৎসার জন্য বিদেশ যাওয়া বাধ্যতামূলক, তবেই বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এই আবেদনের কড়া বিরোধিতা করে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের গতি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। শেষমেশ হাইকোর্ট তাঁর আইনি রক্ষাকবচ আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়ালেও বিদেশযাত্রার অনুমতি দেয়নি।উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড় ভেঙে গুরুতর চোট লাগে। তারপর থেকেই টানা চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগে চিকিৎসার প্রয়োজনে হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রেও একাধিকবার পাড়ি দিতে হয়েছে তৃণমূলের এই শীর্ষনেতাকে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত