Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সেবাশ্রয় বিতর্কে আজ মুখ্যমন্ত্রীর জবাব, বিধানসভায় পেশ হবে CAG রিপোর্টও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬
 সেবাশ্রয় বিতর্কে আজ মুখ্যমন্ত্রীর জবাব, বিধানসভায় পেশ হবে CAG রিপোর্টও
ছবি--প্রতীকী

রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু ‘সেবাশ্রয়’ নিয়ে শনিবার সরগরম হতে চলেছে বিধানসভা। চিকিৎসা শিবির পরিচালনা ঘিরে উঠেছে একাধিক অভিযোগ। এবার সেই প্রেক্ষিতে এদিন বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের একাধিক ক্যাগ-এর রিপোর্টও বিধানসভায় পেশ করা হবে। 


শুক্রবার বিধানসভার অধিবেশনে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় শিবির নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। বিজেপি বিধায়ক বলেন, “কোথাও মাঠ দখল করে রাখা হয়েছে। চিকিৎসার নামে নানা অপকর্ম হয়েছে। কোনও রোগীর হাত বাদ গিয়েছে, কোনও রোগীর পা বাদ গিয়েছে।” এর জবাব দেন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে সেবাশ্রয় ঘিরে  একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ পাওয়া গিয়েছে। চিকিৎসা নিয়ে অভিযোগ উঠেছে। শনিবার অধিবেশনে এই বিষয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী।


এদিকে, সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে। কয়েকজন অভিযোগকারীর দাবি, চিকিৎসার পর তাঁদের বা তাঁদের পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি হয়েছে। পাশাপাশি, চিকিৎসা শিবিরে ব্যবহৃত সরঞ্জাম, ওষুধ এবং পরিচালন পদ্ধতি নিয়েও তদন্তের দাবি উঠেছে। শুধু সেবাশ্রয় নয়, শনিবার বিধানসভায় প্রাক্তন সরকারের আমলের মোট ২৮টি CAG রিপোর্টও পেশ করা হবে। 


আন্দোলনের নেপথ্যে কারা? প্রশ্ন তুললেন দিলীপ


সরকারি সূত্রের দাবি, বিভিন্ন প্রকল্পের আর্থিক ব্যয়, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বাস্তবায়ন সংক্রান্ত নিরীক্ষার তথ্য রয়েছে ওই রিপোর্টগুলিতে। এর মধ্যে আমফান-পরবর্তী ত্রাণ বণ্টন ও পুনর্গঠন সংক্রান্ত নিরীক্ষা রিপোর্টও রয়েছে বলে জানা গিয়েছে। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নিরীক্ষা রিপোর্টে যদি কোনও অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিষয় : Abhisheik Banerjee AssemblyElection2026 suvendu adhikari cag amphan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৫ জুলাই ২০২৬


সেবাশ্রয় বিতর্কে আজ মুখ্যমন্ত্রীর জবাব, বিধানসভায় পেশ হবে CAG রিপোর্টও

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image
রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু ‘সেবাশ্রয়’ নিয়ে শনিবার সরগরম হতে চলেছে বিধানসভা। চিকিৎসা শিবির পরিচালনা ঘিরে উঠেছে একাধিক অভিযোগ। এবার সেই প্রেক্ষিতে এদিন বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের একাধিক ক্যাগ-এর রিপোর্টও বিধানসভায় পেশ করা হবে। শুক্রবার বিধানসভার অধিবেশনে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় শিবির নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। বিজেপি বিধায়ক বলেন, “কোথাও মাঠ দখল করে রাখা হয়েছে। চিকিৎসার নামে নানা অপকর্ম হয়েছে। কোনও রোগীর হাত বাদ গিয়েছে, কোনও রোগীর পা বাদ গিয়েছে।” এর জবাব দেন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে সেবাশ্রয় ঘিরে  একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ পাওয়া গিয়েছে। চিকিৎসা নিয়ে অভিযোগ উঠেছে। শনিবার অধিবেশনে এই বিষয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী।এদিকে, সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে। কয়েকজন অভিযোগকারীর দাবি, চিকিৎসার পর তাঁদের বা তাঁদের পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি হয়েছে। পাশাপাশি, চিকিৎসা শিবিরে ব্যবহৃত সরঞ্জাম, ওষুধ এবং পরিচালন পদ্ধতি নিয়েও তদন্তের দাবি উঠেছে। শুধু সেবাশ্রয় নয়, শনিবার বিধানসভায় প্রাক্তন সরকারের আমলের মোট ২৮টি CAG রিপোর্টও পেশ করা হবে। আন্দোলনের নেপথ্যে কারা? প্রশ্ন তুললেন দিলীপসরকারি সূত্রের দাবি, বিভিন্ন প্রকল্পের আর্থিক ব্যয়, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বাস্তবায়ন সংক্রান্ত নিরীক্ষার তথ্য রয়েছে ওই রিপোর্টগুলিতে। এর মধ্যে আমফান-পরবর্তী ত্রাণ বণ্টন ও পুনর্গঠন সংক্রান্ত নিরীক্ষা রিপোর্টও রয়েছে বলে জানা গিয়েছে। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নিরীক্ষা রিপোর্টে যদি কোনও অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত