Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শুধু ছুটির মরশুম নয়, এবার ৩৬৫ দিনই ‘ট্রাভেল সিজন’! জেলায় জেলায় নতুন ডেস্টিনেশন, বড় পরিকল্পনা রাজ্যের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
শুধু ছুটির মরশুম নয়, এবার ৩৬৫ দিনই ‘ট্রাভেল সিজন’! জেলায় জেলায় নতুন ডেস্টিনেশন, বড় পরিকল্পনা রাজ্যের
ছবি সংগৃহীত

কলকাতাঃ বাংলাকে শুধু ছুটির মরশুমের গন্তব্য হিসেবে নয়, সারা বছরই পর্যটকদের পছন্দের জায়গা হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই পর্যটন ব্যবস্থায় একাধিক নতুন পরিকল্পনা নিয়েছে পর্যটন দফতর। 


সোমবার সল্টলেকের অরুণাচল ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। সেখানে তিনি জানান, ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি জেলার অন্তত একটি করে সম্ভাবনাময় জায়গাকে পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরা হবে। সেখানে থাকবে আন্তর্জাতিক মানের পরিকাঠামো যা দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি করা হবে প্রায় ১,০০০টি ট্যুরিস্ট অ্যামেনিটি সেন্টার। পর্যটনকেন্দ্রে গিয়ে যাতে থাকা, বিশ্রাম বা প্রয়োজনীয় পরিষেবা পেতে পর্যটকদের সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। পর্যটকদের অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রতিটি জেলায় চালু করার পরিকল্পনা রয়েছে ট্যুরিজম হেল্পলাইন। উত্তরবঙ্গের শিলিগুড়িতে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।


‘ওয়েডিং ডেস্টিনেশন’ হিসেবে রাজ্যকে জনপ্রিয় করতে ইতিমধ্যেই প্রায় ৪৫০টি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার বিয়ের নিজস্ব সংস্কৃতি, খাবার এবং আতিথেয়তাকে এই পরিকল্পনার অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরতে চাইছে সরকার। এক্ষেত্রে স্থানীয় মানুষ এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে পর্যটনের প্রসারের পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশা করছে পর্যটন দফতর।

বিষয় : West Bengal Tourism Tourist Places

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


শুধু ছুটির মরশুম নয়, এবার ৩৬৫ দিনই ‘ট্রাভেল সিজন’! জেলায় জেলায় নতুন ডেস্টিনেশন, বড় পরিকল্পনা রাজ্যের

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ বাংলাকে শুধু ছুটির মরশুমের গন্তব্য হিসেবে নয়, সারা বছরই পর্যটকদের পছন্দের জায়গা হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই পর্যটন ব্যবস্থায় একাধিক নতুন পরিকল্পনা নিয়েছে পর্যটন দফতর। সোমবার সল্টলেকের অরুণাচল ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। সেখানে তিনি জানান, ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি জেলার অন্তত একটি করে সম্ভাবনাময় জায়গাকে পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরা হবে। সেখানে থাকবে আন্তর্জাতিক মানের পরিকাঠামো যা দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি করা হবে প্রায় ১,০০০টি ট্যুরিস্ট অ্যামেনিটি সেন্টার। পর্যটনকেন্দ্রে গিয়ে যাতে থাকা, বিশ্রাম বা প্রয়োজনীয় পরিষেবা পেতে পর্যটকদের সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। পর্যটকদের অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রতিটি জেলায় চালু করার পরিকল্পনা রয়েছে ট্যুরিজম হেল্পলাইন। উত্তরবঙ্গের শিলিগুড়িতে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।‘ওয়েডিং ডেস্টিনেশন’ হিসেবে রাজ্যকে জনপ্রিয় করতে ইতিমধ্যেই প্রায় ৪৫০টি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার বিয়ের নিজস্ব সংস্কৃতি, খাবার এবং আতিথেয়তাকে এই পরিকল্পনার অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরতে চাইছে সরকার। এক্ষেত্রে স্থানীয় মানুষ এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে পর্যটনের প্রসারের পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশা করছে পর্যটন দফতর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত