Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দুধ গরমের ঘটনায় চর্চায় আসা সেই মহিলা এবার মুখ্যমন্ত্রীর সামনে! ‘আর ফুটপাথে থাকতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
দুধ গরমের ঘটনায় চর্চায় আসা সেই মহিলা এবার মুখ্যমন্ত্রীর সামনে! ‘আর ফুটপাথে থাকতে হবে না’, আশ্বাস শুভেন্দুর
ছবি সংগৃহীত

কলকাতাঃ ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার তার জেরে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকে 'জনতার দরবারে' মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী সীতাদেবী। সঙ্গে ছিল তাঁর নাতি। সীতাদেবীর সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, ‘‘ফুটপাথে আর থাকতে হবে না। আমরা থাকার ব্যবস্থা করে দেব। নিশ্চিন্তে সেখানে থাকবেন।” পাশাপাশি দ্রুত থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য পুরসভাকেও নির্দেশ দিয়েছেন তিনি। 

জানা গিয়েছে, সীতাদেবীর আসল নাম রাশিদা। রানগরের বিধায়ক সজল ঘোষকে সঙ্গে নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর কাছে যান তিনি। সীতাদেবীর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন ওই মহিলা। এরপরই ফুটপাথে বসবাস নিয়ে আগের সরকারগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে ৫০ বছর ধরে তিনি ফুটপাথে থাকছেন। এই দীর্ঘ সময়ে কেন কেউ তাঁর খোঁজ নিল না, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।


ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতাদেবী। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় তাঁকে দুধ গরম করতে নিষেধ করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনার ভিডিও সামনে আসতেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই অগ্নিমিত্রার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পরে পালটা ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন অগ্নিমিত্রা। এরপর সোমবার বিষয়টি নিয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটপাথে থাকা ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। পরিবারের সদস্যরা রাজি থাকলে কোনও কর্মীর বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মমতা।


মমতার সেই বক্তব্যের পালটা দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “কর্মীর বাড়ি কেন? নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন না কেন?” প্রশ্ন তুলেছিলেন তিনি। আর তার পরের দিনই কার্যত নিজের সরকারের তরফে ওই পরিবারের জন্য স্থায়ী ছাদের ব্যবস্থা করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

বিষয় : Mamata Banerjee Kolkata CM Suvendu Adhikari Footpath

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


দুধ গরমের ঘটনায় চর্চায় আসা সেই মহিলা এবার মুখ্যমন্ত্রীর সামনে! ‘আর ফুটপাথে থাকতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার তার জেরে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকে 'জনতার দরবারে' মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী সীতাদেবী। সঙ্গে ছিল তাঁর নাতি। সীতাদেবীর সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, ‘‘ফুটপাথে আর থাকতে হবে না। আমরা থাকার ব্যবস্থা করে দেব। নিশ্চিন্তে সেখানে থাকবেন।” পাশাপাশি দ্রুত থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য পুরসভাকেও নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, সীতাদেবীর আসল নাম রাশিদা। রানগরের বিধায়ক সজল ঘোষকে সঙ্গে নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর কাছে যান তিনি। সীতাদেবীর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন ওই মহিলা। এরপরই ফুটপাথে বসবাস নিয়ে আগের সরকারগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে ৫০ বছর ধরে তিনি ফুটপাথে থাকছেন। এই দীর্ঘ সময়ে কেন কেউ তাঁর খোঁজ নিল না, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতাদেবী। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় তাঁকে দুধ গরম করতে নিষেধ করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনার ভিডিও সামনে আসতেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই অগ্নিমিত্রার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পরে পালটা ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন অগ্নিমিত্রা। এরপর সোমবার বিষয়টি নিয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটপাথে থাকা ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। পরিবারের সদস্যরা রাজি থাকলে কোনও কর্মীর বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মমতা।মমতার সেই বক্তব্যের পালটা দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “কর্মীর বাড়ি কেন? নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন না কেন?” প্রশ্ন তুলেছিলেন তিনি। আর তার পরের দিনই কার্যত নিজের সরকারের তরফে ওই পরিবারের জন্য স্থায়ী ছাদের ব্যবস্থা করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত