Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গ্রেফতারি পরোয়ানায় আপাতত ‘ব্রেক’! হাই কোর্টে বড় স্বস্তি তৃণমূল সাংসদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
গ্রেফতারি পরোয়ানায় আপাতত ‘ব্রেক’! হাই কোর্টে বড় স্বস্তি তৃণমূল সাংসদের
ছবি সংগৃহীত

কলকাতাঃ গ্রেফতারি পরোয়ানা ঘিরে আপাতত বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এখনই তাঁর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি হবে ২৭ আগস্ট।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সেনাবাহিনী এবং তুলসীমালা নিয়ে মহুয়ার কিছু মন্তব্যকে ঘিরে ঘূর্ণির কয়েকজন মহিলা তাঁর বিরুদ্ধে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, মহুয়ার মন্তব্যে হিংসায় উসকানি দেওয়া এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। মামলার শুনানিতে মহুয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হননি। এরপরই কৃষ্ণনগর জেলা আদালতের তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানাকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে যান মহুয়া। সোমবার মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, অপরাধ বিবেচিত হওয়ার আগের পর্যায়েই কেন মহুয়া আদালতের দ্বারস্থ হননি? জবাবে তাঁর আইনজীবী জানান, কৃষ্ণনগর আদালতের ওই ম্যাজিস্ট্রেটের এই মামলাটি চালানোর এক্তিয়ার নেই। কারণ মহুয়া একজন সাংসদ এবং তাঁর বিরুদ্ধে মামলা চালানোর জন্য এমপি-এমএলএ আদালতই উপযুক্ত।


তবে এই যুক্তির পর বিচারপতি জানান, অভিযোগটি জামিনযোগ্য অপরাধের আওতায় পড়ে এবং এই পরিস্থিতিতে সাংসদের আদালতে হাজির হওয়া উচিত ছিল। মহুয়ার বক্তব্য, প্রথমে কোনও এফআইআর বা পুলিশ কেস ছিল না। পরে তিনি আইনি পদক্ষেপ করার পর এফআইআর দায়ের করা হয়। সেই কারণেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি। শেষ পর্যন্ত আপাতত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপে স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। 

বিষয় : Calcutta High Court Mahua Moitra

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


গ্রেফতারি পরোয়ানায় আপাতত ‘ব্রেক’! হাই কোর্টে বড় স্বস্তি তৃণমূল সাংসদের

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ গ্রেফতারি পরোয়ানা ঘিরে আপাতত বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এখনই তাঁর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি হবে ২৭ আগস্ট।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সেনাবাহিনী এবং তুলসীমালা নিয়ে মহুয়ার কিছু মন্তব্যকে ঘিরে ঘূর্ণির কয়েকজন মহিলা তাঁর বিরুদ্ধে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, মহুয়ার মন্তব্যে হিংসায় উসকানি দেওয়া এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। মামলার শুনানিতে মহুয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হননি। এরপরই কৃষ্ণনগর জেলা আদালতের তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানাকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে যান মহুয়া। সোমবার মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, অপরাধ বিবেচিত হওয়ার আগের পর্যায়েই কেন মহুয়া আদালতের দ্বারস্থ হননি? জবাবে তাঁর আইনজীবী জানান, কৃষ্ণনগর আদালতের ওই ম্যাজিস্ট্রেটের এই মামলাটি চালানোর এক্তিয়ার নেই। কারণ মহুয়া একজন সাংসদ এবং তাঁর বিরুদ্ধে মামলা চালানোর জন্য এমপি-এমএলএ আদালতই উপযুক্ত।তবে এই যুক্তির পর বিচারপতি জানান, অভিযোগটি জামিনযোগ্য অপরাধের আওতায় পড়ে এবং এই পরিস্থিতিতে সাংসদের আদালতে হাজির হওয়া উচিত ছিল। মহুয়ার বক্তব্য, প্রথমে কোনও এফআইআর বা পুলিশ কেস ছিল না। পরে তিনি আইনি পদক্ষেপ করার পর এফআইআর দায়ের করা হয়। সেই কারণেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি। শেষ পর্যন্ত আপাতত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপে স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত