Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পেলেট কাণ্ডে বিরোধীদের তোপের মাঝেই সব দায় নিজের কাঁধে নিলেন সিআরপিএফ প্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬
পেলেট কাণ্ডে বিরোধীদের তোপের মাঝেই সব দায় নিজের কাঁধে নিলেন সিআরপিএফ প্রধান
বিতর্কের মধ্যেই বিরাট বার্তা সিআরপিএফের ডিজির। ছবি-সংগৃহীত

নতুন দিল্লি: সংসদ ভবন অভিযানে পড়ুয়াদের ওপর ছররা বন্দুক ব্যবহারের মারাত্মক অভিযোগে যখন উত্তাল জাতীয় রাজনীতি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন সিআরপিএফ-এর ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং। যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভ ঘিরে বাহিনীর ভূমিকা নিয়ে বিরোধীরা যখন প্রশ্ন তুলছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করছেন, ঠিক সেই সময় একজন প্রকৃত দলনেতার মতোই সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন সিআরপিএফ প্রধান। বাহিনীকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, ডিউটি করার সময় সদুদ্দেশ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের পূর্ণ দায় ডিজি হিসেবে শুধুই তাঁর।

সিআরপিএফ-এর একটি বিশেষ অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশে জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং সাফ জানান, নিজেদের দায়িত্ব পালনে যেন কেউ কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না ভোগেন। নির্ভীকভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, কর্তব্যের খাতিরে হওয়া কোনো ঘটনার যদি দায় নিতে হয়, তবে সিআরপিএফের ডিজি হিসেবে তিনি নিজেই তা বহন করবেন। গত ২০ জুলাইয়ের ওই অভিযানের পর র‌্যাফের বিরুদ্ধে ছর্‌রা বন্দুক চালানোর অভিযোগ ওঠে, যার জেরে সাংবাদিকসহ মোট পাঁচজন আহত হন। দিল্লি পুলিশ ও সিআরপিএফ-এর মধ্যে যখন নির্দেশের উৎস নিয়ে দায় ঠেলাঠেলি চলছে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর পদত্যাগ দাবি করছেন, ঠিক সেই উত্তপ্ত আবহেই সিআরপিএফ ডিজির এই ‘ক্যাপ্টেনস বার্তা’ জাতীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : CRPF DELHIPROTEST HiddenStoriesNews NationalNews PelletGunControversy GPSingh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


পেলেট কাণ্ডে বিরোধীদের তোপের মাঝেই সব দায় নিজের কাঁধে নিলেন সিআরপিএফ প্রধান

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image
নতুন দিল্লি: সংসদ ভবন অভিযানে পড়ুয়াদের ওপর ছররা বন্দুক ব্যবহারের মারাত্মক অভিযোগে যখন উত্তাল জাতীয় রাজনীতি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন সিআরপিএফ-এর ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং। যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভ ঘিরে বাহিনীর ভূমিকা নিয়ে বিরোধীরা যখন প্রশ্ন তুলছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করছেন, ঠিক সেই সময় একজন প্রকৃত দলনেতার মতোই সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন সিআরপিএফ প্রধান। বাহিনীকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, ডিউটি করার সময় সদুদ্দেশ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের পূর্ণ দায় ডিজি হিসেবে শুধুই তাঁর।সিআরপিএফ-এর একটি বিশেষ অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশে জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং সাফ জানান, নিজেদের দায়িত্ব পালনে যেন কেউ কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না ভোগেন। নির্ভীকভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, কর্তব্যের খাতিরে হওয়া কোনো ঘটনার যদি দায় নিতে হয়, তবে সিআরপিএফের ডিজি হিসেবে তিনি নিজেই তা বহন করবেন। গত ২০ জুলাইয়ের ওই অভিযানের পর র‌্যাফের বিরুদ্ধে ছর্‌রা বন্দুক চালানোর অভিযোগ ওঠে, যার জেরে সাংবাদিকসহ মোট পাঁচজন আহত হন। দিল্লি পুলিশ ও সিআরপিএফ-এর মধ্যে যখন নির্দেশের উৎস নিয়ে দায় ঠেলাঠেলি চলছে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর পদত্যাগ দাবি করছেন, ঠিক সেই উত্তপ্ত আবহেই সিআরপিএফ ডিজির এই ‘ক্যাপ্টেনস বার্তা’ জাতীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত