Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শুভেন্দু-বিমল বৈঠকে বড় ইঙ্গিত! ফের কি আলোচনায় গোর্খাল্যান্ড?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬
শুভেন্দু-বিমল বৈঠকে বড় ইঙ্গিত! ফের কি আলোচনায় গোর্খাল্যান্ড?
ছবি সংগৃহীত

দীর্ঘদিন পর আবারও চর্চায় গোর্খাল্যান্ড ইস্যু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। আর তারপর পাহাড় রাজনীতিতে বড় বার্তা দিলেন তিনি। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের আলোচনার মাধ্যমেই পাহাড়ের রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। 


বুধবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন বিমল গুরুং ও রোশন গিরি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংও। সূত্রের খবর, এই বৈঠকে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে চা-বাগান, শিক্ষক নিয়োগ, পরিবহণ ব্যবস্থা এবং জিটিএ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন, “ভারত সরকারের সঙ্গে আলোচনা করেই গোর্খাল্যান্ড সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। এক্ষেত্রে ত্রিপাক্ষিক বৈঠক হবে। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে উদ্যোগ নিলেই পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।” শুধু তাই নয়, জিটিএ-তে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন বলে দাবি করেন মোর্চা সুপ্রিমো।


উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই পাহাড়ে উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেই জিটিএ-সহ পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ও বিমল গুরুংয়ের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল

বিষয় : CM Suvendu Adhikari Bimal Gurung

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৯ জুলাই ২০২৬


শুভেন্দু-বিমল বৈঠকে বড় ইঙ্গিত! ফের কি আলোচনায় গোর্খাল্যান্ড?

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
দীর্ঘদিন পর আবারও চর্চায় গোর্খাল্যান্ড ইস্যু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। আর তারপর পাহাড় রাজনীতিতে বড় বার্তা দিলেন তিনি। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের আলোচনার মাধ্যমেই পাহাড়ের রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। বুধবার কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন বিমল গুরুং ও রোশন গিরি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংও। সূত্রের খবর, এই বৈঠকে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে চা-বাগান, শিক্ষক নিয়োগ, পরিবহণ ব্যবস্থা এবং জিটিএ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন, “ভারত সরকারের সঙ্গে আলোচনা করেই গোর্খাল্যান্ড সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। এক্ষেত্রে ত্রিপাক্ষিক বৈঠক হবে। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে উদ্যোগ নিলেই পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।” শুধু তাই নয়, জিটিএ-তে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন বলে দাবি করেন মোর্চা সুপ্রিমো।উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই পাহাড়ে উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেই জিটিএ-সহ পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ও বিমল গুরুংয়ের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত