Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নাবালকদের রক্তদান ঘিরে চাঞ্চল্য! ‘কড়া ব্যবস্থা হবে’, বার্তা অগ্নিমিত্রার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
নাবালকদের রক্তদান ঘিরে চাঞ্চল্য! ‘কড়া ব্যবস্থা হবে’, বার্তা অগ্নিমিত্রার
ছবি সংগৃহীত

দুর্গাপুরঃ মাত্র ৩০০ টাকার লোভ! আর সেই প্রলোভন দেখিয়েই নাবালকদের দিয়ে রক্তদান করানোর অভিযোগ উঠল দুর্গাপুরে। বয়স গোপন করে হাসপাতালে রক্ত সংগ্রহের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় সরগরম শিল্পশহর।


অভিযোগ উঠেছে দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলকে ঘিরে। সেখানের তিন নাবালক পড়ুয়াকে রক্তদানের জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। দাবি করা হয়েছে, স্কুলেরই এক প্রাক্তন ছাত্র এই কাজে প্রলোভন দেখিয়েছিল। জানা গিয়েছে, ‘রক্ত দিলে ৩০০ টাকা দেওয়া হবে’, এমন কথা বলে ওই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে তাঁদের রক্তদান করানো হয়। এমনকী হাসপাতালের নথিতে তাঁদের প্রকৃত বয়স বদলে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল। স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস বলেন, “বিষয়টি পুলিশকে জানিয়েছি। জানতে পেরেছি, এজেন্টের মাধ্যমে নাবালকদের শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে।”


ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তিনি বলেন, “পড়ুয়াদের ৩০০ টাকার লোভ দেখিয়ে রক্ত নেওয়া হচ্ছে। অ্যাডাল্ট ছাড়া রক্ত দেওয়া যায় না। এই চক্রের সঙ্গে যারা যুক্ত, কাউকে ছাড়া হবে না।” অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিষয় : Agnimitra Paul Durgapur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৫ আগস্ট ২০২৬


নাবালকদের রক্তদান ঘিরে চাঞ্চল্য! ‘কড়া ব্যবস্থা হবে’, বার্তা অগ্নিমিত্রার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
দুর্গাপুরঃ মাত্র ৩০০ টাকার লোভ! আর সেই প্রলোভন দেখিয়েই নাবালকদের দিয়ে রক্তদান করানোর অভিযোগ উঠল দুর্গাপুরে। বয়স গোপন করে হাসপাতালে রক্ত সংগ্রহের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় সরগরম শিল্পশহর।অভিযোগ উঠেছে দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলকে ঘিরে। সেখানের তিন নাবালক পড়ুয়াকে রক্তদানের জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। দাবি করা হয়েছে, স্কুলেরই এক প্রাক্তন ছাত্র এই কাজে প্রলোভন দেখিয়েছিল। জানা গিয়েছে, ‘রক্ত দিলে ৩০০ টাকা দেওয়া হবে’, এমন কথা বলে ওই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে তাঁদের রক্তদান করানো হয়। এমনকী হাসপাতালের নথিতে তাঁদের প্রকৃত বয়স বদলে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল। স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস বলেন, “বিষয়টি পুলিশকে জানিয়েছি। জানতে পেরেছি, এজেন্টের মাধ্যমে নাবালকদের শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে।”ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তিনি বলেন, “পড়ুয়াদের ৩০০ টাকার লোভ দেখিয়ে রক্ত নেওয়া হচ্ছে। অ্যাডাল্ট ছাড়া রক্ত দেওয়া যায় না। এই চক্রের সঙ্গে যারা যুক্ত, কাউকে ছাড়া হবে না।” অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত