Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এসএসকেএমে যেতে নারাজ! চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি না দিয়ে অভিষেকের মামলাই খারিজ করলেন বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬
এসএসকেএমে যেতে নারাজ! চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি না দিয়ে অভিষেকের মামলাই খারিজ করলেন বিচারপতি
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক। ছবি-সংগৃহীত

কলকাতা: চোখের চিকিৎসার জন্য আর বিদেশ যাওয়া হচ্ছে না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! আদালতের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে যেতে রাজি না হওয়ায় অবশেষে তাঁর পুরো মামলাই খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে ছিল এই হাই-প্রোফাইল মামলার শুনানি। শুনানিতে বিচারপতি স্পষ্ট জানান, অভিষেকের বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে বৃহস্পতিবারই তাঁকে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের মুখোমুখি হতে হবে এবং সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠিত হবে। কিন্তু অভিষেকের আইনজীবী সটান জানিয়ে দেন, তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। আর তা শোনার পরই কোনো নমনীয়তা না দেখিয়ে আর্জি খারিজ করে দেন বিচারপতি।

বিষয়টি গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। চোখের চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিতে চেয়ে আগে শীর্ষ আদালতের আর্জি জানিয়েছিলেন অভিষেক। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠিয়ে ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়। সেই মতোই বুধবার এই মামলার শুনানি হয়। আদালতে অভিষেকের আইনজীবী রেবেকা ম্যামেন জন সওয়াল করে বলেন, তাঁর মক্কেলের চিকিৎসা আগে থেকেই আমেরিকায় চলছে এবং অতীতে ইডির মামলাতেও বিদেশযাত্রায় কেন্দ্রের কোনো আপত্তি ছিল না। তবে রাজ্য সরকার এই আর্জির প্রবল বিরোধিতা করে জানায়, অভিষেকের বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে, তাই এই মুহূর্তে বিদেশযাত্রার অনুমতি দিলে তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হতে পারে।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে পাল্টা যুক্তি দিয়ে জানান, আগের মামলায় তিনি অভিযুক্ত ছিলেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্য এর আগেও জানতে চেয়েছিলেন যে, সাংসদ কলকাতার কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন কি না। কিন্তু এসএসকেএমে গিয়ে প্রাথমিক পরীক্ষা করানো এবং সেখানকার চিকিৎসকরা রেফার করলে তবেই বিদেশে যাওয়ার অনুমতি—আদালতের এই শর্ত মানতে নারাজ অভিষেক। ফলে হাই কোর্টের এই কড়া পদক্ষেপে আপাতত অভিষেকের বিদেশযাত্রার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Supremecourt WestBengalPolitics TrinamoolCongress KolkataNews CalcuttaHighCourt AbhishekBanerjee HiddenStoriesNews KolkataNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৫ আগস্ট ২০২৬


এসএসকেএমে যেতে নারাজ! চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি না দিয়ে অভিষেকের মামলাই খারিজ করলেন বিচারপতি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: চোখের চিকিৎসার জন্য আর বিদেশ যাওয়া হচ্ছে না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! আদালতের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে যেতে রাজি না হওয়ায় অবশেষে তাঁর পুরো মামলাই খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে ছিল এই হাই-প্রোফাইল মামলার শুনানি। শুনানিতে বিচারপতি স্পষ্ট জানান, অভিষেকের বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে বৃহস্পতিবারই তাঁকে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের মুখোমুখি হতে হবে এবং সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠিত হবে। কিন্তু অভিষেকের আইনজীবী সটান জানিয়ে দেন, তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। আর তা শোনার পরই কোনো নমনীয়তা না দেখিয়ে আর্জি খারিজ করে দেন বিচারপতি।বিষয়টি গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। চোখের চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিতে চেয়ে আগে শীর্ষ আদালতের আর্জি জানিয়েছিলেন অভিষেক। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠিয়ে ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়। সেই মতোই বুধবার এই মামলার শুনানি হয়। আদালতে অভিষেকের আইনজীবী রেবেকা ম্যামেন জন সওয়াল করে বলেন, তাঁর মক্কেলের চিকিৎসা আগে থেকেই আমেরিকায় চলছে এবং অতীতে ইডির মামলাতেও বিদেশযাত্রায় কেন্দ্রের কোনো আপত্তি ছিল না। তবে রাজ্য সরকার এই আর্জির প্রবল বিরোধিতা করে জানায়, অভিষেকের বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে, তাই এই মুহূর্তে বিদেশযাত্রার অনুমতি দিলে তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হতে পারে।রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে পাল্টা যুক্তি দিয়ে জানান, আগের মামলায় তিনি অভিযুক্ত ছিলেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্য এর আগেও জানতে চেয়েছিলেন যে, সাংসদ কলকাতার কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন কি না। কিন্তু এসএসকেএমে গিয়ে প্রাথমিক পরীক্ষা করানো এবং সেখানকার চিকিৎসকরা রেফার করলে তবেই বিদেশে যাওয়ার অনুমতি—আদালতের এই শর্ত মানতে নারাজ অভিষেক। ফলে হাই কোর্টের এই কড়া পদক্ষেপে আপাতত অভিষেকের বিদেশযাত্রার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত