Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নাইটদের অধিনায়ক কি রিঙ্কু? রায়নার সওয়াল আলিগড়ের ছেলের পক্ষে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
নাইটদের অধিনায়ক কি রিঙ্কু? রায়নার সওয়াল আলিগড়ের ছেলের পক্ষে
কেকেআরের অধিনায়কের দৌড়ে এগিয়ে রিঙ্কু । ফাাইল ছবি

লখনউ: গত জুলাইয়ে ভারতের টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে শুরু হয়েছে নতুন অধিনায়কের খোঁজ। 

মেগা টুর্নামেন্টের আগামী মরশুমের আগে কে সামলাবেন বেগুনি-সোনালি ব্রিগেডের ব্যাটন? এই প্রশ্ন যখন তুঙ্গে, ঠিক তখনই কেকেআরের অধিনায়কত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন দলেরই বর্তমান সহ-অধিনায়ক রিঙ্কু সিং। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি (UPT20) লিগে মেরঠ ম্যাভেরিক্সকে চ্যাম্পিয়ন করে নিজের নেতৃত্বের দুর্দান্ত প্রমাণ দিয়েছেন আলিগড়ের এই বাঁহাতি ব্যাটার।

রবিবার লিগের মেগা ফাইনালে ভুবনেশ্বর কুমারের লখনউ ফ্যালকন্সকে একতরফাভাবে ৯৪ রানে হারিয়ে ট্রফি তোলে রিঙ্কুর মেরঠ। পুরো টুর্নামেন্টেই অধিনায়ক হিসেবে রিঙ্কুর পারফরম্যান্স ছিল এক কথায় নিখুঁত। চলতি ২০২৬ মরশুমে ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই দলকে জয় এনে দিয়েছেন তিনি। অর্থাৎ তাঁর নেতৃত্বের সাফল্যের হার চোখ ধাঁধানো ৯০ শতাংশ! 

ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এই সদস্য আন্তর্জাতিক দলে ওঠানামার মধ্যে থাকলেও ঘরোয়া ক্রিকেটে যেভাবে মাথা ঠান্ডা রেখে দল পরিচালনা করেছেন, তা কেকেআর ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগেই ১৩ কোটি টাকায় রিঙ্কুকে ধরে রেখেছিল শাহরুখ খানের দল। পরবর্তীতে ২০২৬ মরশুমে তাঁকে দলের সহ-অধিনায়ক করা হয় এবং তিনি সবকটি ১৪টি লিগ ম্যাচেই নাইটদের প্রতিনিধিত্ব করেন। 

২০১৮ সাল থেকে কেকেআরের ঘরের ছেলে হয়ে ওঠা রিঙ্কু এখনও পর্যন্ত কলকাতার হয়ে ৭৩টি ম্যাচে ১৩৯৪ রান সংগ্রহ করেছেন। ২০২৩ সালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পর পর পাঁচটি ছক্কা হাঁকিয়ে অলৌকিক জয় ছিনিয়ে নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট সার্কিটে তাঁর উত্থান।

তবে কেবল ইতিহাস নয়, সাম্প্রতিক এই সাফল্যই রাহানের যোগ্য উত্তরসূরি হিসেবে রিঙ্কুর দাবিকে সবচেয়ে জোরালো করছে। তাঁর এই সেনাপতিসুলভ পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন তারকা তথা ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়নাও। 

এক ভিডিও বার্তায় কেকেআর ম্যানেজমেন্টকে রিঙ্কুর উপর পূর্ণ ভরসা রাখার আর্জি জানিয়ে রায়না বলেন, “রিঙ্কুর অধিনায়কত্ব সত্যিই প্রশংসনীয়। কেকেআর এখন নতুন অধিনায়ক খুঁজছে, কিন্তু আমার মনে হয় কেকেআর তাদের ভবিষ্যৎ অধিনায়ক ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। রিঙ্কুর ওপর কিছুটা বিনিয়োগ করুন, ওকে আরও কিছু ম্যাচে দায়িত্ব দিন। ফল মিলবেই।”

রাহানের পর বাইরের কোনও বড় নামের দিকে না হেঁটে রিঙ্কু সিং-এর মতো ঘরের ছেলের ওপর নাইট থিঙ্কট্যাঙ্ক ভরসা রাখে কি না, সেদিকেই নজর ক্রিকেট প্রেমীদের। কেকেআর কর্তৃপক্ষ আগামী ২০২৭ আইপিএল মরশুমে রিঙ্কুর মাথায় অধিনায়কের মুকুট তুলে দেয় কি না, সেটাই এখন দেখার।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews #RinkuSingh #KKR #KKRCaptain #KolkataKnightRideers #SureshRaina #UPT20League #AjinkyaRahane #AmiKKR #IPL2027 #HiddenStoriesNews #CricketNews #KolkataCricket

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬


নাইটদের অধিনায়ক কি রিঙ্কু? রায়নার সওয়াল আলিগড়ের ছেলের পক্ষে

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
লখনউ: গত জুলাইয়ে ভারতের টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে শুরু হয়েছে নতুন অধিনায়কের খোঁজ। মেগা টুর্নামেন্টের আগামী মরশুমের আগে কে সামলাবেন বেগুনি-সোনালি ব্রিগেডের ব্যাটন? এই প্রশ্ন যখন তুঙ্গে, ঠিক তখনই কেকেআরের অধিনায়কত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন দলেরই বর্তমান সহ-অধিনায়ক রিঙ্কু সিং। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি (UPT20) লিগে মেরঠ ম্যাভেরিক্সকে চ্যাম্পিয়ন করে নিজের নেতৃত্বের দুর্দান্ত প্রমাণ দিয়েছেন আলিগড়ের এই বাঁহাতি ব্যাটার।রবিবার লিগের মেগা ফাইনালে ভুবনেশ্বর কুমারের লখনউ ফ্যালকন্সকে একতরফাভাবে ৯৪ রানে হারিয়ে ট্রফি তোলে রিঙ্কুর মেরঠ। পুরো টুর্নামেন্টেই অধিনায়ক হিসেবে রিঙ্কুর পারফরম্যান্স ছিল এক কথায় নিখুঁত। চলতি ২০২৬ মরশুমে ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই দলকে জয় এনে দিয়েছেন তিনি। অর্থাৎ তাঁর নেতৃত্বের সাফল্যের হার চোখ ধাঁধানো ৯০ শতাংশ! ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এই সদস্য আন্তর্জাতিক দলে ওঠানামার মধ্যে থাকলেও ঘরোয়া ক্রিকেটে যেভাবে মাথা ঠান্ডা রেখে দল পরিচালনা করেছেন, তা কেকেআর ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করছে।আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগেই ১৩ কোটি টাকায় রিঙ্কুকে ধরে রেখেছিল শাহরুখ খানের দল। পরবর্তীতে ২০২৬ মরশুমে তাঁকে দলের সহ-অধিনায়ক করা হয় এবং তিনি সবকটি ১৪টি লিগ ম্যাচেই নাইটদের প্রতিনিধিত্ব করেন। ২০১৮ সাল থেকে কেকেআরের ঘরের ছেলে হয়ে ওঠা রিঙ্কু এখনও পর্যন্ত কলকাতার হয়ে ৭৩টি ম্যাচে ১৩৯৪ রান সংগ্রহ করেছেন। ২০২৩ সালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পর পর পাঁচটি ছক্কা হাঁকিয়ে অলৌকিক জয় ছিনিয়ে নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট সার্কিটে তাঁর উত্থান।তবে কেবল ইতিহাস নয়, সাম্প্রতিক এই সাফল্যই রাহানের যোগ্য উত্তরসূরি হিসেবে রিঙ্কুর দাবিকে সবচেয়ে জোরালো করছে। তাঁর এই সেনাপতিসুলভ পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন তারকা তথা ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়নাও। এক ভিডিও বার্তায় কেকেআর ম্যানেজমেন্টকে রিঙ্কুর উপর পূর্ণ ভরসা রাখার আর্জি জানিয়ে রায়না বলেন, “রিঙ্কুর অধিনায়কত্ব সত্যিই প্রশংসনীয়। কেকেআর এখন নতুন অধিনায়ক খুঁজছে, কিন্তু আমার মনে হয় কেকেআর তাদের ভবিষ্যৎ অধিনায়ক ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। রিঙ্কুর ওপর কিছুটা বিনিয়োগ করুন, ওকে আরও কিছু ম্যাচে দায়িত্ব দিন। ফল মিলবেই।”রাহানের পর বাইরের কোনও বড় নামের দিকে না হেঁটে রিঙ্কু সিং-এর মতো ঘরের ছেলের ওপর নাইট থিঙ্কট্যাঙ্ক ভরসা রাখে কি না, সেদিকেই নজর ক্রিকেট প্রেমীদের। কেকেআর কর্তৃপক্ষ আগামী ২০২৭ আইপিএল মরশুমে রিঙ্কুর মাথায় অধিনায়কের মুকুট তুলে দেয় কি না, সেটাই এখন দেখার।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত