Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জোড়াফুল নিয়ে টানটান লড়াই! মমতা না বিদ্রোহী শিবির, কার হাতে থাকবে তৃণমূলের প্রতীক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
জোড়াফুল নিয়ে টানটান লড়াই! মমতা না বিদ্রোহী শিবির, কার হাতে থাকবে তৃণমূলের প্রতীক?
ছবি সংগৃহীত

কলকাতাঃ জোড়াফুল প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েন এখন চরমে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে দুই পক্ষই। রাজনৈতিক মহলে জোর জল্পনা, শেষ পর্যন্ত যদি জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়, তা হলে ‘তৃণমূল কংগ্রেস’ নাম নিয়েও তৈরি হতে পারে নতুন জটিলতা।


সূত্রের দাবি, স্বাধীনতা দিবসের আগেই চলতি সপ্তাহে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। দুই শিবিরকেই নিজেদের সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। মমতা শিবিরের তরফে দল গঠনের সময়কার নথি, আন্দোলনের ইতিহাস-সহ একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। অন্য দিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনের নথি জমা দিয়েছে বলে দাবি। তাঁদের দাবি, তাঁদের সঙ্গে ৬৫ জন বিধায়ক রয়েছেন। তবে শুধু বিধায়ক সংখ্যা দিয়েই কি দলের প্রতীক ও নামের দাবি প্রতিষ্ঠা করা যাবে? 


সূত্রের খবর, এর মধ্যেই জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়ার আশঙ্কায় বিকল্প প্রতীক নিয়েও মমতা শিবিরে আলোচনা শুরু হয়েছে। জোড়া ফুল না থাকলেও নতুন প্রতীকে ফুলের উপস্থিতি রাখতে চাইছে কালীঘাট শিবির, এমনই দাবি রাজনৈতিক মহলের একাংশের। সূর্যমুখী ফুলের প্রতীক নিয়েও জল্পনা রয়েছে। অন্যদিকে, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া সাংসদদের অবস্থান নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। কমিশনের সিদ্ধান্তের আগে দুই শিবিরের অঙ্কই ক্রমশ জটিল হচ্ছে।

বিষয় : Mamata Banerjee Election Commision of India Ritabrata Banerjee Kalighat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


জোড়াফুল নিয়ে টানটান লড়াই! মমতা না বিদ্রোহী শিবির, কার হাতে থাকবে তৃণমূলের প্রতীক?

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ জোড়াফুল প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েন এখন চরমে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে দুই পক্ষই। রাজনৈতিক মহলে জোর জল্পনা, শেষ পর্যন্ত যদি জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়, তা হলে ‘তৃণমূল কংগ্রেস’ নাম নিয়েও তৈরি হতে পারে নতুন জটিলতা।সূত্রের দাবি, স্বাধীনতা দিবসের আগেই চলতি সপ্তাহে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। দুই শিবিরকেই নিজেদের সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। মমতা শিবিরের তরফে দল গঠনের সময়কার নথি, আন্দোলনের ইতিহাস-সহ একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। অন্য দিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনের নথি জমা দিয়েছে বলে দাবি। তাঁদের দাবি, তাঁদের সঙ্গে ৬৫ জন বিধায়ক রয়েছেন। তবে শুধু বিধায়ক সংখ্যা দিয়েই কি দলের প্রতীক ও নামের দাবি প্রতিষ্ঠা করা যাবে? সূত্রের খবর, এর মধ্যেই জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়ার আশঙ্কায় বিকল্প প্রতীক নিয়েও মমতা শিবিরে আলোচনা শুরু হয়েছে। জোড়া ফুল না থাকলেও নতুন প্রতীকে ফুলের উপস্থিতি রাখতে চাইছে কালীঘাট শিবির, এমনই দাবি রাজনৈতিক মহলের একাংশের। সূর্যমুখী ফুলের প্রতীক নিয়েও জল্পনা রয়েছে। অন্যদিকে, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া সাংসদদের অবস্থান নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। কমিশনের সিদ্ধান্তের আগে দুই শিবিরের অঙ্কই ক্রমশ জটিল হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত