Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অবশেষে শুরু বকেয়া ডিএ মেটানোর কাজ, আগামী ১৫ দিনের মধ্যে বিল তৈরির চরম নির্দেশ নবান্নের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
অবশেষে শুরু বকেয়া ডিএ মেটানোর কাজ, আগামী ১৫ দিনের মধ্যে বিল তৈরির চরম নির্দেশ নবান্নের!
ছবি: প্রতীকী

কলকাতা: দীর্ঘদিনের আইনি জটিলতা ও জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং পুর-পঞ্চায়েত কর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। অবশেষে তাঁদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মেটানোর প্রক্রিয়া জোরকদমে শুরু করল নবান্ন। অর্থ দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র যাবতীয় বিল প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বঞ্চিত হাজার হাজার শিক্ষক ও কর্মচারীদের মুখে চওড়া হাসির রেখা ফুটেছে।

উল্লেখ্য, বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের নির্দেশ মেনে চলতি বছরের মার্চ মাসেই সরকারি স্থায়ী কর্মচারীদের বকেয়ার একটি অংশ প্রভিডেন্ট ফান্ডে পাঠানো হয় এবং পেনশনভোগীরাও সরাসরি তাঁদের অ্যাকাউন্টে সেই অর্থ পান। তবে নবান্নের সরাসরি অর্থ বরাদ্দ না থাকা ‘গ্রান্ট-ইন-এইড’ বা সাহায্যপ্রাপ্ত সংস্থা, স্কুল, পুরসভা, পঞ্চায়েত ও কর্পোরেশনের কর্মী ও শিক্ষকরা এই সুবিধার বাইরেই থেকে গিয়েছিলেন। নতুন সরকার আসার পর দফায় দফায় আলোচনা হলেও বিষয়টি ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এবার 'রোপা ২০০৯' অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া মেটানোকেই অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন। নির্দেশ দেওয়া হয়েছে, এই মুহূর্তে প্রশাসনিক পোর্টালগুলিতে অন্য কোনো আর্থিক বিল না জমা রেখে অগ্রাধিকারের ভিত্তিতে যেন বকেয়া ডিএ-র কাজ দ্রুত সম্পন্ন করা হয়।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KolkataNews HiddenStoriesNews DearnessAllowance WestBengalDA TeacherDAUpdate WBGovernment BengalDAUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬


অবশেষে শুরু বকেয়া ডিএ মেটানোর কাজ, আগামী ১৫ দিনের মধ্যে বিল তৈরির চরম নির্দেশ নবান্নের!

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: দীর্ঘদিনের আইনি জটিলতা ও জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং পুর-পঞ্চায়েত কর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। অবশেষে তাঁদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মেটানোর প্রক্রিয়া জোরকদমে শুরু করল নবান্ন। অর্থ দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র যাবতীয় বিল প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বঞ্চিত হাজার হাজার শিক্ষক ও কর্মচারীদের মুখে চওড়া হাসির রেখা ফুটেছে।উল্লেখ্য, বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের নির্দেশ মেনে চলতি বছরের মার্চ মাসেই সরকারি স্থায়ী কর্মচারীদের বকেয়ার একটি অংশ প্রভিডেন্ট ফান্ডে পাঠানো হয় এবং পেনশনভোগীরাও সরাসরি তাঁদের অ্যাকাউন্টে সেই অর্থ পান। তবে নবান্নের সরাসরি অর্থ বরাদ্দ না থাকা ‘গ্রান্ট-ইন-এইড’ বা সাহায্যপ্রাপ্ত সংস্থা, স্কুল, পুরসভা, পঞ্চায়েত ও কর্পোরেশনের কর্মী ও শিক্ষকরা এই সুবিধার বাইরেই থেকে গিয়েছিলেন। নতুন সরকার আসার পর দফায় দফায় আলোচনা হলেও বিষয়টি ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এবার 'রোপা ২০০৯' অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া মেটানোকেই অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন। নির্দেশ দেওয়া হয়েছে, এই মুহূর্তে প্রশাসনিক পোর্টালগুলিতে অন্য কোনো আর্থিক বিল না জমা রেখে অগ্রাধিকারের ভিত্তিতে যেন বকেয়া ডিএ-র কাজ দ্রুত সম্পন্ন করা হয়।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত