Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুজোর শাড়ির সঙ্গে ব্লাউজেও চাই নজরকাড়া লুক! এ বার ট্রেন্ডে কোন কোন ডিজাইন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুজোর শাড়ির সঙ্গে ব্লাউজেও চাই নজরকাড়া লুক! এ বার ট্রেন্ডে কোন কোন ডিজাইন?
ছবি সংগৃহীত

বর্ষার মেঘ এখনও আকাশে। মাঝেমধ্যে ঝমঝম বৃষ্টিও নামছে। কিন্তু পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাঙালির পুজোর সাজে শাড়ির জায়গা বরাবরই আলাদা। তবে এখন শুধু শাড়ি নয়, গোটা লুকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ব্লাউজও। তাই শেষ মুহূর্তে রেডিমেড ব্লাউজ কিনে কাজ চালানোর বদলে যদি পছন্দের শাড়ির সঙ্গে একেবারে পারফেক্ট একটা লুক চান, তা হলে এখন থেকেই ডিজাইন বাছাই করে ফেলা ভালো।

এ বারের পুজোয় কোন কোন ব্লাউজের ডিজাইন থাকতে পারে আপনার আলমারিতে? দেখে নিন - 


হল্টার নেকে আধুনিক ছোঁয়া

স্লিভলেস ব্লাউজে একটু অন্যরকম স্টাইল আনতে চাইলে হল্টার নেক হতে পারে দারুণ পছন্দ। কয়েক বছর ধরেই এই ডিজাইন ফ্যাশনে রয়েছে, এ বারও তার জনপ্রিয়তা একই। ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে প্রিন্টেড হল্টার নেক পরতে পারেন। তবে একটু বোল্ড লুকের জন্য বেছে নিতে পারেন হাই হল্টার বা ব্যাকলেস ডিজাইন। হাইরাইজ জিনসের সঙ্গেও এমন ব্লাউজ তৈরি করতে পারে স্টাইলিশ ইন্দো-ওয়েস্টার্ন লুক।

ফিরছে ঘটি হাতার নস্ট্যালজিয়া

সাদা-লাল পাড়ের শাড়ি আর ঘটি হাতা ব্লাউজ এই জুটির সঙ্গে বাঙালির নস্ট্যালজিয়া জড়িয়ে আছে। হারিয়ে যেতে বসা সেই সাবেকি ডিজাইনই আবার নতুন করে জায়গা করে নিচ্ছে ফ্যাশনের দুনিয়ায়। আটপৌরে কিংবা তাঁতের শাড়ির সঙ্গে ঘটি হাতা ব্লাউজ পুজোর সকালে দিতে পারে একেবারে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। বিশেষ করে অষ্টমী বা নবমীর সাবেকি সাজে এই কম্বিনেশন বেশ নজরকাড়া হতে পারে।

‘রানি রাসমণি’ ব্লাউজে সাবেকি সাজ

পুজোর অষ্টমীর সকালে একেবারে সাবেকি সাজ চাইলে বেছে নিতে পারেন ‘রানি রাসমণি’ স্টাইলের ব্লাউজ। একরঙা কাপড়, হাতা ও গলায় কুঁচির কাজ হল এই ডিজাইনের মূল আকর্ষণ। সিল্ক, গরদ কিংবা অন্যান্য সাবেকি শাড়ির সঙ্গে গোলগলা এবং কনুই পর্যন্ত হাতার ব্লাউজ দারুণ মানাবে। চাইলে টেম্পল মোটিফ, কনট্রাস্ট পাইপিং বা হালকা মিরর ওয়ার্ক যোগ করে পুরনো ডিজাইনেও আনতে পারেন আধুনিকতার ছোঁয়া।


লিফ-শেপ নেকলাইনেও নজর

ভারী কাজ করা শাড়ি নয়, বরং হালকা রঙের বা মিনিমাল ডিজাইনের শাড়ি পছন্দ? তা হলে লিফ-শেপ ব্লাউজ ট্রাই করে দেখতে পারেন। এই ডিজাইনে গলা বা পিঠের কাট অনেকটা পাতার আকৃতির হয়। পিছনে হুক থাকায় ডিজাইনটিও বেশ আলাদা দেখায়।

বোট নেক এখনও ইন

বোট নেকের জনপ্রিয়তা যে এত সহজে কমার নয়, তা এ বারও স্পষ্ট। বরং শাড়ির সঙ্গে কনট্রাস্ট রঙের বোট নেক ব্লাউজ পরলে খুব সহজেই তৈরি হতে পারে এলিগ্যান্ট লুক। ষষ্ঠী বা সপ্তমীর বিকেলে একটু স্মার্ট, পরিপাটি সাজ চাইলে বেছে নিতে পারেন এই ডিজাইন। থ্রি-কোয়ার্টার হাতা রাখলে বোট নেক ব্লাউজের সৌন্দর্য আরও ফুটে উঠতে পারে।

হালকা ফ্যাব্রিক, ভারী কাজ

পুজো মানেই সাজগোজ, কিন্তু সেপ্টেম্বর-অক্টোবরে গরম আর আর্দ্রতাকে তো উপেক্ষা করা যায় না! তাই ব্লাউজের ফ্যাশনেও গুরুত্ব পাচ্ছে আরামদায়ক, হালকা ফ্যাব্রিক। অরগ্যাঞ্জা, সিল্ক ব্লেন্ড কিংবা সুতির ব্লাউজের সঙ্গে হ্যান্ড এমব্রয়ডারি, সিক্যুইন বা থ্রিডি ফুলের কাজ এই কম্বিনেশন হতে পারে পুজোর পার্টি লুকের জন্য আদর্শ। বিশেষ করে শিফন বা হালকা শাড়ির সঙ্গে এমন ব্লাউজ বেশ জমকালো দেখাবে।

একই শাড়ির সঙ্গে প্রতিবার একই রকম ব্লাউজ পরার দিন শেষ। এ বার মিক্স অ্যান্ড ম্যাচের পালা। একরঙা শাড়ির সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ, বোল্ড প্রিন্ট কিংবা অন্যরকম নেকলাইন বেছে নিয়ে একই শাড়িকে একাধিক ভাবে স্টাইল করা যায়। আর একই ব্লাউজকে একাধিক শাড়ির সঙ্গে পরার এই ট্রেন্ড পরিবেশবান্ধবও। তাই ট্রেন্ড মেনে চলতে গিয়ে যে প্রতি বার নতুন পোশাক কিনতেই হবে, এমনটা কিন্তু নয়। 

বিষয় : Durga Puja Puja Fashion Blouse Design

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬


পুজোর শাড়ির সঙ্গে ব্লাউজেও চাই নজরকাড়া লুক! এ বার ট্রেন্ডে কোন কোন ডিজাইন?

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বর্ষার মেঘ এখনও আকাশে। মাঝেমধ্যে ঝমঝম বৃষ্টিও নামছে। কিন্তু পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাঙালির পুজোর সাজে শাড়ির জায়গা বরাবরই আলাদা। তবে এখন শুধু শাড়ি নয়, গোটা লুকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ব্লাউজও। তাই শেষ মুহূর্তে রেডিমেড ব্লাউজ কিনে কাজ চালানোর বদলে যদি পছন্দের শাড়ির সঙ্গে একেবারে পারফেক্ট একটা লুক চান, তা হলে এখন থেকেই ডিজাইন বাছাই করে ফেলা ভালো।এ বারের পুজোয় কোন কোন ব্লাউজের ডিজাইন থাকতে পারে আপনার আলমারিতে? দেখে নিন - হল্টার নেকে আধুনিক ছোঁয়াস্লিভলেস ব্লাউজে একটু অন্যরকম স্টাইল আনতে চাইলে হল্টার নেক হতে পারে দারুণ পছন্দ। কয়েক বছর ধরেই এই ডিজাইন ফ্যাশনে রয়েছে, এ বারও তার জনপ্রিয়তা একই। ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে প্রিন্টেড হল্টার নেক পরতে পারেন। তবে একটু বোল্ড লুকের জন্য বেছে নিতে পারেন হাই হল্টার বা ব্যাকলেস ডিজাইন। হাইরাইজ জিনসের সঙ্গেও এমন ব্লাউজ তৈরি করতে পারে স্টাইলিশ ইন্দো-ওয়েস্টার্ন লুক।ফিরছে ঘটি হাতার নস্ট্যালজিয়াসাদা-লাল পাড়ের শাড়ি আর ঘটি হাতা ব্লাউজ এই জুটির সঙ্গে বাঙালির নস্ট্যালজিয়া জড়িয়ে আছে। হারিয়ে যেতে বসা সেই সাবেকি ডিজাইনই আবার নতুন করে জায়গা করে নিচ্ছে ফ্যাশনের দুনিয়ায়। আটপৌরে কিংবা তাঁতের শাড়ির সঙ্গে ঘটি হাতা ব্লাউজ পুজোর সকালে দিতে পারে একেবারে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। বিশেষ করে অষ্টমী বা নবমীর সাবেকি সাজে এই কম্বিনেশন বেশ নজরকাড়া হতে পারে।‘রানি রাসমণি’ ব্লাউজে সাবেকি সাজপুজোর অষ্টমীর সকালে একেবারে সাবেকি সাজ চাইলে বেছে নিতে পারেন ‘রানি রাসমণি’ স্টাইলের ব্লাউজ। একরঙা কাপড়, হাতা ও গলায় কুঁচির কাজ হল এই ডিজাইনের মূল আকর্ষণ। সিল্ক, গরদ কিংবা অন্যান্য সাবেকি শাড়ির সঙ্গে গোলগলা এবং কনুই পর্যন্ত হাতার ব্লাউজ দারুণ মানাবে। চাইলে টেম্পল মোটিফ, কনট্রাস্ট পাইপিং বা হালকা মিরর ওয়ার্ক যোগ করে পুরনো ডিজাইনেও আনতে পারেন আধুনিকতার ছোঁয়া।লিফ-শেপ নেকলাইনেও নজরভারী কাজ করা শাড়ি নয়, বরং হালকা রঙের বা মিনিমাল ডিজাইনের শাড়ি পছন্দ? তা হলে লিফ-শেপ ব্লাউজ ট্রাই করে দেখতে পারেন। এই ডিজাইনে গলা বা পিঠের কাট অনেকটা পাতার আকৃতির হয়। পিছনে হুক থাকায় ডিজাইনটিও বেশ আলাদা দেখায়।বোট নেক এখনও ইনবোট নেকের জনপ্রিয়তা যে এত সহজে কমার নয়, তা এ বারও স্পষ্ট। বরং শাড়ির সঙ্গে কনট্রাস্ট রঙের বোট নেক ব্লাউজ পরলে খুব সহজেই তৈরি হতে পারে এলিগ্যান্ট লুক। ষষ্ঠী বা সপ্তমীর বিকেলে একটু স্মার্ট, পরিপাটি সাজ চাইলে বেছে নিতে পারেন এই ডিজাইন। থ্রি-কোয়ার্টার হাতা রাখলে বোট নেক ব্লাউজের সৌন্দর্য আরও ফুটে উঠতে পারে।হালকা ফ্যাব্রিক, ভারী কাজপুজো মানেই সাজগোজ, কিন্তু সেপ্টেম্বর-অক্টোবরে গরম আর আর্দ্রতাকে তো উপেক্ষা করা যায় না! তাই ব্লাউজের ফ্যাশনেও গুরুত্ব পাচ্ছে আরামদায়ক, হালকা ফ্যাব্রিক। অরগ্যাঞ্জা, সিল্ক ব্লেন্ড কিংবা সুতির ব্লাউজের সঙ্গে হ্যান্ড এমব্রয়ডারি, সিক্যুইন বা থ্রিডি ফুলের কাজ এই কম্বিনেশন হতে পারে পুজোর পার্টি লুকের জন্য আদর্শ। বিশেষ করে শিফন বা হালকা শাড়ির সঙ্গে এমন ব্লাউজ বেশ জমকালো দেখাবে।একই শাড়ির সঙ্গে প্রতিবার একই রকম ব্লাউজ পরার দিন শেষ। এ বার মিক্স অ্যান্ড ম্যাচের পালা। একরঙা শাড়ির সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ, বোল্ড প্রিন্ট কিংবা অন্যরকম নেকলাইন বেছে নিয়ে একই শাড়িকে একাধিক ভাবে স্টাইল করা যায়। আর একই ব্লাউজকে একাধিক শাড়ির সঙ্গে পরার এই ট্রেন্ড পরিবেশবান্ধবও। তাই ট্রেন্ড মেনে চলতে গিয়ে যে প্রতি বার নতুন পোশাক কিনতেই হবে, এমনটা কিন্তু নয়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত