Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Anurag Kashyap: SRFTI-তে বিক্ষোভের জের! পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বলিউড পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
Anurag Kashyap: SRFTI-তে বিক্ষোভের জের! পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বলিউড পরিচালক
SRFTI-র ধুন্ধুমার কাণ্ডে অনুরাগের কড়া বার্তা! সংগৃহীত ছবি

রবিবার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI)। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত (ABGP)-এর একটি কর্মসূচিকে কেন্দ্র করে পড়ুয়া ও সংগঠনের সদস্যদের মধ্যে উত্তাপ ছড়ায়। এবার এই বিক্ষোভ পরিস্থিতিতে মুখ খুললেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। ছাত্র সংসদের বিবৃতি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বাংলায় এই সবকিছুর জন্যই কি তারা ভোট চুরি করেছিল? এটি এবং এর চেয়েও কত কী।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 


জানা গিয়েছে, ABGP নিজেদের কর্মসূচির জন্য SRFTI-এর অডিটোরিয়াম ভাড়া নিয়েছিল। তাঁদের অভিযোগ, অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবাসিক পড়ুয়ারা বাইরে জমায়েত করেন। তাঁদের পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। পরে হাতাহাতির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে, SRFTI স্টুডেন্ট ইউনিয়নের বক্তব্য, অডিটোরিয়াম ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে তাঁদের আগে থেকে জানানো হয়নি। কর্মসূচির অনুমতি নিয়ে প্রশ্ন তুললে,  ABGP-র সদস্যরা তাঁদের উপর হামলা চালান বলে অভিযোগ। এমনকি ইট-পাথর, লাঠি ও ধারালো অস্ত্র দিয়েও তাঁদের মারধর করা হয়েছে। মহিলা পড়ুয়াদেরও মারধর, পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।


ঘটনার পর ক্যাম্পাসের গেটের ভিতর অবস্থানে বসেন পড়ুয়ারা। রবিবার সন্ধ্যাতেও দফায় দফায় বিক্ষোভ দেখা গিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের অডিটোরিয়াম কোনও সংগঠনকে ব্যক্তিগত কর্মসূচির জন্য ভাড়া দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

বিষয় : SRFTI Anurag Kashyap

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


Anurag Kashyap: SRFTI-তে বিক্ষোভের জের! পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বলিউড পরিচালক

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রবিবার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI)। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত (ABGP)-এর একটি কর্মসূচিকে কেন্দ্র করে পড়ুয়া ও সংগঠনের সদস্যদের মধ্যে উত্তাপ ছড়ায়। এবার এই বিক্ষোভ পরিস্থিতিতে মুখ খুললেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। ছাত্র সংসদের বিবৃতি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বাংলায় এই সবকিছুর জন্যই কি তারা ভোট চুরি করেছিল? এটি এবং এর চেয়েও কত কী।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে, ABGP নিজেদের কর্মসূচির জন্য SRFTI-এর অডিটোরিয়াম ভাড়া নিয়েছিল। তাঁদের অভিযোগ, অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবাসিক পড়ুয়ারা বাইরে জমায়েত করেন। তাঁদের পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। পরে হাতাহাতির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে, SRFTI স্টুডেন্ট ইউনিয়নের বক্তব্য, অডিটোরিয়াম ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে তাঁদের আগে থেকে জানানো হয়নি। কর্মসূচির অনুমতি নিয়ে প্রশ্ন তুললে,  ABGP-র সদস্যরা তাঁদের উপর হামলা চালান বলে অভিযোগ। এমনকি ইট-পাথর, লাঠি ও ধারালো অস্ত্র দিয়েও তাঁদের মারধর করা হয়েছে। মহিলা পড়ুয়াদেরও মারধর, পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার পর ক্যাম্পাসের গেটের ভিতর অবস্থানে বসেন পড়ুয়ারা। রবিবার সন্ধ্যাতেও দফায় দফায় বিক্ষোভ দেখা গিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের অডিটোরিয়াম কোনও সংগঠনকে ব্যক্তিগত কর্মসূচির জন্য ভাড়া দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত