Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Beauty and Fashion: নখ সাজাতে গিয়ে নিজের নখই নষ্ট করছেন না তো? জেল, কৃত্রিম নখে লুকিয়ে কোন বিপদ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
Beauty and Fashion: নখ সাজাতে গিয়ে নিজের নখই নষ্ট করছেন না তো? জেল, কৃত্রিম নখে লুকিয়ে কোন বিপদ?
অজান্তেই নখের ক্ষতি করছেন? সংগৃহীত ছবি

নেলপলিশ আমরা প্রায় সকলেই ব্যবহার করি। তবে নখ সাজানোর জন্য এখন শুধুমাত্র নেলপলিশই যথেষ্ট নয়। বর্তমানে নখকে আরও আকর্ষণীয় করে তুলতে জেল ম্যানিকিয়োর, কৃত্রিম নখ, নেল আর্ট সহ নানারকম পদ্ধতি এসেছে। সালোঁয় যাওয়ার ঝক্কিও নেই। বাড়িতে ডাকলেই নেল আর্টিস্টরা এসে নখ সাজিয়ে দিয়ে যাচ্ছেন। ফলে সাজগোজের অংশ হিসেবেও নখসজ্জার চাহিদা বাড়ছে। কিন্তু সবই তো করছেন। এগুলো আদেও আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর, সেটা কী জানেন? 


ঝলমলে আড়ালে নখের স্বাস্থ্যের জন্য কিছু ঝুঁকিও থাকতে পারে। বিশেষ করে ঘন ঘন ম্যানিকিয়োর, কৃত্রিম নখ বা জেল ব্যবহার করলে আসল নখ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জেল ম্যানিকিয়োরে সাধারণত নখের উপর জেলের একটি স্তর দেওয়া হয়। এর ফলে নখ দেখতে মসৃণ, চকচকে এবং নিখুঁত লাগে। কিন্তু সেই স্তর সরানোর সময় নখে ঘষাঘষি করতে হয়, কখনও রাসায়নিকও ব্যবহার করা হয়। বার বার এমন হলে নখের উপরিভাগ এবং কিউটিকল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃত্রিম নখ লাগানোর ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে নিজের নখ ধীরে ধীরে পাতলা, দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে।


নখ মূলত কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। হাত ও পায়ের আঙুলের নরম অংশকে আঘাত থেকে রক্ষা করে এই নখ। তাই নখের উপর বারবার ঘষাঘষি, রাসায়নিকের ব্যবহার করলে তার স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় নেলপলিশ লাগিয়ে রাখলেও তা নখের চেহারায় প্রভাব ফেলে। অনেকের ক্ষেত্রে নখ হলুদ বা বিবর্ণ দেখাতে শুরু করে। জেল ম্যানিকিয়োরের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইউভি বা এলইডি ল্যাম্প। জেল দ্রুত শুকনোর জন্য এই ধরনের ল্যাম্প ব্যবহার করা হয়। এতে অতিবেগনি রশ্মির সংস্পর্শে আসতে হয়। তাই ঘন ঘন ব্যবহারের ক্ষেত্রে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সতর্ক থাকা জরুরি।

বিষয় : Durga Puja 2026 Nail Care

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


Beauty and Fashion: নখ সাজাতে গিয়ে নিজের নখই নষ্ট করছেন না তো? জেল, কৃত্রিম নখে লুকিয়ে কোন বিপদ?

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নেলপলিশ আমরা প্রায় সকলেই ব্যবহার করি। তবে নখ সাজানোর জন্য এখন শুধুমাত্র নেলপলিশই যথেষ্ট নয়। বর্তমানে নখকে আরও আকর্ষণীয় করে তুলতে জেল ম্যানিকিয়োর, কৃত্রিম নখ, নেল আর্ট সহ নানারকম পদ্ধতি এসেছে। সালোঁয় যাওয়ার ঝক্কিও নেই। বাড়িতে ডাকলেই নেল আর্টিস্টরা এসে নখ সাজিয়ে দিয়ে যাচ্ছেন। ফলে সাজগোজের অংশ হিসেবেও নখসজ্জার চাহিদা বাড়ছে। কিন্তু সবই তো করছেন। এগুলো আদেও আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর, সেটা কী জানেন? ঝলমলে আড়ালে নখের স্বাস্থ্যের জন্য কিছু ঝুঁকিও থাকতে পারে। বিশেষ করে ঘন ঘন ম্যানিকিয়োর, কৃত্রিম নখ বা জেল ব্যবহার করলে আসল নখ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জেল ম্যানিকিয়োরে সাধারণত নখের উপর জেলের একটি স্তর দেওয়া হয়। এর ফলে নখ দেখতে মসৃণ, চকচকে এবং নিখুঁত লাগে। কিন্তু সেই স্তর সরানোর সময় নখে ঘষাঘষি করতে হয়, কখনও রাসায়নিকও ব্যবহার করা হয়। বার বার এমন হলে নখের উপরিভাগ এবং কিউটিকল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃত্রিম নখ লাগানোর ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে নিজের নখ ধীরে ধীরে পাতলা, দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে।নখ মূলত কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। হাত ও পায়ের আঙুলের নরম অংশকে আঘাত থেকে রক্ষা করে এই নখ। তাই নখের উপর বারবার ঘষাঘষি, রাসায়নিকের ব্যবহার করলে তার স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় নেলপলিশ লাগিয়ে রাখলেও তা নখের চেহারায় প্রভাব ফেলে। অনেকের ক্ষেত্রে নখ হলুদ বা বিবর্ণ দেখাতে শুরু করে। জেল ম্যানিকিয়োরের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইউভি বা এলইডি ল্যাম্প। জেল দ্রুত শুকনোর জন্য এই ধরনের ল্যাম্প ব্যবহার করা হয়। এতে অতিবেগনি রশ্মির সংস্পর্শে আসতে হয়। তাই ঘন ঘন ব্যবহারের ক্ষেত্রে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সতর্ক থাকা জরুরি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত