Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: পুজোর শপিং এখনও বাকি? পকেট ফাঁকা না করেই শাড়ি-গয়না কিনে ফেলুন কলকাতার এই বাজারগুলিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026: পুজোর শপিং এখনও বাকি? পকেট ফাঁকা না করেই শাড়ি-গয়না কিনে ফেলুন কলকাতার এই বাজারগুলিতে
ছবিঃ সংগৃহীত

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, শাড়ি, গয়না আর সাজগোজের তোড়জোড়। পুজোর দিনগুলিতে কীভাবে সাজবেন, কোন শাড়ির সঙ্গে কোন গয়নাটা পরবেন তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু ইচ্ছেমতো কেনাকাটা করতে গিয়ে বাজেটে যাতে টান না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই পুজোর আগে কম খরচে পছন্দমতো শাড়ি-গয়না কেনার জন্য কলকাতার কয়েকটি বাজার ঘুরে দেখতে পারেন।


হাতিবাগান

উত্তর কলকাতায় সস্তায় পুজোর কেনাকাটা করতে চাইলে হাতিবাগানের নাম থাকবেই। এখানে রয়েছে শাড়ির বিপুল সম্ভার। কটন, সিল্ক থেকে হ্যান্ডলুম, বাজেট অনুযায়ী পছন্দ করার সুযোগ রয়েছে। শুধু শাড়ি নয়, গয়নার সম্ভারও প্রচুর। কুন্দন, টেরাকোটা কিংবা অক্সিডাইজড গয়না ৫০ টাকা থেকে শুরু হয়। তবে কেনার সময় একটু ঘুরে দেখে দরদাম করে নেওয়াই ভাল।

গড়িয়াহাট

দক্ষিণ কলকাতায় পুজোর শপিং মানেই অনেকের প্রথম পছন্দ গড়িয়াহাট। বড় বড় দোকানের পাশাপাশি ফুটপাথের স্টলগুলিতেও রয়েছে নানা ধরনের শাড়ির সম্ভার। ৫০০ টাকার মধ্যেও কটন ও সিন্থেটিক শাড়ি পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে একাধিক পাইকারি শাড়ির দোকান, যেখানে দরদাম করে কেনাকাটা করা যায়। গয়নার স্টলও রয়েছে প্রচুর। শাড়ি, থ্রি পিস সেট থেকে শুরু করে পেয়ে যাবেন রকমারি ওয়েস্টার্ন কালেকশনও। 

নিউ মার্কেট

নিউ মার্কেট এখনও পুজোর কেনাকাটায় অন্যতম জনপ্রিয় ঠিকানা। এখানকার বিভিন্ন শাড়ির দোকানে পুজো উপলক্ষে নানা ধরনের কালেকশন পাওয়া যায়। বাজেটের মধ্যে ফ্যাশনেবল শাড়ির পাশাপাশি রয়েছে নানা ধরনের গয়নার সম্ভার। পাথর বসানো হালকা গয়না কিংবা সাজের সঙ্গে মানানসই ছোট সেটও পেয়ে যেতে পারেন। 

বড়বাজার

একসঙ্গে বেশ কয়েকটি শাড়ি কিনতে চান? তা হলে একবার ঘুরে দেখতে পারেন বড়বাজার। পাইকারি কেনাকাটার জন্য এই এলাকা বরাবরই পরিচিত। একসঙ্গে বেশি সংখ্যায় শাড়ি কিনলে তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকে। ৩০০ টাকার আশপাশ থেকেও কিছু শাড়ি পাওয়া যেতে পারে, যদিও কাপড়, নকশা ও দোকানভেদে দামের তফাৎ থাকতে পারে।


বউবাজার-কলেজ স্ট্রিট 

শাড়ির সঙ্গে মানানসই গয়না না হলে পুজোর সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়। বিশেষ করে সোনার গয়না কেনার পরিকল্পনা থাকলে বউবাজারের একাধিক দোকান ঘুরে দেখতে পারেন। পাশাপাশি কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকাতেও বিভিন্ন ধরনের ফ্যাশন জুয়েলারির খোঁজ মিলবে। পাথর, মুক্তো, অক্সিডাইজড কিংবা কুন্দন বিভিন্ন ধরনের গয়না থেকে নিজের সাজ অনুযায়ী বেছে নিতে পারেন।

বিষয় : Durga Puja 2026 Shopping

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


Durga Puja 2026: পুজোর শপিং এখনও বাকি? পকেট ফাঁকা না করেই শাড়ি-গয়না কিনে ফেলুন কলকাতার এই বাজারগুলিতে

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, শাড়ি, গয়না আর সাজগোজের তোড়জোড়। পুজোর দিনগুলিতে কীভাবে সাজবেন, কোন শাড়ির সঙ্গে কোন গয়নাটা পরবেন তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু ইচ্ছেমতো কেনাকাটা করতে গিয়ে বাজেটে যাতে টান না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই পুজোর আগে কম খরচে পছন্দমতো শাড়ি-গয়না কেনার জন্য কলকাতার কয়েকটি বাজার ঘুরে দেখতে পারেন।হাতিবাগানউত্তর কলকাতায় সস্তায় পুজোর কেনাকাটা করতে চাইলে হাতিবাগানের নাম থাকবেই। এখানে রয়েছে শাড়ির বিপুল সম্ভার। কটন, সিল্ক থেকে হ্যান্ডলুম, বাজেট অনুযায়ী পছন্দ করার সুযোগ রয়েছে। শুধু শাড়ি নয়, গয়নার সম্ভারও প্রচুর। কুন্দন, টেরাকোটা কিংবা অক্সিডাইজড গয়না ৫০ টাকা থেকে শুরু হয়। তবে কেনার সময় একটু ঘুরে দেখে দরদাম করে নেওয়াই ভাল। গড়িয়াহাটদক্ষিণ কলকাতায় পুজোর শপিং মানেই অনেকের প্রথম পছন্দ গড়িয়াহাট। বড় বড় দোকানের পাশাপাশি ফুটপাথের স্টলগুলিতেও রয়েছে নানা ধরনের শাড়ির সম্ভার। ৫০০ টাকার মধ্যেও কটন ও সিন্থেটিক শাড়ি পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে একাধিক পাইকারি শাড়ির দোকান, যেখানে দরদাম করে কেনাকাটা করা যায়। গয়নার স্টলও রয়েছে প্রচুর। শাড়ি, থ্রি পিস সেট থেকে শুরু করে পেয়ে যাবেন রকমারি ওয়েস্টার্ন কালেকশনও।  নিউ মার্কেটনিউ মার্কেট এখনও পুজোর কেনাকাটায় অন্যতম জনপ্রিয় ঠিকানা। এখানকার বিভিন্ন শাড়ির দোকানে পুজো উপলক্ষে নানা ধরনের কালেকশন পাওয়া যায়। বাজেটের মধ্যে ফ্যাশনেবল শাড়ির পাশাপাশি রয়েছে নানা ধরনের গয়নার সম্ভার। পাথর বসানো হালকা গয়না কিংবা সাজের সঙ্গে মানানসই ছোট সেটও পেয়ে যেতে পারেন।  বড়বাজারএকসঙ্গে বেশ কয়েকটি শাড়ি কিনতে চান? তা হলে একবার ঘুরে দেখতে পারেন বড়বাজার। পাইকারি কেনাকাটার জন্য এই এলাকা বরাবরই পরিচিত। একসঙ্গে বেশি সংখ্যায় শাড়ি কিনলে তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকে। ৩০০ টাকার আশপাশ থেকেও কিছু শাড়ি পাওয়া যেতে পারে, যদিও কাপড়, নকশা ও দোকানভেদে দামের তফাৎ থাকতে পারে।বউবাজার-কলেজ স্ট্রিট শাড়ির সঙ্গে মানানসই গয়না না হলে পুজোর সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়। বিশেষ করে সোনার গয়না কেনার পরিকল্পনা থাকলে বউবাজারের একাধিক দোকান ঘুরে দেখতে পারেন। পাশাপাশি কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকাতেও বিভিন্ন ধরনের ফ্যাশন জুয়েলারির খোঁজ মিলবে। পাথর, মুক্তো, অক্সিডাইজড কিংবা কুন্দন বিভিন্ন ধরনের গয়না থেকে নিজের সাজ অনুযায়ী বেছে নিতে পারেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত