Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Prosenjit Chatterjee: বিগ বস বাংলায় রবিবার জমবে আসর! দাদার দরবারে কি হাজির হচ্ছেন ‘জ্যেষ্ঠপুত্র’?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬
Prosenjit Chatterjee: বিগ বস বাংলায় রবিবার জমবে আসর! দাদার দরবারে কি হাজির হচ্ছেন ‘জ্যেষ্ঠপুত্র’?
‘বিগ বস বাংলা'র ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? সংগৃহীত ছবি

‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলে জাচ্ছে সমীকরণ। কখনও প্রতিযোগীদের ঝামেলা, টাস্কের উত্তেজনা, আবার আচমকাই কোনও বড় চমক। নন্দিনী ও অনুষ্কার মধ্যে চলতে থাকা ঝগড়ার আবহেই আবার সামনে এল আরও বড় খবর। রবিবারের বিশেষ পর্বে নাকি দাদার দরবারে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।



জল্পনা সত্যি হলে, বিগ বসের মঞ্চে সৌরভের সঙ্গে প্রসেনজিৎকে একসঙ্গে দেখা যেতে পারে, যা নিঃসন্দেহে দর্শকদের কাছে বাড়তি পাওনা। যদিও এখনও পর্যন্ত তাঁর উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। ফলে রবিবার রাত সাড়ে ন’টা পর্যন্ত দর্শকদের অপেক্ষায় থাকতে হবে। সূত্রের খবর, চলতি সপ্তাহে নাকি কোনও প্রতিযোগীকেই ঘর ছাড়া করা হবে না। প্রসেনজিতের সম্ভাব্য আগমনকে ঘিরেই কি এই সিদ্ধান্ত? আপাতত সেই প্রশ্নের উত্তরও সকলেরই অজানা। তবে যদি সত্যিই এলিমিনেশন না থাকে এবং তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে হাজির হন প্রসেনজিৎ, তাহলে রবিবারের পর্বে থাকছে জোড়া চমক। 

বিগ বসের ঘরে প্রতিদিনের ঘটনা নিয়ে এমনিতেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার উপর টলিউডের অন্যতম পরিচিত মুখের প্রবেশের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা আরও বেড়েছে। পাশাপাশি টলিপাড়াতেও অভিনেতার উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিষয় : Sourav Ganguly Prosenjit Chatterjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬


Prosenjit Chatterjee: বিগ বস বাংলায় রবিবার জমবে আসর! দাদার দরবারে কি হাজির হচ্ছেন ‘জ্যেষ্ঠপুত্র’?

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিনিয়ত বদলে জাচ্ছে সমীকরণ। কখনও প্রতিযোগীদের ঝামেলা, টাস্কের উত্তেজনা, আবার আচমকাই কোনও বড় চমক। নন্দিনী ও অনুষ্কার মধ্যে চলতে থাকা ঝগড়ার আবহেই আবার সামনে এল আরও বড় খবর। রবিবারের বিশেষ পর্বে নাকি দাদার দরবারে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।জল্পনা সত্যি হলে, বিগ বসের মঞ্চে সৌরভের সঙ্গে প্রসেনজিৎকে একসঙ্গে দেখা যেতে পারে, যা নিঃসন্দেহে দর্শকদের কাছে বাড়তি পাওনা। যদিও এখনও পর্যন্ত তাঁর উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। ফলে রবিবার রাত সাড়ে ন’টা পর্যন্ত দর্শকদের অপেক্ষায় থাকতে হবে। সূত্রের খবর, চলতি সপ্তাহে নাকি কোনও প্রতিযোগীকেই ঘর ছাড়া করা হবে না। প্রসেনজিতের সম্ভাব্য আগমনকে ঘিরেই কি এই সিদ্ধান্ত? আপাতত সেই প্রশ্নের উত্তরও সকলেরই অজানা। তবে যদি সত্যিই এলিমিনেশন না থাকে এবং তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে হাজির হন প্রসেনজিৎ, তাহলে রবিবারের পর্বে থাকছে জোড়া চমক। বিগ বসের ঘরে প্রতিদিনের ঘটনা নিয়ে এমনিতেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার উপর টলিউডের অন্যতম পরিচিত মুখের প্রবেশের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা আরও বেড়েছে। পাশাপাশি টলিপাড়াতেও অভিনেতার উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত