Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: পুজোর আগে বাড়তি মেদ ঝরাতে চান? সকালের জলখাবারে রাখুন এই স্মুদি বোল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026: পুজোর আগে বাড়তি মেদ ঝরাতে চান? সকালের জলখাবারে রাখুন এই স্মুদি বোল
চটজলদি বানিয়ে ফেলুন এই খাবার। সংগৃহীত ছবি

পুজো আসতে আর বেশি দেরি নেই। এখন থেকেই কোন পোশাক পরবেন, কেমন সাজবেন সবকিছু নিয়েই পলিকল্পনা চলছে। অনেকে আবার নিজেকে ফিট দেখাতে শরীরচর্চা শুরু করেছেন। কিন্তু পছন্দের পোশাকে যদি বাধা হয়ে দাঁড়ায় শরীরের অতিরিক্ত মেদ, তাহলে পুরো লুকটাই মাটি হয়ে যায়। তবে ওজন কমানোর চেষ্টায় সকালের জলখাবার বাদ দেওয়া মোটেই ভাল অভ্যাস নয়। বরং দিনের শুরুতেই এমন কিছু খাওয়া দরকার, যা পেট ভরাবে এবং বেশ কিছুক্ষণ এনার্জি ধরে রাখতে সাহায্য করবে।


সেই জায়গায় সহজ একটি বিকল্প হতে পারে ওটস স্মুদি বোল। চটজলদি বানানো হয়ে যায়, আবার নিজের পছন্দ অনুযায়ী উপকরণও বদলে নেওয়া যায়। এই স্মুদি বোল বানাতে লাগবে দু’টি পাকা কলা, আধ কাপ রোলড ওটস, আধ কাপ দুধ, আধ কাপ দই, এক চা-চামচ মধু বা ম্যাপল সিরাপ, আধ চা-চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং এক চিমটি দারচিনি গুঁড়ো।


কীভাবে বানাবেন? 

প্রথমেই স্মুদির বেস  তৈরি করে নিতে হবে। মিক্সার জারে কলা, রোলড ওটস, দুধ, দই, মধু বা ম্যাপল সিরাপ, ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং দারচিনি দিয়ে দিন। এ বার সব উপকরণ একসঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি যদি অতিরিক্ত ঘন হয়ে যায়, তা হলে অল্প অল্প করে দুধ মেশাতে পারেন। তবে খুব পাতলা করবেন না। একটু ঘনই রাখুন, যাতে উপরে টপিং সুন্দর করে সাজানো যায়।

স্মুদির বেস তৈরি হয়ে গেলে সেটি একটি বাটিতে ঢেলে নিন। এর পর কলার টুকরো, গ্র্যানোলা, চিয়া সিড, তিসির বীজ, আমন্ড, আখরোট, চিনেবাদাম কিংবা মরসুমি টাটকা ফল দিয়ে সাজাতে পারেন। স্বাদ আরও বাড়াতে উপর থেকে অল্প পিনাট বাটার, আমন্ড বাটার বা নারকেলের কুচিও দেওয়া যায়।

চকোলেটপ্রেমীরা স্মুদির বেসে সামান্য কোকো পাউডার মিশিয়ে নিতে পারেন। প্রোটিনের পরিমাণ বাড়াতে চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী প্রোটিন পাউডারও যোগ করা যায়। আর বাদামের স্বাদ পছন্দ হলে ব্লেন্ড করার সময় এক চামচ পিনাট বাটার মিশিয়ে নিন।

কলা-ওটসের এই স্মুদি বোল থেকে পাওয়া যায় কার্বোহাইড্রেট, ফাইবার ও পটাশিয়াম। দুধ ও দই যোগ হওয়ায় খাবারটিতে প্রোটিনও থাকে। তবে ওজন কমানোর ক্ষেত্রে শুধু কোনও একটি খাবারের উপর নির্ভর না করে দিনের মোট ক্যালরি, খাবারের পরিমাণ এবং সার্বিক খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি।


বিষয় : Durga Puja 2026 Healthy Diet

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


Durga Puja 2026: পুজোর আগে বাড়তি মেদ ঝরাতে চান? সকালের জলখাবারে রাখুন এই স্মুদি বোল

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজো আসতে আর বেশি দেরি নেই। এখন থেকেই কোন পোশাক পরবেন, কেমন সাজবেন সবকিছু নিয়েই পলিকল্পনা চলছে। অনেকে আবার নিজেকে ফিট দেখাতে শরীরচর্চা শুরু করেছেন। কিন্তু পছন্দের পোশাকে যদি বাধা হয়ে দাঁড়ায় শরীরের অতিরিক্ত মেদ, তাহলে পুরো লুকটাই মাটি হয়ে যায়। তবে ওজন কমানোর চেষ্টায় সকালের জলখাবার বাদ দেওয়া মোটেই ভাল অভ্যাস নয়। বরং দিনের শুরুতেই এমন কিছু খাওয়া দরকার, যা পেট ভরাবে এবং বেশ কিছুক্ষণ এনার্জি ধরে রাখতে সাহায্য করবে।সেই জায়গায় সহজ একটি বিকল্প হতে পারে ওটস স্মুদি বোল। চটজলদি বানানো হয়ে যায়, আবার নিজের পছন্দ অনুযায়ী উপকরণও বদলে নেওয়া যায়। এই স্মুদি বোল বানাতে লাগবে দু’টি পাকা কলা, আধ কাপ রোলড ওটস, আধ কাপ দুধ, আধ কাপ দই, এক চা-চামচ মধু বা ম্যাপল সিরাপ, আধ চা-চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং এক চিমটি দারচিনি গুঁড়ো।কীভাবে বানাবেন? প্রথমেই স্মুদির বেস  তৈরি করে নিতে হবে। মিক্সার জারে কলা, রোলড ওটস, দুধ, দই, মধু বা ম্যাপল সিরাপ, ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং দারচিনি দিয়ে দিন। এ বার সব উপকরণ একসঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি যদি অতিরিক্ত ঘন হয়ে যায়, তা হলে অল্প অল্প করে দুধ মেশাতে পারেন। তবে খুব পাতলা করবেন না। একটু ঘনই রাখুন, যাতে উপরে টপিং সুন্দর করে সাজানো যায়।স্মুদির বেস তৈরি হয়ে গেলে সেটি একটি বাটিতে ঢেলে নিন। এর পর কলার টুকরো, গ্র্যানোলা, চিয়া সিড, তিসির বীজ, আমন্ড, আখরোট, চিনেবাদাম কিংবা মরসুমি টাটকা ফল দিয়ে সাজাতে পারেন। স্বাদ আরও বাড়াতে উপর থেকে অল্প পিনাট বাটার, আমন্ড বাটার বা নারকেলের কুচিও দেওয়া যায়। চকোলেটপ্রেমীরা স্মুদির বেসে সামান্য কোকো পাউডার মিশিয়ে নিতে পারেন। প্রোটিনের পরিমাণ বাড়াতে চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী প্রোটিন পাউডারও যোগ করা যায়। আর বাদামের স্বাদ পছন্দ হলে ব্লেন্ড করার সময় এক চামচ পিনাট বাটার মিশিয়ে নিন।কলা-ওটসের এই স্মুদি বোল থেকে পাওয়া যায় কার্বোহাইড্রেট, ফাইবার ও পটাশিয়াম। দুধ ও দই যোগ হওয়ায় খাবারটিতে প্রোটিনও থাকে। তবে ওজন কমানোর ক্ষেত্রে শুধু কোনও একটি খাবারের উপর নির্ভর না করে দিনের মোট ক্যালরি, খাবারের পরিমাণ এবং সার্বিক খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত