Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Abhishek Banerjee: এখনই ছাড়তে হচ্ছে না ক্যামাক স্ট্রিট! দমকলের নোটিস উড়িয়ে তৃণমূলকে বড় স্বস্তি দিল হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee: এখনই ছাড়তে হচ্ছে না ক্যামাক স্ট্রিট! দমকলের নোটিস উড়িয়ে তৃণমূলকে বড় স্বস্তি দিল হাই কোর্ট
প্রতীকী ছবি

কলকাতা: ক্যামাক স্ট্রিটের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় খালি করার দমকল নোটিসে চরম ধাক্কা খেল প্রশাসন। কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। গত ১১ সেপ্টেম্বর দেওয়া আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশের পর, চূড়ান্ত শুনানিতে দমকল বিভাগের ওই নির্দেশিকা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালতের সাফ বার্তা— তড়িঘড়ি কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আইন মেনে ও সঠিক প্রক্রিয়ায় পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে হবে দমকল কর্তৃপক্ষকে।

ঘটনার সূত্রপাত ৯, ক্যামাক স্ট্রিটের সাত ও আট তলায় অবস্থিত অভিষেকের কার্যালয় ঘিরে। সম্প্রতি ওই ভবনে বিলবোর্ড খোলা কেন্দ্র করে কলকাতা পুরসভা ও পুলিশের আধিকারিকদের সঙ্গে তীব্র বচসা সৃষ্টি হয়। সেই উত্তপ্ত আবহেই হঠাৎ করে ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে হানা দেন দমকল বাহিনীর আধিকারিকরা। পরিদর্শনের পরেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপ্রতুল— এই অভিযোগে মালিকপক্ষকে তড়িঘড়ি অফিস খালি করার নির্দেশ দিয়ে নোটিস ধরায় দমকল। এর ওপর ভিত্তি করেই তৃণমূলকে অবিলম্বে কার্যালয় ছাড়ার আর্জি জানায় ভবন মালিক।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে ও নোটিসের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল শিবির। তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত সওয়ালে জানান, ২০২৬ সালের ২৬ আগস্ট পর্যন্ত তাঁদের লিজের মেয়াদ রয়েছে এবং তা বাতিলের বিষয়টি ইতিমধ্যেই নিম্ন আদালতের বিচারাধীন। তা ছাড়া, বহুতলের অগ্নিসুরক্ষা সুনিশ্চিত করার দায় মূলত ভবন মালিকের, ভাড়াটের নয়। দু’পক্ষের যুক্তিতর্ক ও আর্জি খতিয়ে দেখে বিচারপতি কৃষ্ণা রাও দমকলের জারি করা নোটিসটিকে সম্পূর্ণ বেআইনি গণ্য করে বাতিল করে দেন।

আদালতের নতুন নির্দেশে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর তৃণমূলের পক্ষ থেকে দেওয়া জবাব দমকলকে আগে নতুন করে পর্যালোচনা করতে হবে। এরপর যদি সেখানে যাওয়ার প্রয়োজন মনে হয়, তবে নির্দিষ্ট দিন ও তারিখ জানিয়ে আগে থেকে কালীঘাট তৃণমূল অফিসে নোটিস পাঠাতে হবে। হঠাৎ করে হানা দেওয়া চলবে না। নোটিস দেওয়ার পরেই কেবল ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে গিয়ে দমকল কর্মীরা পরিদর্শন চালাতে পারবেন। পরিদর্শনের সময় যদি অগ্নিনির্বাপণ সংক্রান্ত কোনো গলদ চোখে পড়ে, তবে কোন কোন ক্ষেত্রে সুরক্ষার গাফিলতি রয়েছে এবং তা শুধরাতে ঠিক কী কী পদক্ষেপ করা প্রয়োজন, তা লিখিতভাবে বিস্তারিত জানাতে হবে। আদালতের নির্দেশিকা মেনে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে শাসকদল। একমাত্র তৃণমূল সেই নির্দেশ অমান্য করলেই নিয়ম মেনে পরবর্তী আইনি পদক্ষেপ করার সুযোগ পাবে দমকল বিভাগ।


বিষয় : BengalPolitics BreakingNews KolkataNews AbhishekBanerjee HiddenStoriesNews CAMACSTREET TMCNEWS LegalUpdate KolkataHighCourt

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


Abhishek Banerjee: এখনই ছাড়তে হচ্ছে না ক্যামাক স্ট্রিট! দমকলের নোটিস উড়িয়ে তৃণমূলকে বড় স্বস্তি দিল হাই কোর্ট

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: ক্যামাক স্ট্রিটের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় খালি করার দমকল নোটিসে চরম ধাক্কা খেল প্রশাসন। কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। গত ১১ সেপ্টেম্বর দেওয়া আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশের পর, চূড়ান্ত শুনানিতে দমকল বিভাগের ওই নির্দেশিকা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালতের সাফ বার্তা— তড়িঘড়ি কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আইন মেনে ও সঠিক প্রক্রিয়ায় পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে হবে দমকল কর্তৃপক্ষকে।ঘটনার সূত্রপাত ৯, ক্যামাক স্ট্রিটের সাত ও আট তলায় অবস্থিত অভিষেকের কার্যালয় ঘিরে। সম্প্রতি ওই ভবনে বিলবোর্ড খোলা কেন্দ্র করে কলকাতা পুরসভা ও পুলিশের আধিকারিকদের সঙ্গে তীব্র বচসা সৃষ্টি হয়। সেই উত্তপ্ত আবহেই হঠাৎ করে ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে হানা দেন দমকল বাহিনীর আধিকারিকরা। পরিদর্শনের পরেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপ্রতুল— এই অভিযোগে মালিকপক্ষকে তড়িঘড়ি অফিস খালি করার নির্দেশ দিয়ে নোটিস ধরায় দমকল। এর ওপর ভিত্তি করেই তৃণমূলকে অবিলম্বে কার্যালয় ছাড়ার আর্জি জানায় ভবন মালিক।রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে ও নোটিসের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল শিবির। তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত সওয়ালে জানান, ২০২৬ সালের ২৬ আগস্ট পর্যন্ত তাঁদের লিজের মেয়াদ রয়েছে এবং তা বাতিলের বিষয়টি ইতিমধ্যেই নিম্ন আদালতের বিচারাধীন। তা ছাড়া, বহুতলের অগ্নিসুরক্ষা সুনিশ্চিত করার দায় মূলত ভবন মালিকের, ভাড়াটের নয়। দু’পক্ষের যুক্তিতর্ক ও আর্জি খতিয়ে দেখে বিচারপতি কৃষ্ণা রাও দমকলের জারি করা নোটিসটিকে সম্পূর্ণ বেআইনি গণ্য করে বাতিল করে দেন।আদালতের নতুন নির্দেশে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর তৃণমূলের পক্ষ থেকে দেওয়া জবাব দমকলকে আগে নতুন করে পর্যালোচনা করতে হবে। এরপর যদি সেখানে যাওয়ার প্রয়োজন মনে হয়, তবে নির্দিষ্ট দিন ও তারিখ জানিয়ে আগে থেকে কালীঘাট তৃণমূল অফিসে নোটিস পাঠাতে হবে। হঠাৎ করে হানা দেওয়া চলবে না। নোটিস দেওয়ার পরেই কেবল ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে গিয়ে দমকল কর্মীরা পরিদর্শন চালাতে পারবেন। পরিদর্শনের সময় যদি অগ্নিনির্বাপণ সংক্রান্ত কোনো গলদ চোখে পড়ে, তবে কোন কোন ক্ষেত্রে সুরক্ষার গাফিলতি রয়েছে এবং তা শুধরাতে ঠিক কী কী পদক্ষেপ করা প্রয়োজন, তা লিখিতভাবে বিস্তারিত জানাতে হবে। আদালতের নির্দেশিকা মেনে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে শাসকদল। একমাত্র তৃণমূল সেই নির্দেশ অমান্য করলেই নিয়ম মেনে পরবর্তী আইনি পদক্ষেপ করার সুযোগ পাবে দমকল বিভাগ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত