Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Beauty and Fashion: অফিসে বেরোনোর আগে চুল নিয়ে ঝামেলা? পুরুষেরা মাত্র ১০ মিনিটেই পেতে পারেন পরিপাটি লুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
 Beauty and Fashion: অফিসে বেরোনোর আগে চুল নিয়ে ঝামেলা? পুরুষেরা মাত্র ১০ মিনিটেই পেতে পারেন পরিপাটি লুক
চুলের যত্ন নেবেন কীভাবে? ছবিঃ সংগৃহীত

সাজসজ্জা শুধুমাত্র মহিলাদের বিষয়, এই ধারণা এখন অতীত। বর্তমান যুগে মেয়েদের পাশাপাশি ছেলেরাও নিজেদের ত্বক, চুল, পোশাক নিয়ে বেশ সচেতন। কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় হাতে সময় থাকে খুবই কম। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং হোক কিংবা ডেট, বিশেষ কোনও অনুষ্ঠান সবকিছুতেই পারফেক্ট লুক রাখতে হয়। কিন্তু একটা বিষয় নিয়ে সমস্যায় পড়েন পুরুষরা। চুল কীভাবে পরিপাটি করবেন তা বুঝতে পারেন না। হাতে যদি থাকে মাত্র ১০ মিনিট, তা হলেই এলোমেলো চুল হবে একেবারে সেট। কিন্তু কীভাবে করবেন? 


প্রথমেই দরকার সিরাম। শ্যাম্পু করে স্নান করার পর চুল ভালভাবে মুছে নিন। চুল পুরোপুরি না শুকিয়ে হালকা ভেজা অবস্থায় অল্প পরিমাণ সিরাম লাগান। তারপর চুল ভালভাবে আঁচড়ে নিন। এতে চুল কিছুটা মসৃণ দেখাবে। পাশাপাশি কমবে জট পড়ার প্রবণতাও। বিশেষ করে যাঁদের চুল স্বাভাবিক ভাবেই রুক্ষ বা কোঁকড়ানো, তাঁদের ক্ষেত্রে এই ধাপটি বেশ ভালো। এর পর ব্যবহার করা যেতে পারে হেয়ার গ্রুমিং স্প্রে। জেলের তুলনায় এটি তুলনামূলক হালকা এবং চুলকে নিজের পছন্দমতো সেট করতে সাহায্য করে। চুলে কিছুটা ভলিউম আনতে এবং নির্দিষ্ট স্টাইল ধরে রাখতে এই ধরনের স্প্রে ব্যবহার করা যায়। চুল হালকা ভেজা থাকতেই প্রয়োজনমতো স্প্রে করে নিতে পারেন। এরপর চিরুনি দিয়ে নিজের পছন্দের স্টাইলে চুল সেট করে নিন। 


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, খুব অল্প সময়ে চুল ঠিক করতে একসঙ্গে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। চুলের ধরন বুঝে প্রয়োজনীয় দু’টি ধাপেই কাজ হয়ে যেতে পারে। তবে যে কোনও নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।

বিষয় : Beauty and Fashion Men Grooming

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


Beauty and Fashion: অফিসে বেরোনোর আগে চুল নিয়ে ঝামেলা? পুরুষেরা মাত্র ১০ মিনিটেই পেতে পারেন পরিপাটি লুক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সাজসজ্জা শুধুমাত্র মহিলাদের বিষয়, এই ধারণা এখন অতীত। বর্তমান যুগে মেয়েদের পাশাপাশি ছেলেরাও নিজেদের ত্বক, চুল, পোশাক নিয়ে বেশ সচেতন। কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় হাতে সময় থাকে খুবই কম। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং হোক কিংবা ডেট, বিশেষ কোনও অনুষ্ঠান সবকিছুতেই পারফেক্ট লুক রাখতে হয়। কিন্তু একটা বিষয় নিয়ে সমস্যায় পড়েন পুরুষরা। চুল কীভাবে পরিপাটি করবেন তা বুঝতে পারেন না। হাতে যদি থাকে মাত্র ১০ মিনিট, তা হলেই এলোমেলো চুল হবে একেবারে সেট। কিন্তু কীভাবে করবেন? প্রথমেই দরকার সিরাম। শ্যাম্পু করে স্নান করার পর চুল ভালভাবে মুছে নিন। চুল পুরোপুরি না শুকিয়ে হালকা ভেজা অবস্থায় অল্প পরিমাণ সিরাম লাগান। তারপর চুল ভালভাবে আঁচড়ে নিন। এতে চুল কিছুটা মসৃণ দেখাবে। পাশাপাশি কমবে জট পড়ার প্রবণতাও। বিশেষ করে যাঁদের চুল স্বাভাবিক ভাবেই রুক্ষ বা কোঁকড়ানো, তাঁদের ক্ষেত্রে এই ধাপটি বেশ ভালো। এর পর ব্যবহার করা যেতে পারে হেয়ার গ্রুমিং স্প্রে। জেলের তুলনায় এটি তুলনামূলক হালকা এবং চুলকে নিজের পছন্দমতো সেট করতে সাহায্য করে। চুলে কিছুটা ভলিউম আনতে এবং নির্দিষ্ট স্টাইল ধরে রাখতে এই ধরনের স্প্রে ব্যবহার করা যায়। চুল হালকা ভেজা থাকতেই প্রয়োজনমতো স্প্রে করে নিতে পারেন। এরপর চিরুনি দিয়ে নিজের পছন্দের স্টাইলে চুল সেট করে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, খুব অল্প সময়ে চুল ঠিক করতে একসঙ্গে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। চুলের ধরন বুঝে প্রয়োজনীয় দু’টি ধাপেই কাজ হয়ে যেতে পারে। তবে যে কোনও নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত