Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ছাড় পেল না মলও ! শহরে কুখাদ্য খুঁজতে হানা সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিসে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাড় পেল না মলও ! শহরে কুখাদ্য খুঁজতে হানা সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিসে
রবিবার কলকাতার শপিং মলে হানা। নিজস্ব ছবি

কলকাতা: দুর্গাপুজোর কেনাকাটা ও উৎসবের মরসুম ঘিরে তিলোত্তমা যখন জমজমাট, ঠিক তখনই আমজনতার থালায় পরিবেশন করা খাবারের মান নিয়ে সামনে এল আঁতকে ওঠার মতো ছবি। পার্ক স্ট্রিট, ডেকার্স লেন কিংবা নামী রেস্তরাঁর রান্নাঘরের পর এবার প্রশাসনের কড়া নজরদারির আওতায় এল শহরের ঝাঁ-চকচকে শপিং মলগুলি।

১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে চলা 'বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ'-র অঙ্গ হিসেবে রবিবার ছুটির দিনে সাউথ সিটি মল, কসবার অ্যাক্রোপলিস এবং হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলের ফুড কোর্টে একযোগে ঝটিকা অভিযান চালাল পুরসভা ও রাজ্য খাদ্য সুরক্ষার যৌথ দল। বাদ যায়নি সল্টলেকের সিটি সেন্টারও।

রবিবার বেলার দিকে আচমকাই মলের ফুড কোর্ট ও বিভিন্ন রেস্তরাঁর রান্নাঘরে পৌঁছে যান আধিকারিকরা। সেখানে ফ্রিজে সংরক্ষিত কাঁচা ও রান্না করা খাবার, রান্নার তেল, মশলা থেকে শুরু করে ব্যবহৃত উপাদানের মেয়াদ খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, অ্যাক্রোপলিস মলের একটি রেস্তরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হয় ছত্রাকভর্তি পচা মাংস। তা ছাড়া শহরের একটি অত্যন্ত নামী বাঙালি রেস্তরাঁর জমানো খাবার নষ্ট হয়ে যাওয়ায় আধিকারিকরা তা তৎক্ষণাৎ ফেলে নষ্ট করে দেন। মেট্রোপলিস মলের কিচেনেও মিলেছে একাধিক মারাত্মক অনিয়ম। অ্যাক্রোপলিসের কেএফসি, ডমিনোজ, দ্য ইয়েলো স্ট্র কিংবা কফি ওয়ার্ল্ডের মতো বিভিন্ন জয়েন্টের স্বাস্থ্যবিধি ও লাইসেন্সও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন পরিদর্শকরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যেই রাজ্যের ২,৩ ৩৭টি জায়গায় পরিদর্শনে গিয়ে ২,০৫৬টি ক্ষেত্রে বড়সড় অনিয়ম ধরা পড়েছে। সংগ্রহ করা হয়েছে ১,২৭৭টি খাবারের নমুনা। এর আগে শনিবার দক্ষিণ দমদম পুরসভা ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় দমদম পার্কের অত্যন্ত জনপ্রিয় রেস্তরাঁ ‘আর্সালান’-এ। সেখান থেকে প্রচুর পরিমাণে পচা ও বাসী মাংসের পাশাপাশি রান্নায় ব্যবহৃত নিষিদ্ধ কৃত্রিম রঙ উদ্ধার করা হয়। একই দিনে কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড হাব ‘ডেকার্স লেন’-এর একটি ঐতিহ্যবাহী দোকানের গুদামে গামলা ভর্তি সন্দেশের ওপর সাদা-কালো ছত্রাক পড়ে থাকতে দেখে স্তম্ভিত হয়ে যান পুর আধিকারিকরা।

এর আগে পার্ক স্ট্রিটের করিমস, ডন জিওভানি, তুংফংয়ের মতো বহু নামীদামি রেস্তরাঁ এবং ট্যাংরা, সোনারপুর, কামালগাজি ও ধনেখালির একাধিক খাদ্য বিপণিতেও পচা মাংস, মেয়াদোত্তীর্ণ তেল ও ফাঙ্গাস ধরা বেবিকর্ন উদ্ধার হয়েছে। রবিবারের অভিযানের পর আধিকারিকরা সাফ জানিয়েছেন, ব্র্যান্ড কিংবা নাম যাই হোক না কেন, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেললে কাউকে রেহাই দেওয়া হবে না। ইতিম্যধ্যেই একাধিক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews #FoodSafety #KolkataNews #SouthCityMall #AcropolisMall #KolkataFood #FoodRaid #BengalNews #ArsalanRaid #DekersLane #HiddenStoriesNews #ViralKolkata #PujaShopping

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬


ছাড় পেল না মলও ! শহরে কুখাদ্য খুঁজতে হানা সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিসে

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: দুর্গাপুজোর কেনাকাটা ও উৎসবের মরসুম ঘিরে তিলোত্তমা যখন জমজমাট, ঠিক তখনই আমজনতার থালায় পরিবেশন করা খাবারের মান নিয়ে সামনে এল আঁতকে ওঠার মতো ছবি। পার্ক স্ট্রিট, ডেকার্স লেন কিংবা নামী রেস্তরাঁর রান্নাঘরের পর এবার প্রশাসনের কড়া নজরদারির আওতায় এল শহরের ঝাঁ-চকচকে শপিং মলগুলি। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে চলা 'বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ'-র অঙ্গ হিসেবে রবিবার ছুটির দিনে সাউথ সিটি মল, কসবার অ্যাক্রোপলিস এবং হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলের ফুড কোর্টে একযোগে ঝটিকা অভিযান চালাল পুরসভা ও রাজ্য খাদ্য সুরক্ষার যৌথ দল। বাদ যায়নি সল্টলেকের সিটি সেন্টারও।রবিবার বেলার দিকে আচমকাই মলের ফুড কোর্ট ও বিভিন্ন রেস্তরাঁর রান্নাঘরে পৌঁছে যান আধিকারিকরা। সেখানে ফ্রিজে সংরক্ষিত কাঁচা ও রান্না করা খাবার, রান্নার তেল, মশলা থেকে শুরু করে ব্যবহৃত উপাদানের মেয়াদ খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, অ্যাক্রোপলিস মলের একটি রেস্তরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হয় ছত্রাকভর্তি পচা মাংস। তা ছাড়া শহরের একটি অত্যন্ত নামী বাঙালি রেস্তরাঁর জমানো খাবার নষ্ট হয়ে যাওয়ায় আধিকারিকরা তা তৎক্ষণাৎ ফেলে নষ্ট করে দেন। মেট্রোপলিস মলের কিচেনেও মিলেছে একাধিক মারাত্মক অনিয়ম। অ্যাক্রোপলিসের কেএফসি, ডমিনোজ, দ্য ইয়েলো স্ট্র কিংবা কফি ওয়ার্ল্ডের মতো বিভিন্ন জয়েন্টের স্বাস্থ্যবিধি ও লাইসেন্সও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন পরিদর্শকরা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যেই রাজ্যের ২,৩ ৩৭টি জায়গায় পরিদর্শনে গিয়ে ২,০৫৬টি ক্ষেত্রে বড়সড় অনিয়ম ধরা পড়েছে। সংগ্রহ করা হয়েছে ১,২৭৭টি খাবারের নমুনা। এর আগে শনিবার দক্ষিণ দমদম পুরসভা ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় দমদম পার্কের অত্যন্ত জনপ্রিয় রেস্তরাঁ ‘আর্সালান’-এ। সেখান থেকে প্রচুর পরিমাণে পচা ও বাসী মাংসের পাশাপাশি রান্নায় ব্যবহৃত নিষিদ্ধ কৃত্রিম রঙ উদ্ধার করা হয়। একই দিনে কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড হাব ‘ডেকার্স লেন’-এর একটি ঐতিহ্যবাহী দোকানের গুদামে গামলা ভর্তি সন্দেশের ওপর সাদা-কালো ছত্রাক পড়ে থাকতে দেখে স্তম্ভিত হয়ে যান পুর আধিকারিকরা।এর আগে পার্ক স্ট্রিটের করিমস, ডন জিওভানি, তুংফংয়ের মতো বহু নামীদামি রেস্তরাঁ এবং ট্যাংরা, সোনারপুর, কামালগাজি ও ধনেখালির একাধিক খাদ্য বিপণিতেও পচা মাংস, মেয়াদোত্তীর্ণ তেল ও ফাঙ্গাস ধরা বেবিকর্ন উদ্ধার হয়েছে। রবিবারের অভিযানের পর আধিকারিকরা সাফ জানিয়েছেন, ব্র্যান্ড কিংবা নাম যাই হোক না কেন, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেললে কাউকে রেহাই দেওয়া হবে না। ইতিম্যধ্যেই একাধিক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত