Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Kanchan Mallick Sreemoyee Chattaraj: তৃতীয়ার রাতে ঘনিষ্ঠ মুহূর্তে কাঞ্চন-শ্রীময়ী! ছবি ঘিরেই ফের ট্রোলের মুখে তারকা দম্পতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬
Kanchan Mallick Sreemoyee Chattaraj:  তৃতীয়ার রাতে ঘনিষ্ঠ মুহূর্তে কাঞ্চন-শ্রীময়ী! ছবি ঘিরেই ফের ট্রোলের মুখে তারকা দম্পতি
পুজোয় একান্তে কাঞ্চন-শ্রীময়ী। সংগৃহীত ছবি

কলকাতাঃ কটাক্ষ, সমালোচনা কিছুই তাঁদের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। বয়সের বিস্তর ফারাক থেকে কাঞ্চন মল্লিকের পুরনো দাম্পত্য, পরে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। তবে সেসব কটাক্ষ পিছনে ফেলেই নিজেদের মতো করে সংসার করে চলেছেন টলিপাড়ার এই দম্পতি। দুর্গাপুজোর তৃতীয়ার সন্ধ্যায় নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। আর তারপর থেকে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 


মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। সেখানে রেস্তোরাঁর বাগানে একে অপরকে চুম্বন করতে দেখা গিয়েছে কাঞ্চন ও শ্রীময়ীকে। নিজেদের ডিনার ডেটের ছবিই ভাগ করে নিয়েছিলেন তাঁরা। তবে ছবির সঙ্গে শ্রীময়ীর লেখা ক্যাপশনও নজর কেড়েছে। তিনি লিখেছেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’ 


তবে শ্রীময়ীর সাম্প্রতিক পোস্টে ভালোবাসার বার্তার পাশাপাশি দেখা গিয়েছে বিদ্রুপও। কেউ তাঁদের ‘দাদু আর নাতনি’ বলে কটাক্ষ করেছেন, কেউ আবার লিখেছেন, ‘কাকেরও সখ হয় মাঝে মাঝে ময়ূর হওয়ার।’ আর এক নেটাগরিকের মন্তব্য, ‘আগে আরও দু’জনের আত্মা জড়িয়ে ছিল।’ কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক ঘিরে বিতর্ক নতুন নয়। কাঞ্চনের আগেও দু’বার বিয়ে হয়েছে। দ্বিতীয় পক্ষের সন্তানও রয়েছে তাঁর। অন্যদিকে, কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর বয়সের ব্যবধান নিয়েও বারবার নানারকম মন্তব্য করা হয়েছে। 

বিষয় : Kanchan Mallick Sreemoyee Chattaraj

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


Kanchan Mallick Sreemoyee Chattaraj: তৃতীয়ার রাতে ঘনিষ্ঠ মুহূর্তে কাঞ্চন-শ্রীময়ী! ছবি ঘিরেই ফের ট্রোলের মুখে তারকা দম্পতি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ কটাক্ষ, সমালোচনা কিছুই তাঁদের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। বয়সের বিস্তর ফারাক থেকে কাঞ্চন মল্লিকের পুরনো দাম্পত্য, পরে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। তবে সেসব কটাক্ষ পিছনে ফেলেই নিজেদের মতো করে সংসার করে চলেছেন টলিপাড়ার এই দম্পতি। দুর্গাপুজোর তৃতীয়ার সন্ধ্যায় নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। আর তারপর থেকে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। সেখানে রেস্তোরাঁর বাগানে একে অপরকে চুম্বন করতে দেখা গিয়েছে কাঞ্চন ও শ্রীময়ীকে। নিজেদের ডিনার ডেটের ছবিই ভাগ করে নিয়েছিলেন তাঁরা। তবে ছবির সঙ্গে শ্রীময়ীর লেখা ক্যাপশনও নজর কেড়েছে। তিনি লিখেছেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’ তবে শ্রীময়ীর সাম্প্রতিক পোস্টে ভালোবাসার বার্তার পাশাপাশি দেখা গিয়েছে বিদ্রুপও। কেউ তাঁদের ‘দাদু আর নাতনি’ বলে কটাক্ষ করেছেন, কেউ আবার লিখেছেন, ‘কাকেরও সখ হয় মাঝে মাঝে ময়ূর হওয়ার।’ আর এক নেটাগরিকের মন্তব্য, ‘আগে আরও দু’জনের আত্মা জড়িয়ে ছিল।’ কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক ঘিরে বিতর্ক নতুন নয়। কাঞ্চনের আগেও দু’বার বিয়ে হয়েছে। দ্বিতীয় পক্ষের সন্তানও রয়েছে তাঁর। অন্যদিকে, কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর বয়সের ব্যবধান নিয়েও বারবার নানারকম মন্তব্য করা হয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত